Cumilla Postal Division

Website

Cumilla Postal Division Cumilla Postal Division is a Unit Office under Eastern Circle of Bangladesh Post which covers Cumilla, Chandpur and Brahmanbaria districts.

It is committed to rendering postal services through Post Offices honestly and promptly.

24/09/2026

উদ্যোক্তাদের আস্থা ও নিরাপদ ঠিকানার নাম বাংলাদেশ ডাক বিভাগ

অদ্য ২৪/০৯/২০২৬ খ্রিস্টাব্দ তারিখে সম্মানিত পোস্টমাস্টার জেনারেল মহোদয় জনাব শেখ সাইফুল আলম কুমিল্লা পোস্টাল ডিভিশন অফিসে...
24/09/2026

অদ্য ২৪/০৯/২০২৬ খ্রিস্টাব্দ তারিখে সম্মানিত পোস্টমাস্টার জেনারেল মহোদয় জনাব শেখ সাইফুল আলম কুমিল্লা পোস্টাল ডিভিশন অফিসে প্রথমবার আগমন উপলক্ষে একটি পলাশ ফুলের চারা রোপণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ তরিকুল ইসলাম, ডেপুটি পোস্টমাস্টার জেনারেল, কুমিল্লা বিভাগ এবং ডিভিশন অফিসের অন্যান্য সহকর্মীবৃন্দ।

কুমিল্লা প্রধান ডাকঘরে অনুষ্ঠিত ইনহাউজ প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জনাব শেখ সাইফুল আলম, পোস্টমাস্টার জেনার...
24/09/2026

কুমিল্লা প্রধান ডাকঘরে অনুষ্ঠিত ইনহাউজ প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জনাব শেখ সাইফুল আলম, পোস্টমাস্টার জেনারেল, পূর্বাঞ্চল, চট্টগ্রাম, জনাব ড. মোহাম্মদ নিজাম উদ্দীন, পরিচালক (প্রশিক্ষণ ও গবেষণা), ডাক অধিদপ্তর এবং মোহাম্মদ তরিকুল ইসলাম, ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মহোদয়।

অদ্য ২৪ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে জনাব শেখ সাইফুল আলম, মাননীয় পোস্টমাস্টার জেনারেল, পূর্বাঞ্চল, চট্রগ্রাম মহোদয় কুমিল্লা প...
24/09/2026

অদ্য ২৪ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে জনাব শেখ সাইফুল আলম, মাননীয় পোস্টমাস্টার জেনারেল, পূর্বাঞ্চল, চট্রগ্রাম মহোদয় কুমিল্লা প্রধান ডাকঘর প্রাঙ্গনে কৃষ্ণচূড়া ফুলের চারা রোপণ করেন। এ সময় জনাব মোহাম্মদ তরিকুল ইসলাম, ডেপুটি পোস্টমাস্টার জেনারেল, কুমিল্লা পোস্টাল ডিভিশন মহোদয়সহ কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ডাক বিভাগের ডাকসেবার মানোন্নয়ন ও সম্প্রসারণ কার্যক্রমের অংশ হিসেবে AI-এর মাধ্যমে রিপোর্টিং ও ডি-নথি বিষয়ক দিনব্...
23/09/2026

বাংলাদেশ ডাক বিভাগের ডাকসেবার মানোন্নয়ন ও সম্প্রসারণ কার্যক্রমের অংশ হিসেবে AI-এর মাধ্যমে রিপোর্টিং ও ডি-নথি বিষয়ক দিনব্যাপী ইন-হাউস প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন জনাব শেখ সাইফুল আলম, পোস্টমাস্টার জেনারেল, পূর্বাঞ্চল, চট্টগ্রাম বিশেষ অতিথি ও মাস্টার ট্রেইনার: ড. মোহাম্মদ নিজাম উদ্দীন, পরিচালক (প্রশিক্ষণ ও গবেষণা), ডাক অধিদপ্তর, বিশেষ অতিথি : জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম, ডেপুটি পোস্টমাস্টার জেনারেল, কুমিল্লা বিভাগ,কুমিল্লা-৩৫০০।

আয়োজনেঃ- কুমিল্লা বিভাগ, কুমিল্লা-৩৫০০।

অদ্য ২২/০৯/২০২৬ খ্রি. তারিখে চাঁদপুর প্রধান ডাকঘরে ডাকসেবার মানোন্নয়ন ও সম্প্রসারণ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভ...
22/09/2026

অদ্য ২২/০৯/২০২৬ খ্রি. তারিখে চাঁদপুর প্রধান ডাকঘরে ডাকসেবার মানোন্নয়ন ও সম্প্রসারণ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শেখ সাইফুল আলম, পোস্টমাস্টার জেনারেল, পূর্বাঞ্চল, চট্টগ্রাম-৪১০০।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর কুমিল্লা পোস্টাল বিভাগের সম্মানিত প্রাণপ্রিয় অভিভাবক মহোদয় জনাব মোহাম্মদ তরিকুল ইসলাম, ডেপুটি পোস্টমাস্টার জেনারেল, কুমিল্লা বিভাগ, কুমিল্লা-৩৫০০। সভায় সভাপতিত্ব করেন জনাব এ. এস. এম. ফজলুল আমিন, পোস্টমাস্টার, চাঁদপুর প্রধান ডাকঘর, চাঁদপুর-৩৬০০।
সভায় ডাকসেবার বর্তমান কার্যক্রম, সেবার মানোন্নয়ন ও সম্প্রসারণ এবং গ্রাহকসেবাকে আরও গতিশীল, কার্যকর ও জনবান্ধব করার বিষয়ে প্রধান অতিথি ও বিশেষ অতিথি মহোদয় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

19/09/2026

সরকারিভাবে যেই পার্সেল ৫ টাকায় পাঠানো যায়
না জেনে অন্য কুরিয়ারে শত শত টাকা খরচ করেন

17/09/2026

বর্তমান ই-কমার্স ও ডিজিটাল ব্যবসার যুগে যেকোনো পণ্য এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত ও নিরাপদে পাঠানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‘আজ বুকিং, আগামীকাল ঢাকা এবং ৪৮ ঘণ্টায় সারা বাংলাদেশ’—এই স্লোগান সামনে রেখে ডাক বিভাগের স্পিডপোস্ট পার্সেল সেবা এখন সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ডাক বিভাগের পার্সেল পরিবহন সেবার সবচেয়ে বড় আকর্ষণ বলা হয় স্পিডপোস্ট। বেসরকারি কুরিয়ার সার্ভিসগুলোর তুলনায় এই রেট বহুগুণ সাশ্রয়ী। ডাক বিভাগ কর্তৃপক্ষ জানায়, দেশের যেকোনো প্রান্তে প্রথম ১ কেজি ওজনের পার্সেল পাঠানোর জন্য চার্জ মাত্র ১০ টাকা। আর ১ কেজির অতিরিক্ত প্রতি কেজি ওজনের জন্য যুক্ত হবে মাত্র ৫ টাকা। ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম জানান, স্পিডপোস্ট বেশ জনপ্রিয়তা পেতে শুরু করেছে। ঢাকা থেকে যেকোনো জেলা শহরে ২৪ ঘণ্টার মধ্যে পণ্য আনা–নেওয়া করা সম্ভব হচ্ছে।

Address

Office Of The Deputy Postmaster General, Cumilla Postal Division, Tomsombridge, Cumilla-3500
Cumilla
3500,3600,3400

Alerts

Be the first to know and let us send you an email when Cumilla Postal Division posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share