18/07/2026
এইটা উদ্বোধন হয় কীভাবে..??
নবীনগর উপজেলার ছয় শহীদের ছবি এখানে আগেই স্থাপন করা ছিল। কিন্তু কিছু প্রভাবশালী ব্যক্তি সেই শহীদদের ব্যানারের ওপর নিজেদের দলীয় ব্যানার লাগিয়ে দেন।
এর প্রতিবাদ ও নিন্দা জানানোর পর পুনরায় শহীদদের ছবি ও ব্যানার লাগানো হয়।
তাহলে প্রশ্ন হচ্ছে—যে স্মৃতি ও ছবি আগে থেকেই এখানে ছিল, সেটির আবার নতুন করে উদ্বোধন হয় কীভাবে?
শহীদদের স্মৃতি কোনো দলীয় সম্পত্তি নয়। ইতিহাসকে বিকৃত না করে, সত্যকে সত্য হিসেবে প্রকাশ করা হোক।
আমরা সত্য প্রকাশের দাবি জানাই। নবীনগরের মানুষ সত্য জানতে চায়—এই উদ্বোধনের আসল সত্য কী? #নবীনগর #ব্রাহ্মণবাড়িয়া #শহীদস্মৃতি #সত্যপ্রকাশ #জাতীয়নাগরিকপার্টি #জুলাই #প্রতিবাদ