10/04/2026
#গল্প #সরস্বতী #বরিশাল #স্কুল #অবসর #শিক্ষিকা
শিক্ষক, যিনি মানুষ গড়ার কারিগর, তাঁর খবর কি আমরা রাখি?
ছবির এই মহীয়সী নারীর নাম সাহান আরা বেগম। বর্তমানে তাঁর বয়স ৮০ বছর। ১৯৬২ সালে তিনি বরিশালের সরস্বতী বালিকা বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা হিসেবে যোগ দেন। পরে তিনি একই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকার দায়িত্ব পালন করেন।
১৯৬২ থেকে ১৯৯৯—দীর্ঘ ৩৭ বছর তিনি নিষ্ঠা ও মমতার সঙ্গে অসংখ্য মেয়েদের শিক্ষা দিয়েছেন । ইংরেজি শিক্ষিকা হিসেবে তাঁর হাতে গড়ে উঠেছে অনেক সফল নারী, যারা আজ দেশের বিভিন্ন প্রান্তে নিজেদের কর্মজীবনে প্রতিষ্ঠিত।
অবিবাহিত এ শিক্ষিকা জ্ঞানের আলো ছড়িয়ে দিতে তাঁর জীবনের বড় একটি অংশ উৎসর্গ করেছেন । কিন্তু আজ সেই মানুষটির সময় কাটছে নিঃসঙ্গতায়। এই নিভৃতচারী মহীয়সী নারীর সাথে আমার সাক্ষাৎ, আমাকে অনেক প্রশ্নের সম্মুখীন করেছে।
নিজেকে প্রশ্ন করি —
যাঁরা আমাদের মানুষ বানিয়েছেন, তাঁদের খোঁজ কি আমরা রাখি? একজন শিক্ষক শুধু পাঠদান করেন না—তিনি মানুষ গড়েন, ভবিষ্যৎ নির্মাণ করেন। তাই আমাদের সমাজে এমন মানুষদের প্রতি কৃতজ্ঞতা, সম্মান ও মানবিক দায়িত্ববোধ থাকা জরুরি।
আসুন, আমরা আমাদের শিক্ষকদের স্মরণ করি, তাঁদের খোঁজ নিই, তাঁদের পাশে দাঁড়াই। কারণ তাঁদের হাত ধরেই তো আমাদের পথচলার শুরু। 🌿