sumi akter

sumi akter Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from sumi akter, Political organisation, Dhaka Chandragati.

17/04/2026
17/04/2026
https://www.facebook.com/share/p/1BodhHoVHd/
28/01/2026

https://www.facebook.com/share/p/1BodhHoVHd/

বামুন্দীতে ক্ষমতার দাপটে চলছে অবৈধ ইটভাটা।
দর্শকের ভূমিকায় পরিবেশ অধিদপ্তর ও প্রশাসন।

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দীতে এলাকায় অবাধে চলছে অবৈধ ইটভাটা। প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর সহ বিভিন্ন মহলকে ম্যানেজ করেই এসব অবৈধ ইটভাটা পরিচালনা করার অভিযোগ রয়েছে।
জানা গেছে, বামুন্দি বাসস্ট্যান্ডের নিকটস্থ ফায়ার সার্ভিস অফিসের পার্শ্ববর্তী এলাকায় অবাধে চলছে ৩টি অবৈধ ইটভাটা। প্রতিদিন পোড়ানো হচ্ছে কয়েকশ মন কাঠের খড়ি। যার ফলে বিষাক্ত ধোয়ায় মারাত্মক হুমকিতে পরিবেশ। এ ছাড়া তিন ফসলের জমির পূর্ব অংশ কেটে ইটভাটায় দেয়া হচ্ছে। ফলে ফসল উৎপাদন ব্যাহত আশঙ্কা করছে এলাকাবাসী।
বামুন্দী বিক্স, বিশ্বাস বিক্স ও আরএফএল বিক্স ৩টি ইটভাটা প্রভাবশালীদের হওয়ায় কার্যত তেমন কোন ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। বামুন্দী বিক্স নামের ইটভাটা অবৈধভাবে পরিচালনা করছেন ইউনিয়ন বিএনপির সভাপতি রাশিদুল হক সোহাগ, বিশ্বাস বিক্স ইটভাটা অবৈধভাবে পরিচালনা করছেন গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়ালের ছোট ভাই চঞ্চল বিশ্বাস। বামুন্দি ও তার পার্শ্ববর্তী এলাকার সমস্ত অবৈধ ইটভাটা গুলো দেখভাল করছেন বিএনপি নেতা আব্দুল আওয়ালের ছোট ভাই চঞ্চল বিশ্বাস। প্রশাসন, পরিবেশ অধিদপ্তর সহ বিভিন্ন মহলকে ম্যানেজ করে বামুন্দি, কাজিপুর, মটমুড়া ও তেঁতুলবাড়ীয়া এলাকার প্রায় ১৫ টি ইটভাটার দায়ভার নিয়ন্ত্রণ করছেন চঞ্চল বিশ্বাস।
অভিযোগ রয়েছে, লোক দেখানোর জন্য ভ্রাম্যমান আদালত পরিচালনা মাধ্যমে কিছুটা আর্থিক জরিমানা করা হয়েছে কয়েকটি ভাটায়। কিন্তু এগুলোতে এখোন কাঠের খড়ি দিয়ে ইট পোড়ানোর কার্যক্রম চালুও আছে। বন্ধ করার কোন ব্যবস্থা নেয়া হয়নি। ম্যানেজের মাধ্যমে অদৃশ্য শক্তি দিয়ে সব চালিয়ে যাচ্ছেন তারা। ইটভাটার ধোঁয়ায় আশপাশের পরিবেশের মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফসলি জমি হারাচ্ছে উর্বরতা।
২০১৩ সালের ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনের ৪ধারায় বলা আছে, ইটভাটা যে জেলায় অবস্থিত, সেখানকার জেলা প্রশাসকের লাইসেন্স গ্রহণ ছাড়া কোনো ব্যক্তি ইটভাটা স্থাপন ও ইট প্রস্তুত করতে পারবেন না। ওই আইনের ৮(১) ধারায় বলা আছে, ছাড়পত্র থাকুক বা না থাকুক, আইন কার্যকরের পর আবাসিক বাণিজ্যিক ও সংরক্ষিত এলাকা, সিটি করপোরেশন, পৌরসভা বা উপজেলা সদর, সরকারি বা ব্যক্তি মালিকানাধীন বন,
অভয়ারণ্য,বাগান, জলাভূমি, কৃষিজমি এবং বিশেষ কোনো স্থাপনা, রেলপথ, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও ক্লিনিক, গবেষণা প্রতিষ্ঠান, অনুরূপ কোনো প্রতিষ্ঠান থেকে এক কিলোমিটার দূরত্বের মধ্যে ভাটা স্থাপন করা যাবে না। কিন্তু এর নিয়ম মানা হয়নি বামুন্দির ইটভাটা গুলোতে। এসব ইটভাটা থেকে জনবসতি, বাজার ও শিক্ষা প্রতিষ্ঠানের দূরত্ব খুবই কম।
বিষয়টি নিয়ে বামুন্দি বিক্সের পরিচালক ও ইউনিয়ন বিএনপির সভাপতি রাশিদুল হক সোহাগের ব্যবহৃত মোবাইল ফোনে কল দেয়া হলে বন্ধ পাওয়া যায়।
বিশ্বাস বিক্সের পরিচালক ও ভাটা মালিক সিন্ডিকেটের নিয়ন্ত্রক চঞ্চল বিশ্বাস বলেন, জেলার সকল ইটভাটায় অবৈধ এ কারণে প্রশাসন মাঝেমধ্যে এসে জরিমানা করছে এর মধ্য দিয়েই ভাটা পরিচালনা করছি সরকার বন্ধ করে দিলে আর কি করার। তাছাড়া আমি কোন ভাটা চালানোর দায়িত্ব নেই নি।
তবে একাধিক ইটভাটা মালিক জানিয়েছেন তারা অবৈধ হলেও সরকার বৈধভাবে ভ্যাট ট্যাক্স নিচ্ছে।
এদিকে শ্রমিকরা জানিয়েছেন তারা বিপুল পরিমাণ শ্রমিকরা ইটভাটায় কাজ করে জীবন জীবিকা নির্ভর করেন। এটি একেবারে বন্ধ না করে আইনের ধারা কিছুটা শিথিল করে ইটভাটা গুলোর অনুমোদন দেয়া উচিত।
উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন জানিয়েছেন অভিযান চলমান আছে। অভিযানে অর্থদণ্ডের আওতায় নিয়ে আনা হয়েছে। আইন না মানলে পরবর্তীতে ইটভাটা ভেঙে দেওয়া হবে।
মেহেরপুর পরিবেশ অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার ব্যবহৃত মোবাইল ফোনে কল দেয়া হলে বন্ধ পাওয়া যায়।

Address

Dhaka Chandragati

Website

Alerts

Be the first to know and let us send you an email when sumi akter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share