I Have a Plan Foundation

I Have a Plan Foundation Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from I Have a Plan Foundation, Dhaka.

I Have A Plan Foundation is an organization established to collect, document, and promote citizens’ ideas, dreams and realistic plans, particularly of students and youth, for participatory and sustainable social development.

যেন এই কথাগুলো সরকারকে  শুনতে না হয়, সেই সমাধান আমরা চার মাস আগেই তৈরি করে রেখেছিলাম। আজ সরকার বলছে, কয়েক মাসে কোটি কোটি...
26/08/2026

যেন এই কথাগুলো সরকারকে শুনতে না হয়, সেই সমাধান আমরা চার মাস আগেই তৈরি করে রেখেছিলাম। আজ সরকার বলছে, কয়েক মাসে কোটি কোটি গাছ রোপণ করা হয়েছে।
সরকার গাছ লাগিয়েছে—এটা যেমন সত্য।
আবার জনগণের প্রশ্নও সত্য—
“গাছগুলো কোথায়?”
“কতগুলো গাছ বেঁচে আছে?”
“এত গাছ কোথায় লাগানো হয়েছে?”
“কে লাগিয়েছে, কেউ দেখছে?”

আর এই প্রশ্নগুলো যে শুধু আমাদের নয়, সাধারণ মানুষেরও—তার একটা ছোট্ট উদাহরণ আমরা সম্প্রতি দেখেছি।

প্রতিবেদনটির কমেন্ট ও রিঅ্যাকশন বিশ্লেষণ করলে দেখা যায়, প্রায় ৯৫% প্রতিক্রিয়াই ছিল ইতিবাচক মন্তব্য এবং Haha React। অর্থাৎ মানুষ শুধু খবরটি দেখেনি, তারা প্রশ্ন করেছে, জানতে চেয়েছে এবং বিষয়টি নিয়ে নিজেদের সংশয় প্রকাশ করেছে।

এই প্রশ্নগুলো যেন ভবিষ্যতে সরকারকে শুনতে না হয়, জনগণকে যেন অভিযোগ করতে না হয়—সেই লক্ষ্যেই I Have A Plan Foundation প্রায় চার মাস আগে MyTree App-এর মাধ্যমে একটি পূর্ণাঙ্গ সমাধানের পথ তৈরি করে রেখেছিল।

একটি গাছ লাগানোর পর কাজ শেষ নয়।
গাছটি কোথায় লাগানো হলো, কে লাগালো, তার ছবি ও GPS Location কী, গাছটি সত্যিই আছে কি না, বেঁচে আছে কি না—প্রতিটি তথ্যই ডিজিটালি সংরক্ষণ ও পর্যবেক্ষণ করা সম্ভব।

অর্থাৎ, “কতটি গাছ লাগানো হয়েছে”—এই প্রশ্নের পাশাপাশি আমরা দেখাতে পারবো—
“কোথায় লাগানো হয়েছে, কার মাধ্যমে লাগানো হয়েছে এবং কতগুলো এখনো বেঁচে আছে।”

সরকারের কাজের স্বচ্ছতা নিশ্চিত করার দায়িত্ব শুধু সরকারের নয়।
নাগরিক সমাজ, প্রযুক্তিবিদ ও তরুণদেরও দায়িত্ব আছে।
সেই দায়িত্ববোধ থেকেই আমরা MyTree App নিয়ে কাজ করেছি।

সরকারের ভালো কাজগুলো যেন প্রমাণসহ জনগণের সামনে তুলে ধরা যায়—এটাই ছিল আমাদের উদ্দেশ্য। কিন্তু একটি সমাধান বাস্তবায়নের জন্য প্রয়োজন একটি সিদ্ধান্ত। চার মাস ধরে আমাদের সমাধান অপেক্ষায়।

সরকারের সদিচ্ছা থাকলেও যদি সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া, দাপ্তরিক জটিলতা কিংবা সিস্টেমের বিভিন্ন স্তরে একটি কার্যকর উদ্যোগ আটকে থাকে—তাহলে প্রশ্নটা আসলে কার কাছে করা উচিত?

সরকারের কাছে?
নাকি সিস্টেমের কাছে?

আমরা কাউকে দোষারোপ করতে চাই না।
আমরা শুধু চাই—সমাধানটি বাস্তবায়িত হোক।
কারণ MyTree App বাস্তবায়িত হলে হয়তো ভবিষ্যতে সরকারকে এই প্রশ্নগুলোর মুখোমুখি হতে হবে না, আর জনগণকেও বলতে হবে না—
“গাছ লাগানো হয়েছে, কিন্তু গাছগুলো গেল কোথায়?”

আমাদের লক্ষ্য সরকারকে প্রশ্নের মুখে ফেলা নয়।
আমাদের লক্ষ্য—সরকারকে যেন প্রশ্নের মুখে পড়তেই না হয়।

MyTree App
Plant. Track. Verify. Protect.

ভাবনা থেকে বাস্তবায়ন -
I Have A Plan Foundation

Courtesy Visit & Congratulations🎉On behalf of I Have A Plan Foundation, we had the honor of paying a courtesy visit to M...
03/08/2026

Courtesy Visit & Congratulations🎉

On behalf of I Have A Plan Foundation, we had the honor of paying a courtesy visit to Mr. Kazi Rownaqul Islam Tipu, the newly appointed Managing Director of the Bangladesh Climate Change Trust (BCCT), to extend our heartfelt congratulations and best wishes on his new appointment.

During the meeting, both sides exchanged views on potential areas of collaboration to strengthen climate change response, environmental conservation, and sustainable development initiatives in Bangladesh.

I Have A Plan Foundation firmly believes that under the visionary leadership of Mr. Kazi Rownaqul Islam Tipu, the Bangladesh Climate Change Trust (BCCT) will continue to play an even greater role in enhancing the country's climate resilience, protecting the environment, and building a greener and more sustainable Bangladesh.

Congratulations and best wishes to Mr. Kazi Rownaqul Islam Tipu on his new journey. 🌿🇧🇩

…...............................

সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় 🎉

I Have A Plan Foundation-এর পক্ষ থেকে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট (BCCT)-এর নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব কাজী রওনাকুল ইসলাম টিপু মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে নতুন দায়িত্ব গ্রহণ উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

এ সময় বাংলাদেশের জলবায়ু পরিবর্তন মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ এবং টেকসই উন্নয়ন কার্যক্রমকে আরও এগিয়ে নিতে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন সম্ভাবনা নিয়ে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

I Have A Plan Foundation দৃঢ়ভাবে বিশ্বাস করে, জনাব কাজী রওনাকুল ইসলাম টিপু মহোদয়ের বিচক্ষণ নেতৃত্বে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট (BCCT) দেশের জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং একটি সবুজ, টেকসই বাংলাদেশ বিনির্মাণে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

জনাব কাজী রওনাকুল ইসলাম টিপু মহোদয়কে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। 🌿🇧🇩

28/07/2026

বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস 🌿

প্রকৃতি আমাদের সবচেয়ে নির্ভরযোগ্য সহযাত্রী। বিশুদ্ধ বাতাস, নিরাপদ পানি, উর্বর মাটি এবং সমৃদ্ধ জীববৈচিত্র্য—এসবের ওপরই আমাদের জীবন ও ভবিষ্যৎ নির্ভরশীল। তাই প্রকৃতিকে রক্ষা করা মানে একটি নিরাপদ আগামীকে রক্ষা করা।

জলবায়ু পরিবর্তন, বন উজাড় এবং পরিবেশ দূষণের প্রভাব আজ বিশ্বের প্রতিটি দেশ অনুভব করছে। এই বাস্তবতা দেখিয়ে দিচ্ছে, প্রকৃতি সংরক্ষণ আর শুধুমাত্র একটি পরিবেশগত বিষয় নয়, এটি টেকসই উন্নয়ন, জনস্বাস্থ্য এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পর্কিত।

I Have A Plan Foundation পরিবেশ সংরক্ষণকে সামাজিক দায়বদ্ধতার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করে। সচেতনতা বৃদ্ধি, বৃক্ষরোপণ এবং পরিবেশবান্ধব উদ্যোগের মাধ্যমে একটি সবুজ, সহনশীল ও টেকসই বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আমরা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি।

Introducing Project HOPEProject HOPE is a flagship initiative of I Have A Plan Foundation, created to promote awareness,...
28/07/2026

Introducing Project HOPE

Project HOPE is a flagship initiative of I Have A Plan Foundation, created to promote awareness, learning, and meaningful community engagement.

Through this initiative, I Have A Plan Foundation aims to organize workshops, seminars, awareness campaigns, public discussions, and educational activities in collaboration with educational institutions and communities.

Project HOPE will focus on a wide range of social, educational, environmental, and public interest issues by creating opportunities for knowledge sharing, dialogue, and active participation.

As a continuous initiative, Project HOPE seeks to encourage informed perspectives, responsible citizenship, and constructive engagement among individuals and communities.

Stay connected with Project HOPE as we begin a journey of learning, awareness, and collective participation.

We are building something we truly believe can make a difference.A recent discussion with the members of I Have A Plan F...
19/07/2026

We are building something we truly believe can make a difference.

A recent discussion with the members of I Have A Plan Foundation focused on the future of MyTree App. Together, we shared ideas, explored new possibilities, and discussed features that can make tree plantation more transparent, accountable, and impactful.

Bangladesh's first AI-powered tree plantation platform, MyTree App, is being developed to bring innovation, transparency, and accountability to tree plantation through technology.

MyTree App is being developed with a simple goal: to use technology to ensure every registered tree can be digitally tracked, promote greater transparency, and support a greener Bangladesh.

Every conversation brought new ideas, challenged our thinking, and reminded us why this journey matters. There is still a lot to build, and we are excited about what lies ahead. 🌱💚

প্রতিটি গাছের থাকবে একটি ডিজিটাল পরিচয়। বাংলাদেশের প্রথম Ai ভিত্তিক ডিজিটাল বৃক্ষরোপণ প্ল্যাটফর্ম — MyTree App 🌿
16/07/2026

প্রতিটি গাছের থাকবে একটি ডিজিটাল পরিচয়।
বাংলাদেশের প্রথম Ai ভিত্তিক ডিজিটাল বৃক্ষরোপণ প্ল্যাটফর্ম — MyTree App 🌿

World Youth Skills Day 2026Young people are not just the future—they are shaping the future every single day.As technolo...
15/07/2026

World Youth Skills Day 2026

Young people are not just the future—they are shaping the future every single day.

As technology, artificial intelligence, and automation continue to transform the world, the demand for future-ready skills is growing faster than ever. Beyond academic knowledge, today's youth need practical skills, critical thinking, creativity, adaptability, and an entrepreneurial mindset to thrive in an ever-evolving world.

This year's theme, "Skills for a Shared Future," reminds us that building a better future is a shared responsibility. Creating these opportunities requires collaboration between governments, educators, industries, communities, and development organizations. Together, we can create an environment where young people are empowered to learn, innovate, and turn their ideas into meaningful action.

By encouraging lifelong learning, innovation, leadership, and entrepreneurship, we strive to empower youth to unlock their potential and contribute to stronger communities and a more sustainable Bangladesh.

On this World Youth Skills Day, let us celebrate the power of learning, encourage young people to embrace new opportunities, and continue investing in the skills that will shape a brighter tomorrow.

Every skill learned today is an investment in tomorrow. And every empowered young person brings us closer to the Bangladesh we aspire to build.

Happy World Youth Skills Day! 🌍💙

Investing in youth is investing in the future of Bangladesh.We sincerely appreciate this initiative to strengthen Bangla...
14/07/2026

Investing in youth is investing in the future of Bangladesh.

We sincerely appreciate this initiative to strengthen Bangladesh's startup ecosystem and create more opportunities for young innovators and entrepreneurs.

As we continue working with young Plan Makers across Bangladesh, it's encouraging to see initiatives like this creating more opportunities for them. Many young people have great ideas but often lack the right support to move them forward. We hope this initiative gives more young innovators and aspiring entrepreneurs the confidence, connections, and opportunities they need to turn their ideas into ventures that create real value for Bangladesh. 🇧🇩


14/07/2026

🎥 ভিডিওটি দেখে জেনে নিন My Tree App কীভাবে কাজ করে এবং কীভাবে এটি বাংলাদেশের বৃক্ষরোপণ কার্যক্রমকে আরও সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করে তুলতে পারে। 🌿

প্রতিবছর দেশের বিভিন্ন প্রান্তে অসংখ্য গাছ লাগানো হয়। কিন্তু কিছুদিন পর সেই গাছগুলোর কতগুলো টিকে আছে, কোথায় রয়েছে বা কী অবস্থায় আছে—এসব তথ্য অনেক সময় আর খুঁজে পাওয়া যায় না। ফলে বৃক্ষরোপণের প্রকৃত অগ্রগতি বা দীর্ঘমেয়াদি প্রভাব মূল্যায়ন করাও কঠিন হয়ে পড়ে।

সেই কাজটিকে আরও সহজ করতেই তৈরি হয়েছে My Tree App

প্রতিটি গাছের জন্য থাকবে একটি স্বতন্ত্র QR Code ও ডিজিটাল পরিচয়। এবং জানা যাবে গাছটি কোথায় রোপণ করা হয়েছে, কবে লাগানো হয়েছে, বর্তমান অবস্থা এবং সময়ের সঙ্গে কীভাবে বেড়ে উঠছে। প্রতিটি গাছের তথ্য সংরক্ষণ করা যাবে, যাতে যেকোনো সময় সহজেই তা দেখা ও অনুসরণ করা যায়।

গাছ লাগানোর পাশাপাশি, সেই গাছের তথ্যও যেন হারিয়ে না যায়—My Tree App ঠিক সেই কাজটিই সহজ করতে চায়। এতে বৃক্ষরোপণ শুধু একটি দিনের কর্মসূচি হয়ে থাকবে না, প্রতিটি গাছের অগ্রগতি দীর্ঘ সময় ধরে পর্যবেক্ষণ করাও সহজ হবে।

দেশের বৃক্ষরোপণকে আরও কার্যকর, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে I Have A Plan Foundation নিয়ে এসেছে "বাংলাদেশের প্রথম AI-ভিত্তিক Tree Management & Monitoring Platform" — My Tree App

এই কয়েকদিনের বৃষ্টি আর বন্যায় মানুষ যেমন কষ্টে আছে, তেমনি অসংখ্য নির্বাক প্রাণীও খাবার আর নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘুরে ব...
13/07/2026

এই কয়েকদিনের বৃষ্টি আর বন্যায় মানুষ যেমন কষ্টে আছে, তেমনি অসংখ্য নির্বাক প্রাণীও খাবার আর নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘুরে বেড়াচ্ছে। কেউ হয়তো সারাদিন ভিজেই আছে, কেউ আবার না খেয়েই দিন পার করছে।

আপনার বাড়ির সামনে যদি কোনো প্রাণী আশ্রয় নিতে আসে, সম্ভব হলে তাড়িয়ে দেবেন না। সামর্থ্য থাকলে একটু শুকনো খাবার বা নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করুন।

ওরা বলতে পারে না, কিন্তু ওদেরও বাঁচতে ইচ্ছে করে।
একটু আশ্রয়, এক বাটি পানি বা একটু খাবার—হয়তো এটুকুই কোনো প্রাণীকে আরেকটা দিন বাঁচিয়ে রাখতে পারে।





Address

Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when I Have a Plan Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share