Barura

Barura Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Barura, Political organisation, BArura, Cumilla.

28/08/2025
21/08/2025
 #শোকের মাস আগস্ট  #আস-সালামু আলাইকুম বাংলাদেশের আকাশে বাতাসে নিসর্গ প্রকৃতিও অশ্রুসিক্ত হওয়ার মাস।পঁচাত্তরের ১৫ আগস্ট আ...
01/08/2025

#শোকের মাস আগস্ট
#আস-সালামু আলাইকুম
বাংলাদেশের আকাশে বাতাসে নিসর্গ প্রকৃতিও অশ্রুসিক্ত হওয়ার মাস।
পঁচাত্তরের ১৫ আগস্ট আর শ্রাবণ মিলেমিশে একাকার হয়েছিল বঙ্গবন্ধুর রক্ত আর আকাশের মর্মছেঁড়া অশ্রুর প্লাবনে। অনির্বাণ সেই শোক এখনও বাংলায় নদীর স্রোতের মতো চির বহমান। কাল থেকে কালান্তরে জ্বলবে এ শোকের আগুন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট সেনাবাহিনীর একদল কুচক্রী, ক্ষমতালিপ্সু, বিপথগামী সদস্য বাঙালি জাতির জনক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে। বঙ্গবন্ধুকে হত্যা করার পর থেকে আওয়ামী লীগ ১৫ আগস্টকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করে আসছে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ১৯৯৬ সালে সরকার গঠনের পর রাষ্ট্রীয়ভাবে ১৫ আগস্টকে জাতীয় শোক দিবস পালনের আইন প্রণয়ন এবং দিবসটিকে সরকারি ছুটির দিন ঘোষণা করে। ওই দিন সরকারিভাবে জাতীয় পতাকা অর্ধনমিত রাখারও সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু ২০০১ সালে বিএনপি-জামাত জোট ক্ষমতাসীন হওয়ার পর রাজনৈতিক বিদ্বেষপূর্ণ সংকীর্ণ মানসিকতার পরিচয় দেয় এবং ১৫ আগস্টকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় শোক দিবস পালনের সিদ্ধান্ত বাতিল ও পতাকাবিধি পরিবর্তন করে ওইদিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখার সিদ্ধান্ত বাতিল করে।

#আওয়ামী লীগসহ মুক্তিযুদ্ধের সপক্ষের সমমনা রাজনৈতিক দল এবং দেশের সব শ্রেণীর মানুষের মধ্যে এ ব্যাপারে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। তারা বিএনপি-জামাত জোট সরকারের এ সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করে। তারা বঙ্গবন্ধু ভবন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, দলটির দেশব্যাপী কার্যালয় এবং নেতৃবৃন্দের বাসভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উত্তোলন বহাল রাখেন।
সাবেক নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আমলেও বিএনপি-জামাত জোট সরকারের সিদ্ধান্ত বহাল থাকে। তবে এ সময় সাবেক বিএনপি-জামাত জোট সরকারের আমলে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন ও পতাকাবিধি বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে আওয়ামী আইনজীবী পরিষদের তিন সদস্য হাইকোর্ট বিভাগে রিট মামলা দায়ের করেন। এই মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বিভাগ সাবেক বিএনপি- জামাত জোট সরকারের সিদ্ধান্ত বাতিল করে এবং ১৫ আগস্ট জাতীয় শোক দিবস রাষ্ট্রীয়ভাবে পালন, জাতীয় পতাকা অর্ধনমিত রাখা ও সরকারি ছুটি বহাল রাখার সিদ্ধান্ত পুনর্বহাল করে।
#আজ এমন এক সময়ে বাঙালির জাতীয় শোকের মাস আগস্ট এসেছে, যখন বঙ্গবন্ধুরই হাতে গড়া দল আওয়ামী লীগ ক্ষমতায়। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী। শেখ হাসিনার সরকার বঙ্গবন্ধু হত্যাকারীদের একাংশের সাজা নিশ্চিত করেছে এবং বাকিদের সাজা নিশ্চিত করতে বদ্ধপরিকর। এই সরকার বঙ্গবন্ধু হত্যার মদদদাতা যুদ্ধাপরাধীদের বিচারকাজ শুরু করেছে। গোটা জাতি শোকের এই মাসটি গভীর শ্রদ্ধায় যথাযথ মর্যাদায় নানা কর্মসূচির মাধ্যমে পালন করবে ইনশ আল্লাহ......

31/07/2025
31/07/2025

Address

BArura
Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Barura posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share