07/11/2025
🎓 “একটি আলোকিত, শিক্ষাবান্ধব ও আধুনিক কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্যাশায়”
আমি দিল্লুর রহমান সাদী, প্রত্নতত্ত্ব-১৪ ব্যাচ, আসন্ন কুকসু নির্বাচনে আমি জিএস পদে নির্বাচন করতে চাই। আর আমি বিশ্বাস করি, নেতৃত্ব মানে ক্ষমতা নয়, দায়িত্ব। আমি সেই দায়িত্ব নিতে চাই শিক্ষার্থীদের পাশে থেকে, তাদের প্রতিটি চাওয়া–পাওয়ার সেতুবন্ধন হয়ে।
জিএস পদপ্রার্থী হিসেবে আমার লক্ষ্য ও অঙ্গীকারসমূহ:
১. ক্যাম্পাসের ক্যাফেটেরিয়ার খাবারের মান উন্নত ও স্বাস্থ্যকর খাদ্য নিশ্চিত করা।
২. মাদকমুক্ত ক্যাম্পাস গড়ে তোলা — সচেতনতা কর্মসূচি ও কঠোর তদারকির মাধ্যমে।
৩. প্রশাসন ভবনের নিচতলায় সবার জন্য উন্মুক্ত একটি পাঠাগার (লাইব্রেরি) প্রতিষ্ঠা, যাতে সব শিক্ষার্থী সহজে ব্যবহার করতে পারে। কারন উমুক্ত লাইব্রেরি কখনো ৫তলায় হতে পারেনা। লাইব্রেরি হতে হবে একটা সুন্দর ও সহজ জায়গায় যেখানে শিক্ষার্থীরা অল্প সময়ে তখন তখন যেতে পারবে।
৪. বিশ্ববিদ্যালয়ের Wi-Fi সেবার মান উন্নত করা।
৫. পুরো ক্যাম্পাসে নিরাপদ আলোকসজ্জা ও লাইটিং ব্যবস্থা করা, বিশেষ করে সন্ধ্যার পর চলাচল সহজ করার জন্য।
৬. সহশিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রমকে আরো প্রাণবন্ত করতে বিভিন্ন প্রতিযোগিতা, উৎসব ও কর্মশালা আয়োজন।
৭. শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে সহায়তার জন্য চাকরি, ফ্রিল্যান্সিং ও উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার আয়োজন।
৮. ফিটনেসবিহীন বাস চলাচল বন্ধ করে ফিটনেসযুক্ত বাস পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা।
৯. ক্যাম্পাসে ডিজিটাল অভিযোগ ও পরামর্শ বাক্স স্থাপন করা, যেন প্রত্যেক শিক্ষার্থী সহজে মতামত জানাতে পারে।
১০. মানসিক স্বাস্থ্য ও কাউন্সেলিং সেল চালু করা — যেখানে শিক্ষার্থীরা নিরাপদভাবে নিজেদের কথা শেয়ার করতে পারবে।
১১. ক্যাম্পাসে পরিবেশবান্ধব উদ্যোগ যেমন বৃক্ষরোপণ, প্লাস্টিকমুক্ত ক্যাম্পেইন ও পরিচ্ছন্নতা অভিযান চালু করা।
১২. ছাত্রী নিরাপত্তা ও চলাচল সুবিধা নিশ্চিত করা, রাতের পরেও নিরাপদ পরিবেশ গড়ে তোলা।
আমার প্রতিশ্রুতি: “কুকসুকে একটি সম্পূর্ণ শিক্ষার্থীবান্ধব,
দায়িত্বশীল ও আধুনিক পরিষদে রূপান্তর করাই আমার লক্ষ্য।”