BNP fans page

BNP fans page সবার আগে বাংলাদেশ

20/02/2026
14/01/2026
এত এত মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে মনে হচ্ছে, নিকটজন হারানোর শূন্যতা পেরিয়ে, পুরো বাংলাদেশই আমার পরিবার হয়ে উঠেছে।🇧🇩—তারে...
03/01/2026

এত এত মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে মনে হচ্ছে, নিকটজন হারানোর শূন্যতা পেরিয়ে, পুরো বাংলাদেশই আমার পরিবার হয়ে উঠেছে।🇧🇩


তারেক রহমান


আমার মা সারাজীবন নিরলসভাবে মানুষের সেবা করেছেন। আজ তাঁর সেই দায়িত্ব ও উত্তরাধিকার আমি গভীরভাবে অনুভব করছি। একাগ্রতা ও দা...
03/01/2026

আমার মা সারাজীবন নিরলসভাবে মানুষের সেবা করেছেন। আজ তাঁর সেই দায়িত্ব ও উত্তরাধিকার আমি গভীরভাবে অনুভব করছি। একাগ্রতা ও দায়বদ্ধতার সঙ্গে আমি প্রতিশ্রুতি দিচ্ছি: যেখানে আমার মা’র পথচলা থেমেছে, সেখানে আমি চেষ্টা করবো সেই পথযাত্রাকে এগিয়ে নিতে।
সেই মানুষদের জন্য, যাদের ভালোবাসা ও বিশ্বাস তাঁকে শেষ নিঃশ্বাস পর্যন্ত শক্তি দিয়েছে, প্রেরণা যুগিয়েছে।🇧🇩

-তারেক রহমান
০১ জানুয়ারি ২০২৬

এই যেনো আবারো একটি কফিনের পাশে সমগ্র বাংলাদেশ...মহান স্বাধীনতার ঘোষক এবং স্বাধীন বাংলাদেশে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচ...
31/12/2025

এই যেনো আবারো একটি কফিনের পাশে সমগ্র বাংলাদেশ...

মহান স্বাধীনতার ঘোষক এবং স্বাধীন বাংলাদেশে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রথম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতে শোকে মুহ্যমান ছিল গোটা জাতি। তাঁর কফিনের পাশে অবস্থান নিয়েছিল গোটা বাংলাদেশ।

ঠিক একই স্থানে আজও সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কফিনের পাশে সমগ্র বাংলাদেশ। ঢাকার সুপ্রশস্ত মানিক মিয়া এভিনিউতে তিল ধারণের ঠাঁই ছিল না। রাজধানী ঢাকার সব পথই আজ মিশে গিয়েছে এক মোহনায়।

মমতাময়ী মা বেগম খালেদা জিয়ার কবরে পুস্পস্তবক অর্পন করে শেষ শ্রদ্ধা জানালেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
31/12/2025

মমতাময়ী মা বেগম খালেদা জিয়ার কবরে পুস্পস্তবক অর্পন করে শেষ শ্রদ্ধা জানালেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজকে কোনো কাজ ছিলো না একটাই কাজ তাঁকে বিদায় দেয়া আমরা ঘর থেকে বের হলাম গলি থেকে রাস্তায় সবাই বেরিয়ে এসেছে শোকতপ্ত মন...
31/12/2025

আজকে কোনো কাজ ছিলো না
একটাই কাজ তাঁকে বিদায় দেয়া
আমরা ঘর থেকে বের হলাম
গলি থেকে রাস্তায়
সবাই বেরিয়ে এসেছে শোকতপ্ত মনে
কেউ বলছে না কিছু
কারোর কিছু বলার থাকেনা এসময়
কেউ হাঁটছে কেউ রিকশায়
কেউ নিজের বাহন রেখে এসেছে দূরে
আজকে সবাই পদযাত্রায় শামিল
সবার লক্ষ্যবিন্দু এক
কেউ কিছু বলছে না
শুধু মানিক মিয়ার দিকে ছুটছে
আজকে ঢাকার উত্তর নেই দক্ষিণ নেই
পূর্ব নেই পশ্চিম নেই
আছে শুধু মানিক মিয়ার পথ

আমরা হাঁটছিলাম
মনে মনে ভাবছিলাম কোথায় যাচ্ছি
এ কেমন স্রোতে ভেসে যাচ্ছি কোথায়
আজ কোনো প্রশ্ন নেই মনে- কেন যাচ্ছি
মনের ভেতরে বোনা ফুলের মালা
নিয়ে যাচ্ছে টেনে বাগানের দিকে
আমরা অগণিত জন অগণন ভালোবেসে
বাগানকে বলতে যাচ্ছি

তোমার ফুলকে তুমি গ্রহণ করো
সমস্ত যন্ত্রণা সয়ে গেছে যে
তাঁহার অন্তর প্রশান্ত করো

ড. শরীফ সিরাজ স্যার,
বাংলা বিভাগ,
জগন্নাথ বিশ্ববিদ্যালয়।🇧🇩

রাষ্ট্রীয় মর্যাদায়, স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান–এর পাশে শায়িত হলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র...
31/12/2025

রাষ্ট্রীয় মর্যাদায়, স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান–এর পাশে শায়িত হলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের অতন্ত্র প্রহরী, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া।

দাফন শেষে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করা হয় এবং বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানরা মরহুমার প্রতি সশস্ত্র সালাম জানান।🇧🇩

Address

কুমিল্লা
Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when BNP fans page posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share