উপজেলা প্রশাসন, হোমনা - Upazila Administration, Homna

  • Home
  • Bangladesh
  • Cumilla
  • উপজেলা প্রশাসন, হোমনা - Upazila Administration, Homna

উপজেলা প্রশাসন, হোমনা - Upazila Administration, Homna দক্ষ, স্বচ্ছ, গতিশীল উন্নয়ন সহায়ক জনবান্ধব প্রশাসন

১৯০৫ সালে দাউদকান্দি থানা বিভক্ত হয়ে হোমনা থানা গঠিত হয়। ১৯৮৪ সালে হোমনা থানা উপজেলায় উন্নীত হয়। ২০০১ সালে মেঘনা উপজেলা সৃষ্টির জন্য হোমনা উপজেলার ৪টি ইউনিয়ন (চালিভাঙ্গা,চন্দনপুর,মানিকারচর ও রাধানগর ইউনিয়ন) মেঘনা উপজেলার সাথে সংযুক্ত হয়। বর্তমানে ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়ন পরিষদের সমন্বয়ে হোমনা উপজেলা গঠিত।

হোমনা উপজেলায় এসএসসি পরীক্ষা-২০২৬-এ ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৬৮ জন কৃতী শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। তাদের সম্মান...
21/08/2026

হোমনা উপজেলায় এসএসসি পরীক্ষা-২০২৬-এ ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৬৮ জন কৃতী শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। তাদের সম্মাননা জানাতে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিনন্দনপত্র, ৩,০০০/- টাকার সমমূল্যের প্রাইজবন্ড ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ শহিদুল ইসলাম। আয়োজনেঃ উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ, হোমনা।

শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি
21/08/2026

শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি

নিয়োগ বিজ্ঞপ্তি

উপজেলা প্রশাসন, হোমনা, কুমিল্লার উদ্যোগে ০৪ (চার) বছর মেয়াদী ডিপ্লোমা পর্যায়ের ভর্তি-সহায়ক কর্মসূচিএসএসসি ২০২৬ ব্যাচে...
19/08/2026

উপজেলা প্রশাসন, হোমনা, কুমিল্লার উদ্যোগে ০৪ (চার) বছর মেয়াদী ডিপ্লোমা পর্যায়ের ভর্তি-সহায়ক কর্মসূচি
এসএসসি ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের জন্য বিশেষ আয়োজন-
০৪ (চার) বছর মেয়াদী ডিপ্লোমা পর্যায়ের ভর্তিচ্ছু এসএসসি-২০২৬ সালে উত্তীর্ণ শিক্ষার্থীদের কারিগরী শিক্ষার সম্প্রসারণ ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ভর্তি প্রক্রিয়া সম্পর্কে সঠিক ধারণা প্রদান, ভর্তি প্রস্তুতিতে উৎসাহিত করা এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার লক্ষ্যে উপজেলা প্রশাসন, হোমনার উদ্যোগে আয়োজন করা হয়েছে ভর্তি-সহায়ক কর্মসূচি
🎓 যা জানা যাবে
• সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ০৪(চার) বছর মেয়াদী ডিপ্লোমা ভর্তির সুযোগ ও সম্ভাবনা
• ভর্তি প্রক্রিয়া ও আবেদনের নিয়মাবলি
• ভর্তি পরীক্ষার প্রস্তুতি ও করণীয়
• পছন্দের প্রতিষ্ঠান ও প্রযুক্তি/বিষয় নির্বাচনের ক্ষেত্রে প্রয়োজনীয় দিকনির্দেশনা
• অনলাইনে ভর্তি আবেদন সম্পন্ন করার প্রক্রিয়া
• ভর্তির বিভিন্ন ধাপে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা
• কারিগরি শিক্ষার গুরুত্ব, সম্ভাবনা ও ভবিষ্যৎ কর্মক্ষেত্র সম্পর্কে ধারণা

ক্লাশ শুরুর তারিখ: ২২ আগস্ট ২০২৬ খ্রি. সময় - বেলা ০২ঘটিকা
📍 স্থান: উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ, হোমনা, কুমিল্লা
🏛️ আয়োজনে: উপজেলা প্রশাসন, হোমনা, কুমিল্লা

ফরম প্রাপ্তি ও জমা দেওয়ার স্থান :
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, হোমনা, কুমিল্লা
অথবা
উপজেলা প্রশাসন পাবলিক লাইব্রেরি, হোমনা
মোবাইল: 01312904068, 01797258454, 01921448836

28/07/2026
ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের আবেদন গ্রহণের সময়সীমা ২৮ জুলাই ২০২৬, দুপুর ১২:০০টা পর্যন্...
26/07/2026

ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের আবেদন গ্রহণের সময়সীমা ২৮ জুলাই ২০২৬, দুপুর ১২:০০টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এছাড়া, ২৫/০৭/২০২৬ তারিখে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।

ফ্যামিলি কার্ড এর মৌখিক পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি
24/07/2026

ফ্যামিলি কার্ড এর মৌখিক পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি

ফ্যামিলি কার্ড–২০২৬ এর শুমারীকালীন তথ্য সংগ্রহ কার্যক্রমের জন্য তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগআগ্রহী প্রার্থীদে...
22/07/2026

ফ্যামিলি কার্ড–২০২৬ এর শুমারীকালীন তথ্য সংগ্রহ কার্যক্রমের জন্য তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত নিয়ম অনুযায়ী আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে।
আবেদনের ফরম বিতরণ ও দাখিলের তারিখ - ২১.০৭.২০২৬খ্রি. হতে ২৩.০৭.২০২৬খ্রি. পর্যন্ত (সকাল ০৯.০০টা হতে বেলা ৩.০০টা পর্যন্ত)

**সতর্কবার্তা**উপজেলা নির্বাহী অফিসার, হোমনার সরকারি ফোন নম্বরটি (01733-354942) ক্লোন করে একটি প্রতারক চক্র বিভিন্ন ব্যক...
05/07/2026

**সতর্কবার্তা**
উপজেলা নির্বাহী অফিসার, হোমনার সরকারি ফোন নম্বরটি (01733-354942) ক্লোন করে একটি প্রতারক চক্র বিভিন্ন ব্যক্তির কাছে ফোন করে অর্থ দাবি বা ব্যক্তিগত তথ্য চাচ্ছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। এ ধরনের ফোনকলের প্রেক্ষিতে কোনো তথ্য প্রদান বা অর্থ লেনদেন না করার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

নিয়োগ বিজ্ঞপ্তিহোমনা উপজেলাধীন ঘাগুটিয়া ইউনিয়নের অন্তর্গত দড়িচর উচ্চ বিদ্যালয়ের জন্য নিম্নবর্ণিত শূণ্য পদসমূহ সম্পূর্ণ অ...
16/05/2026

নিয়োগ বিজ্ঞপ্তি

হোমনা উপজেলাধীন ঘাগুটিয়া ইউনিয়নের অন্তর্গত দড়িচর উচ্চ বিদ্যালয়ের জন্য নিম্নবর্ণিত শূণ্য পদসমূহ সম্পূর্ণ অস্থায়ীভিত্তিতে পূরণের নিমিত্ত প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে আবেদনপত্র আহবান করা যাচ্ছে।

দড়িচর উচ্চ বিদ্যালয়

Address

Homna
Cumilla
3546

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801733354942

Alerts

Be the first to know and let us send you an email when উপজেলা প্রশাসন, হোমনা - Upazila Administration, Homna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to উপজেলা প্রশাসন, হোমনা - Upazila Administration, Homna:

Shortcuts

Share