28/08/2024
একটা গুরুত্বপূর্ণ পোস্ট,
আজকে সারাদিন নিজ উপজেলার একটা হট টপিক ছিলো, কোনো একটা সনামধন্য ইউনিভার্সিটির ত্রান এর গাড়ি উপজেলার পোমগাঁও গ্রামে এসে হেনস্তার শিকার হয়ছে, এবং যিনি হেনস্তার শিকার হয়েছেন তার নিজের ফেইসবুক আইডি থেকে লাইভ এ গিয়ে বিষয় টি ছড়িয়ে দিয়েছেন😕 বিষয় টা মোটেও সত্য নয়,
ঠিক দুইদিন আগের কথা বলি, ছোট ভাই Hossain Mir. এর ভার্সিটির (জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের) একটি টিম আমাদের উপজেলায় এসেছে ত্রান দেয়ার জন্য, তারা রাত প্রায় ১২ঃ৩০ পর্যন্ত (মান্দার গাঁও, দুর্গাপুর, ফুলফুকুরিয়া, ডাবুরিয়া, হাউরা, তালতলা) সহ কয়েকটি গ্রামে নিজেদের হাতেই ত্রান দিয়ছেন, সাথে আমাদের সংগঠন "তারুণ্যের জয়যাত্রা" র সদস্যগন ছিলেন তাদের সহায়তা করার জন্য, এবং সংগঠন এর পক্ষ থেকে তাদের টিম কে পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করেছেন, এবং তারা বিদায় নেয়ার সময় খুব সুন্দর করে আমাদের সদস্যদের সাথে গ্রুপ ছবি তুলে প্রশংসায় ভাসিয়েছেন, (কিছু ছবি এড করেছি)
এবার আসি মূল কথায়, মনোহরগঞ্জ উপজেলার ত্রান-সাহায্য নিয়ে কয়েকটি প্রথম সারির গণমাধ্যম নিউজ করেছেন, তারপর থেকেই এই উপজেলার বিভিন্ন গ্রামে ত্রান-সাহায্যের গাড়ি আসতে থাকে, তারই সুযোগ নিয়েছে আজকে লাইভ করা Kawser (rk) নামের ভিউ ব্যাবসায়ী ভাইটি,
উনি যখন লাইভ করছিলেন তখন আসে পাশে কাউকেই দেখাতে পারেন নি, পাশাপাশি ওনার লাইভ এর সময় বার বার বলতে শুনা গেছে আমার লাইভ টি সেয়ার করুন, এবং একটা বিশ্ববিদ্যালয়ের নাম বতেছেন যে ওনারা এখান থেকে এসেছেন, সে কোনো বিশ্ববিদ্যালয়ের ব্যনার অথবা গাড়ির ভিডিও দেন নি, মঝার বিষয় হচ্ছে ওনার লাইভের কমেন্ট সেকশন বন্ধ রেখে লাইভ করেছেন যেনো কেউ কোন কমেন্ট করতে না পারে, ওই ভিউ ব্যাবসায়ীর আইডিতে ঘুরে দেখলাম ঘন্টায় ২টা করে ভিডিও /লাইভ করা, এবং এই বাটপার টার বাড়ি পটুয়াখালী কয়েকদিন থেকে তাদের একটা টিম টাকা তুলেছেন ত্রান সহায়তা দেয়ার জন্য, অথচ বাটপার টা একটা বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করেছেন এখানে, এতেই বুঝা গেছে উনি ইনটেনশনালি কাজটি করেছেন, এবং সাক্সেস হয়েছে, ইতমধ্যে তার লাইভটি প্রায় (৪০ লক্ষের) অধিক মানুষ দেখে ফেলেছেন, আমাদের উপজেলার অনেকেই ওই বাটপার টার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন ওনার লাইভ টি ডিলেট করার জন্য, এবং ওনাকে বলা হয়েছে যদি এমন কিছু আপনার সাথে ঘটে থাকে, আমরা উপজেলার পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা প্রার্থী, আপনার এমন ভিডিওর কারনে অনেকে এখানে ত্রান দিতে আসতে নিরুৎসাহিত হবে, এতে করে কিছু পরিবার সাহায্য থেকে বঞ্চিত হবে, কিন্তু তিনি কোনো সাড়া না দিয়ে এখনো ভিডিও ডিলেট করে নি, এতে করে স্পষ্টত বুঝা যাচ্ছে ওনি একটা ভিউ ব্যাবসায়ী, পতারক,
এখন আমাদের করনীয় কি?
যদি পারেন আমার পোস্ট টি আপনার ওয়ালে পোস্ট করুন, না হয় সেয়ার করুন, প্রকৃত ত্রান-সাহায্য দিতে আসা মানুষের নজরে আনুন, যদি সম্ভব হয় তাহলে আপনার এলাকায় ত্রান দিতে আসা মানুষের ছোট একটা ভিডিও নিয়ে নিজের ওয়ালে পোস্ট করুন,
মানুষকে সন্মান দিন দূর দুরান্ত থেকে আসা মানুষদের পারলে এক বেলা খাওয়ান🙏