সত্যের জ্যোতি ফাউন্ডেশন

সত্যের জ্যোতি ফাউন্ডেশন গর্ভবতী মায়ের ডেলিভারির সময় রক্তের প্রয়োজন হতে পারে তাই আগে থেকে দুইজন রক্তদাতা প্রস্তুত করে রাখুন।

আজ স্বাধীনতাপ্রিয় ও গণতন্ত্রকামী মানুষের জন্য ৫ আগস্ট আনন্দের দিন, বিজয়ের দিন, গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার দিন ২০২...
05/08/2026

আজ স্বাধীনতাপ্রিয় ও গণতন্ত্রকামী মানুষের জন্য ৫ আগস্ট আনন্দের দিন, বিজয়ের দিন, গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার দিন ২০২৪ সালের ৫ আগস্ট, এই দিনে দেশের বীর ছাত্র-জনতা এক ঐতিহাসিক বিজয় অর্জন করে।

আলহামদুলিল্লাহ সত্যের জ্যোতি ফাউন্ডেশন চট্টগ্রাম শাখার ধর্মীয় সম্পাদক জনাব SHeikh Alauddin AhMed এর বি পজিটিভ রক্তদান।আল...
02/08/2026

আলহামদুলিল্লাহ
সত্যের জ্যোতি ফাউন্ডেশন চট্টগ্রাম শাখার ধর্মীয় সম্পাদক জনাব SHeikh Alauddin AhMed এর বি পজিটিভ রক্তদান।

আল্লাহ রোগী এবং রক্তদাতাকে সুস্থ রাখুক।

🩸রক্ত দিন, জীবন বাঁচান। মানবতার হাত বাড়ান। 🩸আলহামদুলিল্লাহ সত্যের জ্যোতি ফাউন্ডেশন কুমিল্লা জেলা শাখার সম্মানিত দায়িত্ব...
29/07/2026

🩸রক্ত দিন, জীবন বাঁচান। মানবতার হাত বাড়ান। 🩸
আলহামদুলিল্লাহ সত্যের জ্যোতি ফাউন্ডেশন কুমিল্লা জেলা শাখার সম্মানিত দায়িত্বশীল Kamrul Hasan Sujan ভাই এর ১২তম লাল ভালোবাসা উপহার

আলহামদুলিল্লাহ!দেখতে দেখতে সামাজিক ও মানবিক সংগঠন সত্যের জ্যোতি ফাউন্ডেশন সফলভাবে অতিক্রম করল আটটি বছর, আর আজ পদার্পণ কর...
20/07/2026

আলহামদুলিল্লাহ!

দেখতে দেখতে সামাজিক ও মানবিক সংগঠন সত্যের জ্যোতি ফাউন্ডেশন সফলভাবে অতিক্রম করল আটটি বছর, আর আজ পদার্পণ করল নবম বছরে।

২০১৮ সালের ২০ জুলাই, সত্যের জ্যোতি ব্লাড ব্যাংক নামে একটি ছোট্ট উদ্যোগের মাধ্যমে আমাদের পথচলা শুরু হয়েছিল। সময়ের পরিক্রমায় সেই উদ্যোগই আজ সত্যের জ্যোতি ফাউন্ডেশন নামে একটি মানবিক পরিবারের রূপ নিয়েছে।

গত আট বছরে আমরা স্বেচ্ছায় রক্তদান ও রক্তদানে উদ্বুদ্ধকরণ, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, অসহায় রোগীর পাশে দাঁড়ানো, অসহায় পরিবারের সহায়তা, দরিদ্র কন্যার বিয়েতে সহযোগিতা, প্রাকৃতিক দুর্যোগ ও বন্যাকবলিত মানুষের পাশে ত্রাণ ও সহায়তা নিয়ে দাঁড়ানো, করোনাকালীন মানবিক কার্যক্রম, মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান, অসহায় নারীদের আত্মনির্ভরশীল করতে সেলাই মেশিন বিতরণ, সামাজিক উন্নয়নমূলক উদ্যোগে সহযোগিতা এবং দক্ষ মানবিক স্বেচ্ছাসেবক তৈরিসহ অসংখ্য মানবিক কার্যক্রম পরিচালনা করার সৌভাগ্য অর্জন করেছি।

এই দীর্ঘ পথচলায় শুরু থেকে যারা আমাদের পাশে ছিলেন, সহযোগিতা করেছেন, সময়, শ্রম ও ভালোবাসা দিয়ে সংগঠনটিকে আজকের অবস্থানে নিয়ে আসতে অবদান রেখেছেন—প্রত্যেকের প্রতি জানাই আন্তরিক শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালোবাসা।

আমরা বিশ্বাস করি, আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা থাকলে আগামী দিনগুলোতে সত্যের জ্যোতি ফাউন্ডেশন আরও বৃহত্তর পরিসরে মানুষের কল্যাণে কাজ করে যাবে, ইনশাআল্লাহ।

৮ম বছর পেরিয়ে… একটি স্বপ্ন আজ বাস্তবতায় —সত্যের জ্যোতি ফাউন্ডেশন এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে হৃদয়ের গভীর থেকে শুভেচ্ছা।সত্...
20/07/2026

৮ম বছর পেরিয়ে… একটি স্বপ্ন আজ বাস্তবতায় —
সত্যের জ্যোতি ফাউন্ডেশন এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে হৃদয়ের গভীর থেকে শুভেচ্ছা।

সত্যের জ্যোতি ফাউন্ডেশন, একটি স্বেচ্ছাসেবী, সামাজিক ও মানবিক সংগঠন —
যার পথচলা শুরু হয়েছিল কিছু মানুষের স্বপ্ন আর মানবতার দায়বোধ থেকে।

ধন্যবাদ সেই সকল সদস্য, শুভানুধ্যায়ী, দাতা ও পথপ্রদর্শকদের - যাঁদের ভালোবাসা, সময় ও শ্রমে আজ “সত্যের জ্যোতি” শুধু নাম নয় —
একটি আলোর প্রতীক হয়ে উঠেছে।
মোহাম্মদ রেজাউল করিম রাজিব
সভাপতি, সত্যের জ্যোতি ফাউন্ডেশন কুমিল্লা

মোহাম্মদ ফরহাদ হোসেন
Md Farhad Hossen
সাধারণ সম্পাদক সত্যের জ্যোতি ফাউন্ডেশন কুমিল্লা

ঘর হারানো পরিবারগুলোর নিঃস্ব মুখের দিকে তাকিয়ে আমরা স্থির থাকতে পারিনি। সামান্য আর্থিক সহযোগিতা নিয়ে কাল আমরা তাদের পাশে...
11/07/2026

ঘর হারানো পরিবারগুলোর নিঃস্ব মুখের দিকে তাকিয়ে আমরা স্থির থাকতে পারিনি। সামান্য আর্থিক সহযোগিতা নিয়ে কাল আমরা তাদের পাশে দাঁড়াচ্ছি। ছোট এই প্রচেষ্টায় আমাদের সাথে থাকুন, তাদের আবার ঘুরে দাঁড়ানোর সাহস দিন।

পানি কমে যাচ্ছে কিন্তু অসহায় মানুষগুলোর সম্বল বলতে শুধু নিজের জীবনটা আছে।

ত্রাণ নই পারলে তাদের ভেঙে পড়া ঘরগুলো নতুন করে করতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

আজ ১লা মে, মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস।এই দিনটি সেই সকল শ্রমিকদের ত্যাগ, সংগ্রাম ও অধিকার আদায়ের স্মরণে পালিত হয়, যারা ...
01/05/2026

আজ ১লা মে, মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস।

এই দিনটি সেই সকল শ্রমিকদের ত্যাগ, সংগ্রাম ও অধিকার আদায়ের স্মরণে পালিত হয়, যারা নিজেদের রক্ত ও পরিশ্রম দিয়ে আমাদের সমাজ ও অর্থনীতির ভিত্তি গড়ে তুলেছেন।

সত্যের জ্যোতি ফাউন্ডেশন এর পক্ষ থেকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সকল শ্রমজীবী মানুষের অবদান।

শোক বার্তা ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।সামাজিক ও মানবিক সংগঠন সত্যের জ্যোতি ফাউন্ডেশন, কুমিল্লা শাখার সম্মানিত...
05/04/2026

শোক বার্তা

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সামাজিক ও মানবিক সংগঠন সত্যের জ্যোতি ফাউন্ডেশন, কুমিল্লা শাখার সম্মানিত উপদেষ্টা জনাব মাওলানা মুফতি মিজানুর রহমান আবেদী সাহেবের শ্রদ্ধেয় পিতা ইন্তেকাল করেছেন।

তাঁর এই ইন্তেকালে আমরা সত্যের পরিবার গভীরভাবে শোকাহত। মরহুমের বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করছি এবং মহান আল্লাহ তায়ালার নিকট দোয়া করি—তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব দান করেন।

শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা ও সহমর্মিতা। আল্লাহ তাঁদের এই শোক সহ্য করার তৌফিক দান করুন।

শোকার্তে:
সত্যের জ্যোতি ফাউন্ডেশন

মানবিক সংগঠন সত্যের জ্যোতি ফাউন্ডেশন কুমিল্লা জেলা শাখার সম্মানিত উপদেষ্টা মন্ডলি আলহাজ্ব মীর মোহাম্মদ আবু বকর সিদ্দিক প...
23/03/2026

মানবিক সংগঠন সত্যের জ্যোতি ফাউন্ডেশন কুমিল্লা জেলা শাখার সম্মানিত উপদেষ্টা মন্ডলি আলহাজ্ব মীর মোহাম্মদ আবু বকর সিদ্দিক প্রধান উপদেষ্টা সাথে ঈদ শুভেচ্ছা ও মতবিনিময়

আলহামদুলিল্লাহ আমরা সত্যের জ্যোতি ফাউন্ডেশন কুমিল্লা জেলার উদ্বেগে ৯ম বারের মত পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কিছু মানুষের মাঝ...
19/03/2026

আলহামদুলিল্লাহ আমরা সত্যের জ্যোতি ফাউন্ডেশন কুমিল্লা জেলার উদ্বেগে ৯ম বারের মত পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কিছু মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছি ধন্যবাদ এবং কৃতজ্ঞ তাদের প্রতি যারা আর্থিক, শারীরিক, মানসিক ভাবে সহযোগিতা করেছেন

Address

Chittagong
Cumilla
3500

Telephone

+8801747081666

Website

Alerts

Be the first to know and let us send you an email when সত্যের জ্যোতি ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category