রাইজিং ইয়ুথ ফাউন্ডেশন
Rising for Raising Awareness
রাইজিং ইয়ুথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠা ২০শে আগস্ট, ২০২৪। এর নাম নির্বাচন ও শুরুর যাত্রার পেছনে রয়েছে ব্যাপক তাৎপর্য।
২০২৪ সালকে বিজ্ঞানীরা বৈশ্বিক তাপপ্রবাহের বছর বলে আখ্যায়িত করেছেন, যাকে “এল নিনোর” বছর বলা হয়েছে। ফলশ্রুতিতে বিশ্বব্যাপী জনসাধারণের মাঝে আলোড়ন তৈরি হয় কিভাবে “এল নিনোর” প্রভাব থেকে বাঁচা যায়। কারণ এর পেছনে রয়েছে এই যাবত বিশ্বব্যাপী প
রিবেশের উপর মানুষেরই চরম নিষ্ঠুর আচরণ ও উদাসীনতা।
শৈশব থেকে পাঠ্যবইয়ে পড়ানো হয় কিভাবে মানুষ ও পরিবেশ একে অন্যের উপর নির্ভরশীল। অথচ মানুষ উন্নত সভ্যতার বিকাশ করলেও করতে পারেনি তার পরিবেশের কল্যাণ ও উন্নতি।
বরং উদাসীনতা, স্বার্থ, উন্নত জীবনযাত্রা, অভিলাস সংরক্ষণে নিষ্ঠুরভাবে চালিয়ে আসছে পরিবেশের উপর নির্মম আগ্রাসন।
এই মানসিকতার পরিবর্তন এনে দেশ সংস্কারে জনসাধারণের মাঝে সম্পূর্ণ নতুন, কার্যকরী, আধুনিক, মানসম্মত ও সময়োপযোগী বার্তা ছড়িয়ে দিতে তরুণ পরিবেশবাদী কিছু উদ্যোক্তার নিরন্তর প্রচেষ্টায় গড়ে ওঠে “রাইজিং ইয়ুথ”, যার মূল উদ্দেশ্য পাড়া-মহল্লা, ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে শহর-নগর, বিভাগ এবং দেশব্যাপী প্রিয় মাতৃভূমি বাংলার “সবুজ-সুফলা, শস্য-শ্যামলা” উপাধির প্রকৃত উন্মেষ ঘটানো।
সেই সাথে স্বাস্থ্যবান, নির্মল, পরিষ্কার-পরিচ্ছন্ন “সবুজ বাংলাদেশ” বাস্তবায়ন করে বিশ্বব্যাপী প্রমাণ করে দেওয়া যে, আধুনিক সচেতন পরিবেশদরদী বাংলার তরুণেরাও সক্ষম বৈশ্বিক জলবায়ু ও পরিবেশ দূষণরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে।
শুধু কুমিল্লা নগরীই নয়, আমাদের উদ্দ্যমী প্রচেষ্টা, দৃঢ় প্রতিজ্ঞা আর অসাধারণ বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে সারাদেশে তথা সারাবিশ্বে তরুণদের ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে আমাদের মূলমন্ত্র “We (youth) are Rising for Raising Awareness”✨