Jihad book Shop

Jihad book Shop ইসলামিক বই বিক্রয় করা হয়।
যোগাযোগ: 01962-728954

হিফজের কোনো মজলিসে এই প্রজন্ম বেড়ে ওঠেনি। তার সর্বশেষ পঠিত বই হয়তো শৈশবে পড়া ছোটদের জ্ঞানকোষ কিংবা কৈশোরে পড়া কিছু উপন্য...
15/11/2025

হিফজের কোনো মজলিসে এই প্রজন্ম বেড়ে ওঠেনি। তার সর্বশেষ পঠিত বই হয়তো শৈশবে পড়া ছোটদের জ্ঞানকোষ কিংবা কৈশোরে পড়া কিছু উপন্যাস। এরপর হঠাৎ একসময় সে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন দ্বার উন্মোচিত হতে দেখে। ফলত সে ভাবে, এখন আমার পেছনে পড়ে থাকলে চলবে না; পূর্বের সব দুর্বলতা ও অপূর্ণতা কাটিয়ে এখন জ্বলে উঠতে হবে। সে লক্ষ্যে সে বই পড়তে শুরু করে, সামান্য পড়েই রেখে দেয়। বিভিন্ন বিষয়ে লেকচার সিরিজ দেখার পরিকল্পনা করে রাখে। হুট করে একটি কোর্সে ভর্তি হয়ে যায় তো সাথে আরেকটিতে, এভাবে অনিয়ন্ত্রিতভাবে বেশ কয়েকটিতে।

বই : তরুণ প্রজন্মের দীনি ভাবনা

মানুষের চরিত্র গঠনে গল্পের প্রভাব সবচেয়ে গভীর। বিশেষ করে এমন গল্প—যেখানে ঈমান, সততা, আল্লাহর প্রতি নির্ভরতা এবং নবীদের ...
13/11/2025

মানুষের চরিত্র গঠনে গল্পের প্রভাব সবচেয়ে গভীর। বিশেষ করে এমন গল্প—যেখানে ঈমান, সততা, আল্লাহর প্রতি নির্ভরতা এবং নবীদের উজ্জ্বল আদর্শ ফুটে ওঠে। শিশু-কিশোররা যখন এই গল্পগুলো সহজভাবে বুঝে, তখন তাদের মনে নরম অনুভূতি জাগে, সৃষ্টি হয় উত্তম আচরণ ও সুন্দর চিন্তার বীজ।

এই বইটি সেই উদ্দেশ্যেই রচিত। নবীদের জীবনকথা, সাহাবিদের আদর্শ, আল্লাহর প্রতি ভরসা, সাহস, ধৈর্য—সবই ছোটদের বুঝার মতো সহজ ভাষায় সাজানো হয়েছে। বইটি পড়তে শিশুদের কোন ক্লান্তি নেই; বরং গল্পের মধ্যেই থাকে শিক্ষা, অনুপ্রেরণা এবং হৃদয় ছুঁয়ে যাওয়া মাধুর্য।

আল্লাহ নিজেই বলেছেন—
لَقَدْ كَانَ فِي قَصَصِهِمْ عِبْرَةٌ لِأُولِي الْأَلْبَابِ
“তাদের কাহিনিতে বুদ্ধিমানদের জন্য আছে বড় শিক্ষণীয় বিষয়।”
(সূরা ইউসুফ)

যেসব অভিভাবক সন্তানদের চরিত্র, আকিদা, নৈতিকতা ও সঠিক জীবনদৃষ্টি গড়ে তুলতে চান—তাদের জন্য এটি হতে পারে একটি অনন্য উপহার।

📚"ছোটদের ইসলামী ইতিহাস"
✍️সাইয়েদ আবুল হাসান আলী নদভী (রহ.)
🌺প্রকাশনীঃ ফুলদানী প্রকাশনী
🌺পৃষ্ঠা: ৯৬ | মূল্য:১০০টাকা।

আজকের যুগে অনেকেই যুক্তির নামে প্রশ্ন তোলে আল্লাহর অস্তিত্ব নিয়ে। কারও মনে জন্মায় সংশয়, কারও মনে ভর করে বিভ্রান্তি।এই বই...
13/11/2025

আজকের যুগে অনেকেই যুক্তির নামে প্রশ্ন তোলে আল্লাহর অস্তিত্ব নিয়ে। কারও মনে জন্মায় সংশয়, কারও মনে ভর করে বিভ্রান্তি।

এই বই সেই অন্ধকারে জ্বালায় সত্যের প্রদীপ—যেখানে কুরআন, হাদীস, বিজ্ঞান ও যৌক্তিক বিশ্লেষণের আলোকে সহজ ভাষায় তুলে ধরা হয়েছে আল্লাহর অস্তিত্বের সুস্পষ্ট প্রমাণ।প্রতিটি অধ্যায় পাঠককে ভাবতে শেখায়, বুঝতে শেখায়—বিশ্বব্রহ্মাণ্ডের এই অপার শৃঙ্খলা কখনোই কাকতালীয় নয়।

যে মন সত্যের সন্ধান চায়, এই বই তাকে পথ দেখাবে নিশ্চিত বিশ্বাস ও তাওহীদের আলোয়।🌿

📖"নাস্তিকতার অসারতা"।
✍️শায়েখ আব্দুল্লাহ আল মুনীর।
📖প্রকাশনায়ঃফুলদানী প্রকাশনী৷

Islamic  book fare sizon-2 Dhaka
13/11/2025

Islamic book fare sizon-2 Dhaka

14/09/2025
বই : তাসাওউফ ও আত্মশুদ্ধি : গুরুত্ব ও প্রয়োজনীয়তামূল : জাস্টিজ আল্লামা তাকি উসমানি হাফি.অনুবাদ : মুফতী আলী আসগর কাসেমীপৃ...
11/09/2025

বই : তাসাওউফ ও আত্মশুদ্ধি : গুরুত্ব ও প্রয়োজনীয়তা
মূল : জাস্টিজ আল্লামা তাকি উসমানি হাফি.
অনুবাদ : মুফতী আলী আসগর কাসেমী
পৃষ্ঠা : ৩৫২
মুদ্রিত মূল্য : ৫০০/-

হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাযি. 'কুরআন যেমন সবুজ- সতেজ অবতীর্ণ হয়েছে, কেউ যদি তেমনি ভাবে , কুরআন পাঠ করে আনন্দিত হতে চ...
11/09/2025

হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাযি.
'কুরআন যেমন সবুজ- সতেজ অবতীর্ণ হয়েছে, কেউ যদি তেমনি ভাবে , কুরআন পাঠ করে আনন্দিত হতে চায়, তাহলে সে যেন ইবনে উম্মে আব্দের ন্যায় পাঠ করে'।
---মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

সে একজন কিশোর বালক। এখনো প্রাপ্তবয়স্ক হয়নি। লোকালয় থেকে দূরে মক্কার গিরিপথ গুলোতে মেষ চড়ায়। কুরায়শের সর্দার উকবা ইবনে মুয়াইতের মেষ। লোকেরা তাকে ' ইবনে উম্মে আবদ ' বলে ডাকে। নাম তার আব্দুল্লাহ । বাবার নাম মাসউদ।

বালকটি তার গোত্রে আবির্ভূত নবীর বিভিন্ন সংবাদ শুনতে পেত। কিন্তু বয়সের অল্পতার কারণে এবং মক্কার সামাজিক জীবন থেকে দূরে থাকার কারণে সে এ ব্যাপারে কোন গুরুত্ব দিত না। তার অভ্যাস ছিল কাক ডাকা ভোরে উকবার মেষ গুলো নিয়ে বেরিয়ে পড়ত, অতঃপর......

বিস্তারিত জানতে সম্পূর্ণ বইটি পড়ুন...?

📖 পরশে তোমার সোনা হলো যাঁরা
✅ প্রকাশনায়: ফুলদানী প্রকাশনী

ভাবুন তো, কারো জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য যদি হয় রাসুল ﷺ-কে চোখে দেখা, তবে আমাদের সৌভাগ্য কী???আমাদের সৌভাগ্য—তাঁর সীরাত প...
11/09/2025

ভাবুন তো, কারো জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য যদি হয় রাসুল ﷺ-কে চোখে দেখা, তবে আমাদের সৌভাগ্য কী???আমাদের সৌভাগ্য—তাঁর সীরাত পড়া, তাঁর কথা শোনা, আর ভালোবাসায় ভিজে যাওয়া।

এই গ্রন্থে নবীজির জীবনকথা এমনভাবে তুলে ধরা হয়েছে, যা পাঠকের হৃদয় ভিজিয়ে দেবে ভালোবাসা, মমতা আর ইমানের জ্যোতিতে।

👉 পড়তে পড়তে মনে হবে—ইশ! আমরা যদি তাঁর সঙ্গী হতে পারতাম!😌🤎

📚“তোমায় দেখে ধন্য যাঁরা হে রাসুল ﷺ”।
✍️মুফতি শফিউল আলম।
📚 বিষয়: ইসলামি সাহিত্য, সীরাতে রাসুল ﷺ।
📚প্রকাশনায়ঃফুলদানী প্রকাশনী।

মৃত্যু সবশেষ নয়, বরং এক শুরুর নাম।মৃত্যুদূত বইটি একটি শিক্ষণীয় উপন্যাস, বইটিতে মৃত্যু ও জীবনের গভীর তাৎপর্য নিয়ে আলোচ...
07/09/2025

মৃত্যু সবশেষ নয়, বরং এক শুরুর নাম।
মৃত্যুদূত বইটি একটি শিক্ষণীয় উপন্যাস, বইটিতে মৃত্যু ও জীবনের গভীর তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়েছে। এই বইটি মৃত্যুর বাস্তবতা এবং জীবনের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে চিন্তা করতে উৎসাহিত করে।

✅বইটির মূল বিষয়বস্তু:
বইটি মানুষের জীবনের শেষ মুহূর্ত এবং মৃত্যুর অনিবার্য দূত, মৃত্যুদূত সম্পর্কে কথা বলে, যাকে কেউ উপেক্ষা করতে পারে না।

📖বই:মৃতুদূত
✍️আব্দুল্লাহ আল মুনীর
📚 প্রকাশনায়: ফুলদানী প্রকাশনী
💸 বিক্রয় মূল্য:৮৮৳

Address

Busstand
Darsana
7221

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jihad book Shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category