ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌদ্দগ্রাম উপজেলা

  • Home
  • Bangladesh
  • Cumilla
  • ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌদ্দগ্রাম উপজেলা

ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌদ্দগ্রাম উপজেলা ইসলাম, দেশ ও মানবতার তরে…

শোকবার্তা:ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌদ্দগ্রাম থানা দক্ষিণ শাখার সিনিয়র সহ-সভাপতি জনাব মাওলানা জামালুদ্দিন ভূঁঞা-এর “সম্মা...
02/07/2026

শোকবার্তা:

ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌদ্দগ্রাম থানা দক্ষিণ শাখার সিনিয়র সহ-সভাপতি জনাব মাওলানা জামালুদ্দিন ভূঁঞা-এর “সম্মানিতা মা” ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মাসিক ইজতেমা ও শবগুজারী:
11/06/2026

মাসিক ইজতেমা ও শবগুজারী:

রামিসাসহ নারী ও শিশুদেরকে বর্বরতার হাত থেকে রক্ষা করতে বিদ্যমান আইনের ব্যর্থতা প্রমানিত;শরীয়াহ আইন বিকল্প হতে পারে-অধ্যক...
20/05/2026

রামিসাসহ নারী ও শিশুদেরকে বর্বরতার হাত থেকে রক্ষা করতে বিদ্যমান আইনের ব্যর্থতা প্রমানিত;শরীয়াহ আইন বিকল্প হতে পারে
-অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমদ

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ বলেছেন, গতকাল পল্লবীতে শিশু রামিসা হত্যার যে বিবরণ জানা যাচ্ছে তা ভয়াবহ ও বিভিষিকাময়। মানুষের প্রতি মানুষ এতো নির্মম হতে পারে তা কল্পনাও করা যায় না। এই ধরণের ঘটনা বিচ্ছিন্ন কোন ঘটনা না বরং প্রায়শই দেশের কোন না কোন প্রান্তে শিশুদের সাথে একই ধরনের অবর্বনীয় বর্বরতার ঘটনা ঘটছে। নারীদের সাথে ভয়াবহ নৃশংসতা হচ্ছে। সবচেয়ে ভয়ের বিষয় হলো এই ধরণের ঘটনা বরাবরই বিচারের বাইরে থেকে যাচ্ছে। অপরাধীর শাস্তি হচ্ছে না। নিহত রামিসার বাবার আর্তনাদেও সেটা উঠে এসেছে। তিনি আক্ষেপ করে বলছিলেন, “আমি কোন বিচার চাই নাই, আপনারা বিচার করেন না।” বিদ্যমান আইন ও বিচারের প্রতি এই গণঅনাস্থা বিদ্যমান আইন ও আইনি ব্যবস্থার ধারাবাহিক ব্যর্থতার প্রতিফলন। বিদ্যমান আইন ও আইনি ব্যবস্থা শিশুদেরকে বর্বরতার হাত থেকে রক্ষা করতে পারছে না। নারীদেরকে নৃশংসতা থেকে রক্ষা করতে পারছে না। তাই শিশু ও নারীদের বর্বরতার হাত থেকে রক্ষা করতে শরীয়াহ আইন বিকল্প হতে পারে। রাষ্ট্রকে শরীয়াহ আইন প্রয়োগের দিকে যেতে হবে।

আজ ২০ মে, বুধবার এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব উপর্যুক্ত মন্তব্য করেন। অধ্যক্ষ ইউনুছ আহমদ বলেন, সুপ্রিম কোর্ট থেকে পাওয়া সবশেষ তথ্য অনুযায়ী, সারা দেশে ৯০টির বেশি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বিচারাধীন মামলা ১ লাখ ৫১ হাজার ৩১৭টি। যার বড় একটা অংশ ধর্ষণের মামলা। এর অর্থ হলো, ধর্ষকরা শাস্তি পাচ্ছে না।

অথচ ৯০ দিনের মধ্যে মামলাগুলো শেষ করার কথা। বিদ্যমান আইনি ব্যবস্থায় মামলা ঝুলিয়ে রাখা, দীর্ঘসূত্রিতা, সাক্ষী ব্যবস্থাপনা ও আইনের দুর্বলতার কারণে বিদ্যমান আইনে অপরাধীর আদতে কোন শাস্তি হয় না।

অবস্থার প্রেক্ষিতে আমাদের বলতেই হচ্ছে, পল্লবীর রামিসার প্রকৃত খুনি আদতে এই আইন ও আইনি ব্যবস্থা। তাই এই আইন বাদ দিতে হবে এবং শরীয়াহ আইনকে বিকল্প হিসেবে প্রয়োগ করা শুরু করতে হবে।

বার্তা সম্পাদক
শেখ ফজলুল করীম মারুফ
কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক
ইসলামী আন্দোলন বাংলাদেশ

18/05/2026

ঢাকার দুই সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী ঘোষণা

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে প্রার্থী হিসেবে ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফের নামের ঘোষণা করেন দলের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘোষিত মেয়র প্রার্থী প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ, কেন্দ্রীয়...
18/05/2026

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘোষিত মেয়র প্রার্থী প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ, কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ; কেন্দ্রীয় সভাপতি, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘোষিত মেয়র প্রার্থী হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারুফ, কেন...
18/05/2026

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘোষিত মেয়র প্রার্থী হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারুফ, কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ

একটি শোকবার্তা:বাংলাদেশ মুজাহিদ কমিটি চৌদ্দগ্রাম উত্তর শাখার সাবেক দায়িত্বশীল জনাব ডা. আমির হোসেন অদ্য দুপুর ১২টায় ইন্তে...
15/05/2026

একটি শোকবার্তা:

বাংলাদেশ মুজাহিদ কমিটি চৌদ্দগ্রাম উত্তর শাখার সাবেক দায়িত্বশীল জনাব ডা. আমির হোসেন অদ্য দুপুর ১২টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মরহুমের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা এবং মহান আল্লাহর নিকট তাঁহার রুহের মাগফেরাত ও জান্নাতুল ফেরদৌসের সুউচ্চ মাকাম কামনা করছি।

আজকের এই দিনে ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌদ্দগ্রাম উত্তরের প্রাণপুরুষ মরহুম আবু আইয়ুব আনছারী (রহ.) মহান আল্লাহর ডাকে সাড়া ...
14/05/2026

আজকের এই দিনে ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌদ্দগ্রাম উত্তরের প্রাণপুরুষ মরহুম আবু আইয়ুব আনছারী (রহ.) মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরকালে পাড়ি জমান।

তাঁর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় তাঁরই হাতে গড়া প্রতিষ্ঠান মারকাজ বগৈড় মাদীনাতুল উলূম রূহানিয়া মাদ্রাসায়।

আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফিরদাউস নসীব করুন, তাঁর কবরকে নূরে ভরে দিন এবং তাঁকে মাফ করে দিন। আমিন।

Address

Chauddagram
Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌদ্দগ্রাম উপজেলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share