National July Warriors Alliance - NJWA

National July Warriors Alliance - NJWA বৈষম্যহীন রাষ্ট্র গঠন করাই একমাত্র লক্ষ্য।

প্রতিবাদ কোথায়, পরিবর্তন কোথায়?তারেক রহমানের সরকার কি ১৭ বছরের ক্ষুধার্ত মানুষের অন্ন-পানির ব্যবস্থা করতে গিয়ে কোটি কোটি...
10/08/2026

প্রতিবাদ কোথায়, পরিবর্তন কোথায়?

তারেক রহমানের সরকার কি ১৭ বছরের ক্ষুধার্ত মানুষের অন্ন-পানির ব্যবস্থা করতে গিয়ে কোটি কোটি শিক্ষিত তরুণ বেকারের ভবিষ্যৎকে আরও অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিচ্ছে?

আমরা সেই পুরোনো বাংলাদেশ আর চাই না—যেখানে টাকা, মামা-খালার সুপারিশ আর রাজনৈতিক পরিচয় থাকলেই চাকরির দরজা খুলে যেত। আর যাদের সম্বল ছিল শুধু মেধা, পরিশ্রম ও যোগ্যতা, তারা বছরের পর বছর ফাইল হাতে নিয়ে পরীক্ষার হল থেকে পরীক্ষার হলে ঘুরে বেড়াতেন।

আজও এনটিআরসি পরীক্ষার মাধ্যমে শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে কয়েক লাখ তরুণ-তরুণী বছরের পর বছর প্রস্তুতি নিচ্ছেন। তাদের সময়, অর্থ, পরিশ্রম ও স্বপ্নের কী হবে? তারা যাবে কোথায়?

গণঅভ্যুত্থানের অন্যতম মূল শিক্ষা ছিল—দুর্নীতি, বৈষম্য ও অস্বচ্ছ রাষ্ট্রীয় ব্যবস্থার পরিবর্তন।

তাহলে এত প্রাণের বিনিময়ে যদি আবারও সেই পুরোনো সিস্টেমের মধ্যেই আমাদের কর্মসংস্থানকে আটকে দেওয়া হয়, তাহলে পরিবর্তনটা কোথায়?

স্বচ্ছতা কোথায়?
সংস্কার কোথায়?
মেধার মূল্যায়ন কোথায়?

আমরা কারও বিশেষ সুবিধা চাই না।আমরা চাই না মামা-খালার সুপারিশে চাকরি।আমরা চাই না টাকার বিনিময়ে নিয়োগ।আমরা শুধু চাই—যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগব্যবস্থা।

যে তরুণেরা বছরের পর বছর নিজেদের ভবিষ্যৎ গড়ার জন্য প্রস্তুতি নিয়েছে, তাদের স্বপ্ন নিয়ে ছিনিমিনি খেলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল সিস্টেম পরিবর্তনের—পুরোনো সিস্টেমকে নতুন মোড়কে ফিরিয়ে আনার নয়।

শিক্ষিত বেকারদের ন্যায্য দাবি মানতে হবে।
স্বচ্ছ নিয়োগব্যবস্থা নিশ্চিত করতে হবে।

07/08/2026

দুই বছর পার হয়ে যাওয়ার পরও কতটা অসহায়ত্ব নিয়ে জুলাই যোদ্ধারা জীবনযাপন করছে সেটিকে নিয়ে এনটিভি অনেক সুন্দর একটি নিউজ কাভার করেছে। এরকম হাজার হাজার জুলাই যোদ্ধারা একইভাবে মানবেতর জীবনযাপন করছে এখনো। অন্যদিকে গত ৬ মাসে বর্তমান সরকার তেমন কোনো উদ্যেগও গ্রহন করেনি পুনর্বাসন সংক্রান্ত। ইন্টেরিম সময়ে যা অল্প কিছু করে দিয়ে গিয়েছে তা দিয়েই চলছে জুলাই যোদ্ধাদের জীবন।

ভিডিও ক্রেডিট : শাহাদাত হোসেন অভ্র ( এনটিভি )

তখন আমাদের দেশ নিয়ে কি কি আকাঙ্খা ছিলো,স্বপ্ন ছিলো আর এখন দেশ কিভাবে চলছে এই দুইয়ের সমীকরণ মিলাতে গেলে আমি বারংবার মর্মা...
05/08/2026

তখন আমাদের দেশ নিয়ে কি কি আকাঙ্খা ছিলো,স্বপ্ন ছিলো আর এখন দেশ কিভাবে চলছে এই দুইয়ের সমীকরণ মিলাতে গেলে আমি বারংবার মর্মাহত হচ্ছি, ক্রুদ্ব হচ্ছি। এসব দেখার পর নিজেকে সামলে রাখা বড় দায় হয়ে দাঁড়িয়েছে।

ধিক্কার জানাই নোংরা রাজনীতির স্ট্যান্ডবাজিকে।

মোঃ সালমান হোসেন
এনসিপি নেতা

আজ ৫ আগস্ট, ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থান দিবস। আজকের এই দিনে রক্তাক্ত জুলাই গণ-অভ্যুত্থানে অবদান রাখা ছাত্রদল, ছাত্রশক্ত...
05/08/2026

আজ ৫ আগস্ট, ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থান দিবস। আজকের এই দিনে রক্তাক্ত জুলাই গণ-অভ্যুত্থানে অবদান রাখা ছাত্রদল, ছাত্রশক্তি, ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ও ছাত্র ইউনিয়নসহ ফ্যাসিবাদবিরোধী ও জুলাইপন্থি সকল ছাত্রসংগঠন ও অন্যান্য সংগঠন এবং জনসাধারণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছে ন্যাশনাল জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্স।

"শহীদ পরিবার ও আহতদের কন্ঠে জনতার ১ দফা" শীর্ষ আলোচনা সভা।খু/নি হাসিনা ও আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে, জুলাই যোদ...
03/08/2026

"শহীদ পরিবার ও আহতদের কন্ঠে জনতার ১ দফা" শীর্ষ আলোচনা সভা।

খু/নি হাসিনা ও আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে, জুলাই যোদ্ধাদের মধ্যে এখনো যাদের চিকিৎসা প্রয়োজন সরকারি উদ্যোগে প্রায়োরিটি বেসিসে তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে, শহীদ পরিবারের মর্যাদা ও পুনর্বাসনে সরকারি পদক্ষেপ গ্রহণ করতে হবে।

গণভোটের রায় বাস্তবায়ন করে বাংলাদেশের ঘুনে ধরা সিস্টেমগুলো সংস্কার করতে হবে। স্বজনপ্রীতি ও দলীয়করণ বন্ধ করে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করতে হবে।

যেকোনো ব্যক্তি কিংবা দল, সে যত বড়ই ক্ষমতাধর হোক না কেন, যদি কোনো অপকর্মের সাথে জড়িত হয়, আমরা তার বিরুদ্ধে কথা বলবো।

হামলা করে, রক্তাক্ত করে কণ্ঠরোধ করা যাবে না ইনশাআল্লাহ।

স্বৈরাচারী হাসিনার নৃশংসতায় প্রাণ হারানো সেই বীরদের, যাদের পরিচয় কেড়ে নিতে চেয়েছিল ঘাতকরা— আজ রায়েরবাজার বধ্যভূমিতে সেই ...
01/07/2026

স্বৈরাচারী হাসিনার নৃশংসতায় প্রাণ হারানো সেই বীরদের, যাদের পরিচয় কেড়ে নিতে চেয়েছিল ঘাতকরা— আজ রায়েরবাজার বধ্যভূমিতে সেই শহীদদের কবরের পাশে দাঁড়িয়ে তাদের রুহের আত্মার মাগফেরাত কামনা করেছে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম স্টেকহোল্ডারগণ। যে বীরদের তারা অজ্ঞাতনামা হিসেবে দাফন করেছিল, আজ আমরা তাদের সশ্রদ্ধ সালাম জানালাম। এই পবিত্র জিয়ারতের মাধ্যমেই জুলাইয়েট ২য় বর্ষের লড়াইয়ের আনুষ্ঠানিক সূচনা হলো। শহীদদের প্রতিটি ফোঁটা রক্তের হিসাব না নেওয়া পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলবে।

#জুলাইবিপ্লব #শহীদদেররক্ত #নতুনবাংলাদেশ #ন্যায়বিচার

ঐতিহাসিক, রক্তস্নাত জুলাই ফিরে এসেছে নতুন প্রত্যাশা ও প্রেরণার বার্তা নিয়ে। হাজারো শহীদের আত্মত্যাগ এবং ছাত্র-জনতার গণঅ...
01/07/2026

ঐতিহাসিক, রক্তস্নাত জুলাই ফিরে এসেছে নতুন প্রত্যাশা ও প্রেরণার বার্তা নিয়ে। হাজারো শহীদের আত্মত্যাগ এবং ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত নতুন গণতান্ত্রিক বাংলাদেশের ইতিহাসে জুলাই একটি অনন্য অধ্যায়। এই ঐতিহাসিক মাসকে যথাযথ মর্যাদায় স্মরণ এবং গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা নতুন প্রজন্ম ও দেশের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে 'দেশ গড়তে জুলাই জাগরণ' শীর্ষক মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

জুলাই মাসজুড়ে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পদযাত্রা, গণসংযোগ, শহীদদের স্মরণ, সাংস্কৃতিক ও ক্রিড়া প্রতিযোগিতা, পেশাজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে বিশেষ কর্মসূচির মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের প্রতিটি গুরুত্বপূর্ণ দিন ও ঘটনাকে জাতির সামনে তুলে ধরা হবে।

Address

Rupayan Trade Center, Bangla Mator
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when National July Warriors Alliance - NJWA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share