29/05/2026
আলহামদুলিল্লাহ! সফলভাবে সম্পন্ন হলো কুরবানীর গোশত বিতরণ ২০২৬ ✨
আপনাদের সবার আন্তরিক সহযোগিতা, দোয়া এবং ভালোবাসায় “দ্যা সাইরেন”-এর তত্ত্বাবধানে রংপুর জেলার তারাগঞ্জ এবং নীলফামারী জেলার জলঢাকা অঞ্চলের জন্য বরাদ্দকৃত একটি গরু এবং চারটি ছাগল ১৬২ জন সুবিধাবঞ্চিত ও প্রান্তিক মানুষের মাঝে পবিত্র কুরবানীর গোশত সফলভাবে বিতরণ করা হয়েছে। আলহামদুলিল্লাহ।
যাদের সারা বছর ভালো মানের খাবার বা প্রয়োজনীয় আমিষ জোটে না, ঈদের এই পবিত্র দিনে তাদের ঘরে গোশত পৌঁছে দিয়ে মুখে এক চিলতে হাসি ফোটাতে পারাই আমাদের এই প্রজেক্টের সবচেয়ে বড় সার্থকতা।
আমাদের ওপর পূর্ণ আস্থা রেখে যারা আপনাদের পবিত্র কুরবানীর আমানত আমাদের হাতে তুলে দিয়েছিলেন, তাদের সবাইকে অন্তরের অন্তস্তল থেকে ধন্যবাদ। আপনাদের এই মহান ত্যাগের কারণেই আজ এই প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলোর ঈদ আনন্দময় হয়ে উঠেছে। আল্লাহ আপনাদের সবার কোরবানি ও দান কবুল করুন। আমিন।
কুরবানীর পশু কেনা থেকে শুরু করে গোশত বণ্টন পর্যন্ত পুরো প্রক্রিয়ায় যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, সেই সব মাঠপর্যায়ের স্বেচ্ছাসেবকদের প্রতিও রইলো কৃতজ্ঞতা।
#সবার_জন্য_কুরবানী াপ্তি #কুরবানী২০২৬