দেলদুয়ার এক্সপ্রেস

  • Home
  • দেলদুয়ার এক্সপ্রেস

দেলদুয়ার এক্সপ্রেস Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from দেলদুয়ার এক্সপ্রেস, Social service, Delduar Upazila, Delduar, Tangail, .

04/03/2026

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বারপাখিয়া গ্রামের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াল মানবিক সংগঠন একশন ফর আন্ডারপ্রিভিলেজড রিহ্যাবিলিটেশন ইনিশিয়েটিভ (অরি)।

11/01/2026
আজ, ২৭ নভেম্বর ২০২৫ তারিখে দেলদুয়ার উপজেলার পাথরাইল বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানের সময় একটি মুদি দোকানে ...
27/11/2025

আজ, ২৭ নভেম্বর ২০২৫ তারিখে দেলদুয়ার উপজেলার পাথরাইল বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানের সময় একটি মুদি দোকানে রঙ মিশ্রিত মুগ ডাল বিক্রয়ের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ১০,০০০/- টাকা অর্থদণ্ড করা হয়।

মোবাইল কোর্টটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মোহাইমিনুল ইসলাম।

অভিযানকালে ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক, দেলদুয়ার উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর এবং সঙ্গীয় পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন এবং অভিযানে প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন।

দেলদুয়ারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদনআজ ১৯শে নভেম্বর ২০২৫ ইং বুধবারবার, দেলদুয়ার উপজেলার নাল্লাপাড়া বাজার ...
19/11/2025

দেলদুয়ারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদন

আজ ১৯শে নভেম্বর ২০২৫ ইং বুধবারবার, দেলদুয়ার উপজেলার নাল্লাপাড়া বাজার ও চৌরাস্তায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রবিন সাথী বেকারী ও বৈশাখী গুন গুন ফুড প্রোডাক্ট নামক দুইটি খাদ্য কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদন এবং বিপণন করার অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানকালে উভয় প্রতিষ্ঠানের জন্য বিএসটিআই (বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন) লাইসেন্সের অভাব থাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ অনুযায়ী একজনকে ১০,০০০/- টাকা এবং অন্যজনকে ২৫,০০০/- টাকা অর্থদণ্ড করা হয়।

এ সময় বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, গাজীপুরের ফিল্ড অফিসার (সিএম) এবং দেলদুয়ার থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন, যারা আইন শৃঙ্খলা রক্ষায় সহায়তা প্রদান করেন।

দেলদুয়ারে কৃষকদের সার সরবরাহ না করে অতিরিক্ত মূল্য দাবিআজ ১৯শে নভেম্বর ২০২৫ ইং বুধবার, দেলদুয়ার উপজেলার দেলদুয়ার সদর ইউন...
19/11/2025

দেলদুয়ারে কৃষকদের সার সরবরাহ না করে অতিরিক্ত মূল্য দাবি

আজ ১৯শে নভেম্বর ২০২৫ ইং বুধবার, দেলদুয়ার উপজেলার দেলদুয়ার সদর ইউনিয়নের “আজমেরী এন্টারপ্রাইজ” নামক সার ও কীটনাশক দোকানে কৃষকদের সার সরবরাহ না করা ও অতিরিক্ত মূল্য দাবি করার অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার জনাবা জোহরা সুলতানা যূথী মহোদয়ের নির্দেশে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে দোকানের মালিককে সতর্ক করা হয় যে, ভবিষ্যতে যদি এই ধরনের অভিযোগের সত্যতা পাওয়া যায়, তবে আইনানুগ যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। এসময় দেলদুয়ার থানার পুলিশ সদস্য এবং অতিরিক্ত কৃষি কর্মকর্তা উপস্থিত ছিলেন, যারা আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন।

 #সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোঃ আশরাফুল ইসলাম ছুরিকাঘাতের শিকার হয়েছেন। #আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুর সাড়ে...
22/08/2024

#সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোঃ আশরাফুল ইসলাম ছুরিকাঘাতের শিকার হয়েছেন।

#আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার পর আইনজীবী সমিতির শের-ই বাংলা একে ফজলুল হক ভবনের ২০০৫ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।

২০১১ সালে জাতীয় সংসদ ভবন এলাকায় মারধোরের ঘটনায় সাবেক পুলিশ কর্মকর্তা হারুন অর রশিদ ও বিপ্লব কুমারের বিরুদ্ধে হত্যাচেষ্টা...
20/08/2024

২০১১ সালে জাতীয় সংসদ ভবন এলাকায় মারধোরের ঘটনায় সাবেক পুলিশ কর্মকর্তা হারুন অর রশিদ ও বিপ্লব কুমারের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। ১৩ বছর পর তিনি এই মামলা দায়ের করলেন।

Address

Delduar Upazila, Delduar, Tangail

1910

Website

Alerts

Be the first to know and let us send you an email when দেলদুয়ার এক্সপ্রেস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your organization to be the top-listed Government Service?

Share