ICT,Lalmai,Cumilla

ICT,Lalmai,Cumilla Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ICT,Lalmai,Cumilla, Government Organization, Lalmai, Cumilla.

15/07/2026
সাইবার নিরাপত্তা ও দায়িত্বশীলতার সাথে ইন্টারনেট ব্যবহারে সচেতনতা বৃদ্ধির জন্য সারাবিশ্বের ন্যায় এই বছর বাংলাদেশে উদযাপিত...
04/05/2026

সাইবার নিরাপত্তা ও দায়িত্বশীলতার সাথে ইন্টারনেট ব্যবহারে সচেতনতা বৃদ্ধির জন্য সারাবিশ্বের ন্যায় এই বছর বাংলাদেশে উদযাপিত হচ্ছে নিরাপদ ইন্টারনেট দিবস ২০২৬। নিরাপদ ইন্টারনেট দিবস পালনের অংশ হিসেবে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি সারাদেশে সচেতনতামূলক সেমিনার, কুইজ প্রতিযোগিতা, ব্রেইন টিজারসহ বিভিন্ন আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে। নিরাপদ ইন্টারনেট দিবসের কুইজ ও ব্রেইন টিজার প্রতিযোগিতা আঞ্চলিক ও জাতীয় – এই দুই পর্যায়ে অনুষ্ঠিত হবে। আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে আগামী ১৬ মে, ২০২৬ তারিখে।
দেশব্যাপী আয়োজিতব্য এই প্রতিযোগিতাসমূহে অংশগ্রহণ করার জন্য রেজিস্ট্রেশন করুন নিচের এই লিংকেঃ
https://icampus.ncsa.gov.bd/events

বাংলাদেশ সাইবার সিকিউরিটি অলিম্পিয়াড ২০২৬ – এখনই নিবন্ধন করুন!
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) আর সাইবার নিরাপত্তার এই যুগে নিজের দক্ষতা প্রমাণ করার সুযোগ এনেছে ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সি (NCSA)।
“Cybersecurity with AI for a Resilient Cyberspace” – এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত হচ্ছে BCSO ২০২৬।
✅ কারা অংশ নিতে পারবেন?
AI, সাইবার সিকিউরিটি ও আইসিটি ক্ষেত্রে আগ্রহী ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী
✅ বয়স সীমা: ০১ জুলাই, ২০২৬ তারিখে সর্বোচ্চ ২০ বছর
🏆 প্রতিযোগিতার ধরণ
জাতীয় পর্ব: MCQ (বহুনির্বাচনি)
আঞ্চলিক ও চূড়ান্ত পর্ব: CTF-ভিত্তিক সমস্যা সমাধান
📚 প্রতিযোগিতার বিষয়বস্তু
AI in Cyber Security (Basics & Applications)
AI Driven Cyber Attacks
Ethical Hacking Basics
ডিপফেক ও ভুয়া কন্টেন্ট সনাক্তকরণ
অনলাইন নিরাপত্তা, গোপনীয়তা ও ডেটা সুরক্ষা
🗓️ গুরুত্বপূর্ণ তারিখ
নিবন্ধন সময়কাল: ১০ মে ২০২৬ খ্রি. পর্যন্ত
আঞ্চলিক বাছাই রাউন্ড: ১৬ মে ২০২৬ খ্রি.
🎁 পুরস্কার
আকর্ষণীয় অর্থমূল্য পুরস্কার
সার্টিফিকেট ও ক্রেস্ট
AI ও সাইবার নিরাপত্তা সংক্রান্ত প্রশিক্ষণের সুযোগ
🌍 আঞ্চলিক কেন্দ্র (২৪টি জায়গায়)
কুমিল্লা বিশ্ববিদ্যালয় এই অঞ্চলের পরীক্ষা কেন্দ্র।
📝 কীভাবে নিবন্ধন করবেন?
অনলাইনে নিবন্ধন ফর্ম পূরণ করুন:
👉 https://icampus.ncsa.gov.bd/events
এখনই নিবন্ধন করুন এবং ভবিষ্যতের সাইবার জগৎকে সুরক্ষিত করতে অংশ নিন!

Address

Lalmai
Cumilla
3570

Opening Hours

09:00 - 05:00

Alerts

Be the first to know and let us send you an email when ICT,Lalmai,Cumilla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share