Jamaat Cumilla City

Jamaat Cumilla City Official page of Bangladesh Jamaat-e-Islami Cumilla City

কুমিল্লা-নোয়াখালী অঞ্চলে জেলা মহানগরীর কর্মপরিষদ সদস্য শিক্ষা শিবির আলোচনা রাখছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সেক...
28/08/2026

কুমিল্লা-নোয়াখালী অঞ্চলে জেলা মহানগরীর কর্মপরিষদ সদস্য শিক্ষা শিবির আলোচনা রাখছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সেক্রেটারী অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

৫ই সেপ্টেম্বর ঢাকা টু চট্টগ্রাম লং মার্চ উপলক্ষে কুমিল্লা মহানগর ছাত্রশিবির এর সেক্রেটারিয়েটদের সাথে মতবিনিময় সভা।      ...
27/08/2026

৫ই সেপ্টেম্বর ঢাকা টু চট্টগ্রাম লং মার্চ উপলক্ষে কুমিল্লা মহানগর ছাত্রশিবির এর সেক্রেটারিয়েটদের সাথে মতবিনিময় সভা।

৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লং মার্চে কুমিল্লা পথসভা বাস্তবায়ন উপলক্ষে কুমিল্লা মহানগরী জামায়াতের ‎রুকন ও ইউনিট সভাপতি স...
26/08/2026

৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লং মার্চে কুমিল্লা পথসভা বাস্তবায়ন উপলক্ষে কুমিল্লা মহানগরী জামায়াতের
‎রুকন ও ইউনিট সভাপতি সম্মেলন বক্তব্য রাখছেন কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ।

স্থান:কুমিল্লা জেলা শিল্পকলা

লংমার্চ বাস্তবায়নে জামায়াতে ইসলামীর জেলা/মহানগরী দায়িত্বশীলদের নিয়ে বৈঠক অনুষ্ঠিতআজ ২৫ আগস্ট (মঙ্গলবার) সকাল ১০টায় আগামী...
25/08/2026

লংমার্চ বাস্তবায়নে জামায়াতে ইসলামীর জেলা/মহানগরী দায়িত্বশীলদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত

আজ ২৫ আগস্ট (মঙ্গলবার) সকাল ১০টায় আগামী ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নে অনুষ্ঠানের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও সেক্রেটারি জেনারেলের জনাব মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ, নারায়ণগঞ্জ মহানগরী ও জেলা, মুন্সিগঞ্জ, কুমিল্লা মহানগরী, কুমিল্লা উত্তর ও দক্ষিণ জেলা, ফেনী জেলা, চট্টগ্রাম মহানগরী এবং চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা আমীর এবং ছাত্র ও শ্রমিক কল্যাণের জেলা ও মহানগরীর দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।

বৈঠকে নেতৃবৃন্দ বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং প্রশাসনের সর্বস্তরে সংকীর্ণ দলীয়করণ বন্ধের ৬ দফা দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম রুটে লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি-সহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ লংমার্চে নেতৃত্ব দেবেন।

বৈঠকে লংমার্চ কর্মসূচি বাস্তবায়নে রাজধানীর শাপলা চত্বরে জনসভা, শাপলা টু লালদিঘি পর্যন্ত মানবপ্রাচীর রচনা, চিটাগাং রোড (নারায়ণগঞ্জ), কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড, ফেনীর মহিপাল ও চট্টগ্রামের মীরেরসরাইতে পথসভা এবং লালদিঘিতে সর্বশেষ জনসভা সুন্দরভাবে সফল করার লক্ষ্যে দায়িত্বশীলদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। উপস্থিত সংশ্লিষ্ট জেলা/মহানগরীর দায়িত্বশীলগণ লংমার্চ কর্মসূচির সফল বাস্তবায়নে তাদের সুচিন্তিত মতামত ও পরামর্শ প্রদান করেন।

লংমার্চ কর্মসূচি সার্বিকভাবে বাস্তবায়নের জন্য প্রস্তুতিসভা, গণসংযোগ, প্রচারপত্র বিলি ও প্রশাসনের সাথে যোগাযোগ এবং ১১ দলীয় ঐক্যের স্থানীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে গৃহীত পদক্ষেপগুলো বাস্তবায়নে কার্যকর ভূমিকা পালনের জন্য সর্বস্তরের দায়িত্বশীলদের সক্রিয় ভূমিকা পালনে দৃষ্টি আকর্ষণ কর হয়। একই সঙ্গে কর্মসূচি বাস্তবায়নে প্রশাসনসহ সর্বস্তরের মানুষের একান্ত সহযোগিতা কামনা করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা অঞ্চল পরিচালক মাওলানা এটিএম মা’ছুম, ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ (সাবেক এমপি), লংমার্চ বাস্তবায়ন কমিটির সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জনাব নূরুল ইসলাম বুলবুল এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর জনাব মো. সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমীর জনাব নজরুল ইসলাম, কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মুহাম্মাদ, নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার, শ্রমিক কল্যাণের সভাপতি এডভোকেট আতিকুর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কেন্দ্রীয় অফিস সেক্রেটারি মাওলানা আফম আবদুস সাত্তার, ইসলামী ছাত্রশিবিরের কার্যকরি পরিষদ সদস্য ও কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক আবু মুসা, চট্টগ্রাম উত্তর জেলা আমীর আলাউদ্দিন সিকদার ও দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলাম চৌধুরী, ফেনী জেলা আমীর মুফতি আবদুল হান্নান, কুমিল্লা দক্ষিণ জেলা আমীর এডভোকেট শাহজাহান, কুমিল্লা উত্তর জেলা আমীর অধ্যাপক আবদুল মতিন, মুন্সিগঞ্জ জেলা আমীর আজম রুহুল কুদ্দুস, নারায়ণগঞ্জ জেলার ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মাসুদুর রহমান গিয়াস, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি জনাব কামাল হোসেন এমপি, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইয়াছিন আরাফাত প্রমুখ।

সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে কুমিল্লায় ১১ দলের প্রস্তুতি সভাকুমিল্লা অফিস: আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট...
25/08/2026

সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে কুমিল্লায় ১১ দলের প্রস্তুতি সভা

কুমিল্লা অফিস: আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ১১ দলের লংমার্চ সফল করার লক্ষ্যে কুমিল্লায় জোটভুক্ত দলগুলোর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টায় কুমিল্লা মহানগরী জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে এবং মহানগরী সেক্রেটারি মু. মাহবুবুর রহমানের সঞ্চালনায় সভায় ১১ দলের নেতৃবৃন্দ অংশ নেন।
সভায় এবি পার্টি কুমিল্লা জেলা সভাপতি মিয়া মোহাম্মদ তৌফিক, বাংলাদেশ খেলাফত মজলিস কুমিল্লা মহানগরী সভাপতি হাফেজ মাওলানা সোলাইমান, কুমিল্লা মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য মিজানুর রহমান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুমিল্লা দক্ষিণ জেলা সদস্য সচিব সৈয়দ আহসান টিটু, এবি পার্টি কুমিল্লা মহানগরী সভাপতি গোলামু মুহাঃ সামদানী এবং এনসিপি কুমিল্লা মহানগর সদস্য সচিব মাসুকুল বারী কাউছার উপস্থিত ছিলেন।
এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস কুমিল্লা মহানগরী সেক্রেটারি মুফতি ইমাম হোসাইন, সাংগঠনিক সম্পাদক হাফেজ মামুনুর রশীদ, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি কুমিল্লা মহানগরী সভাপতি মজিবুর রহমান, এলডিপি কুমিল্লা মহানগরী সভাপতি মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূইয়া (রাসেল), এবি পার্টি কুমিল্লা জেলা সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, জাগপা কুমিল্লা মহানগরী সভাপতি নজরুল ইসলাম সেলিম ও বাংলাদেশ লেবার পার্টি কুমিল্লা মহানগরী সভাপতি কাজী মোরশেদসহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে কুমিল্লা থেকে সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত, সাংগঠনিক প্রস্তুতি জোরদার এবং সংশ্লিষ্ট দলগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়। লংমার্চকে সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

‎৫সেপ্টেম্বর লংমার্চ কুমিল্লা পথসভা বাস্তবায়নের প্রস্তুুতি সভায় বক্তব্য রাখছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী...
23/08/2026

‎৫সেপ্টেম্বর লংমার্চ কুমিল্লা পথসভা বাস্তবায়নের প্রস্তুুতি সভায় বক্তব্য রাখছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ।

‎৫সেপ্টেম্বর লংমার্চ সফল করতে সর্বস্তরের জনশক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-এটিএম মাসুম‎‎‎‎‎‎বাংলাদেশ জামায়াতে ইসলামী ক...
21/08/2026

‎৫সেপ্টেম্বর লংমার্চ সফল করতে সর্বস্তরের জনশক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-এটিএম মাসুম






‎বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা অঞ্চল পরিচালক মাওলানা এটিএম মাসুম বলেছেন,
‎গণভোটের রায় বাস্তবায়ন, গণহত্যাকারীদের বিচার এবং বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে ঘোষিত জাতীয় কর্মসূচি সফল করতে সর্বস্তরের জনশক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। লংমার্চে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেদিকেও দায়িত্বশীলদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়।


‎শুক্রবার বিকেল ৫টায় কুমিল্লা মহানগরীর ফারুকী হাউজস্থ জামায়াত কার্যালয়ে কুমিল্লা অঞ্চলের দায়িত্বশীলদের নিয়ে গণভোটের রায় বাস্তবায়ন, গণহত্যাকারীদের বিচার এবং বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত লংমার্চ সফল করতে কুমিল্লা অঞ্চলে দায়িত্বশীলদের নিয়ে প্রস্তুতি বৈঠকে সভাপতির বক্তব্যে মাওলানা এটিএম মাসুম এ কথা বলেন।

‎বৈঠকে কুমিল্লা অঞ্চল সহকারী পরিচালক ও কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদের পরিচালনায় বৈঠকে উপস্থিত ছিলেন কুমিল্লা অঞ্চল টিমের সদস্য মো. আব্দুস সাত্তার, অধ্যাপক লিয়াকত আলী ও নজরুল ইসলাম খাদেমসহ কুমিল্লা মহানগরী, দক্ষিণ জেলা, উত্তর জেলা, ফেনী জেলা, নোয়াখালী জেলা, লক্ষীপুর জেলা, ব্রাহ্মণবাড়িয়া জেলা আমীর সেক্রেটারীগণ উপস্থিত ছিলেন।

‎প্রস্তুুতী বৈঠক সভাপতির বক্তব্যে এ টি এম মাসুম আরো বলেন,কর্মসূচিকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়ন করতে মাঠপর্যায়ে কার্যকর প্রস্তুতি নিতে হবে। এ জন্য সংশ্লিষ্ট এলাকার দায়িত্বশীলদের নিজ নিজ অবস্থান থেকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।
‎বৈঠকে ৫ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে বিভিন্ন কমিটি গঠন এবং সংশ্লিষ্টদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়। একই সঙ্গে কর্মসূচিতে সর্বস্তরের জনশক্তি ও দেশবাসীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

‎কুমিল্লায় আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে  যুব সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত
12/08/2026

‎কুমিল্লায় আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে যুব সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

‎বিদ্যুৎ-গ্যাস সংকট নিরসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে প্রধানমন্ত্রীর বরাবর‎কুমিল্লায় ‎১১ দলীয় ঐক্যের স্মারকলিপি‎‎‎‎...
06/08/2026

‎বিদ্যুৎ-গ্যাস সংকট নিরসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে প্রধানমন্ত্রীর বরাবর

কুমিল্লায় ‎১১ দলীয় ঐক্যের স্মারকলিপি




‎কুমিল্লা অফিস:

‎বিদ্যুৎ ও গ্যাসের সংকট নিরসন, ভূতুড়ে বিল বন্ধ, বিদ্যুতের মূল্য বৃদ্ধি প্রত্যাহার এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে ১১ দলীয় ঐক্য, কুমিল্লা মহানগরী।



‎বুধবার সকালর১১টা ৩০ মিনিটে কুমিল্লা জেলা প্রশাসক মিস রোজি আক্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে এ স্মারকলিপি পেশ করে।

‎এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ,আমার বাংলাদেশ পার্টির কুমিল্লা জেলা সভাপতি মিয়া মোহাম্মদ তোফিক,কুমিল্লা মহানগরী জামায়াতের সেক্রেটারী মু.মাহবুবর রহমান,খেলাফত মজলিশ কুমিল্লা মহানগরী সভাপতি মাওলানা আব্দুল কাদের জামাল,ছাত্রশিবির কুমিল্লা মহানগরী সভাপতি নাজমুল হাসান পঞ্চায়েত,কুমিল্লা মহানগরী জামায়াতের সহকারি মু কামারুজ্জামান সোহেল, কুমিল্লা মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক জাকির হোসেন, কাজী নজির আহম্মেদ, মোহাম্মদ হোসাইন, মাওলানা লুৎফুর রহমান খান মাসুম।

‎স্মারকলিপি পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, বিদ্যুৎ ও গ্যাসের সংকটের কারণে শিল্প, কৃষি ও জনজীবনে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। একই সঙ্গে ভোক্তারা ভূতুড়ে বিদ্যুৎ ও গ্যাস বিলের শিকার হচ্ছেন, যা সাধারণ মানুষের ওপর অতিরিক্ত অর্থনৈতিক চাপ সৃষ্টি করছে। সম্প্রতি বিদ্যুতের মূল্য বৃদ্ধি জনদুর্ভোগ আরও বাড়িয়েছে।

অবিলম্বে বিদ্যুৎ ও গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা, ভূতুড়ে বিল বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
‎নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, জনগণের দুর্ভোগ লাঘবে সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এবং স্মারকলিপিতে উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেবে।

‎গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে ‎কুমিল্লায় ১১ দলের সমাবেশ ও গণমিছিল‎‎‎গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যা ও মানবতাব...
05/08/2026

‎গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে ‎কুমিল্লায় ১১ দলের সমাবেশ ও গণমিছিল


‎গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারের দাবিতে কুমিল্লায় ১১ দলের উদ্যোগে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার বিকেল সাড়ে ৫টায় কুমিল্লা টাউন হল মাঠে গণমিছিল পূর্ব সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমির কাজী দ্বীন মোহাম্মদ এর সভাপতিত্বে মহানগরী জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবুর রহমান এর পরিচালনায় সমাবেশ বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়ক নাবিদ নরোজ শাহ, এবি পার্টি কুমিল্লা জেলা সভাপতি মিয়া মোহাম্মদ তৌফিক, কুমিল্লা মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মু. কামারুজ্জামান সোহেল, বাংলাদেশ খেলাফত মজলিশ কুমিল্লা মহানগরী সভাপতি মাওলানা সোলায়মান, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির সভাপতি মোজাম্মেল হোসেন আবির, এবি পার্টি কুমিল্লা মহানগরীর আহ্বায়ক
‎গোলাম মোহাম্মদ সামদানী এবং কুমিল্লা মহানগরী ছাত্রশিবির সভাপতি নাজমুল হাসান পঞ্চায়েত।

‎সভাপতির বক্তব্য কাজী দ্বীন মোহাম্মদ বলেন,"গণভোটে জনগণ যে রায় দিয়েছে, তা বাস্তবায়ন করা রাষ্ট্র ও সরকারের নৈতিক দায়িত্ব। জনগণের মতামত উপেক্ষা করে কোনো গণতান্ত্রিক ব্যবস্থা টিকে থাকতে পারে না। তাই গণভোটের গণরায় দ্রুত বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। জনগণের ভোটাধিকার, ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে একটি বৈষম্যহীন, ইনসাফভিত্তিক ও কল্যাণরাষ্ট্র গড়ে তোলার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহব্বান জানান।

‎এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি নাছির আহম্মেদ মোল্লা, মহানগরী কর্মপরিষদ সদস্য কাজী নজির আহম্মেদ, মোহাম্মদ হোসাইন, অধ্যাপক রফিকুল ইসলাম, মিজানুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

‎সমাবেশ শেষে গণমিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Address

Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when Jamaat Cumilla City posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Jamaat Cumilla City:

Shortcuts

Share