S. Remittance Unity Association-SRUA

S. Remittance Unity Association-SRUA From Abroad-For Our People's�

স্বপ্ন পূরণের পথে, আত্মনির্ভরশীলতার এক নতুন ভোর! ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করতে S. Remittance Unity Association-SRUA -এর...
25/05/2026

স্বপ্ন পূরণের পথে, আত্মনির্ভরশীলতার এক নতুন ভোর!

ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করতে S. Remittance Unity Association-SRUA -এর ‘স্বপ্ন পূরণ ক্যাম্পেইন’-এর মাধ্যমে সোনারগাঁওয়ের অসহায় পরিবারগুলোর মাঝে বিতরণ করা হলো সেলাই মেশিন ও ঈদ উপহার।

এই সেলাই মেশিন কেবল একটি উপহার নয়, এটি একটি পরিবারের স্বাবলম্বী হওয়ার প্রেরণা এবং স্থায়ী উপার্জনের মাধ্যম। আর ঈদের এই উপহারের মূল লক্ষ্যই হলো অভাবী মানুষের ঘরে অনাবিল আনন্দ আর হাসির ছোঁয়া পৌঁছে দেওয়া। প্রবাসীদের এই মানবিক উদ্যোগ চিরকাল উজ্জ্বল হয়ে থাকবে।

সিলেটের আবুল হোসেন ১৯বছর পর সৌদি আরব থেকে ফিরে দ্যাখেন তার আপন ভাইয়েরা সকল সম্পত্তি দখল করেছে। এত বছরে যা রোজগার করে জমি...
16/04/2026

সিলেটের আবুল হোসেন ১৯বছর পর সৌদি আরব থেকে ফিরে দ্যাখেন তার আপন ভাইয়েরা সকল সম্পত্তি দখল করেছে। এত বছরে যা রোজগার করে জমি কিনতে টাকা পাঠিয়েছিলেন, ভাইয়েরা সেই টাকায় নিজেদের নামে জমি কিনেছে। দেশে ফিরে বাড়িতে উঠতে পারেননি, তার উপর লোন, দেনা, মামলায় জর্জরিত হয়ে এলাকা ছেড়ে এখন ঢাকায় পালিয়ে আছেন। থাকেন সচিবালয়ের ওভারব্রীজের উপরে। শেষ সম্বল হাতের বাটন ফোনটিও ৪০০টাকায় বিক্রি করে খাবার খেয়েছেন। আজ খাবারের কোন ব্যাবস্থাও নাই। সকাল থেকে আমার অফিসে এসে বসে আছেন, জীবনের এর চরম অনিশ্চয়তায়। আজ বেশ দেরী করে অফিসে ঢুকলাম, তাকে নাস্তা করিয়ে যা শুনলাম তা ভয়াবহ। তবে অনেকটা কমন, আমাদের দেশের বহু প্রবাসীর জীবনের গল্প ঠিক এমন।
হ্যা এর নামই প্রবাসী, এরাই আমাদের রেমিট্যান্স যোদ্ধা। এরাই দেশের উন্নয়নে বড় ভুমিকা রাখে। হয়তো কোন একদিন শুনবো আবুলের লা/শ পড়ে আছে সচিবালয়ে রাস্তায়। কেউ শুনবে না তার জীবনের কষ্টগুলো।

©️Ali Ajgor Emon

20/03/2026
20/03/2026

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে প্রবাসীদের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন ও ঈদ উপহার বিতরণ সোনারগাঁও কণ্ঠ প্রকা...

সোনারগাঁ আমাদের শিকড়, আমাদের পরিচয়, দূরে থাকলেও দায়িত্ব আমাদেরই। প্রবাসে থাকা আমাদের ভাইদের ভালোবাসা ও সহযোগিতায় আমরা ইত...
20/03/2026

সোনারগাঁ আমাদের শিকড়, আমাদের পরিচয়, দূরে থাকলেও দায়িত্ব আমাদেরই। প্রবাসে থাকা আমাদের ভাইদের ভালোবাসা ও সহযোগিতায় আমরা ইতিমধ্যেই অসহায় এবং মৌলিক সুবিধা বঞ্চিত কিছু পরিবারের মাঝে — ঈদের আনন্দ পৌঁছাতে পেড়েছি,,,
#সোনারগাঁ রেমিটেন্স ইউনিটি অ্যাসোসিয়েশন # এর প্রধান এবং মুখ্য উদ্দেশ্য এক একটি পরিবারকে স্বাবলম্বী করার চেস্টা, সেই লক্ষ্যে তিন টি পরিবারকে সেলাই মেশিন দিয়ে উপহার দেওয়া হয়েছে,,

কিন্তু এই পথ এখানেই শেষ নয়…
আপনার ছোট একটি সহায়তাই বদলে দিতে পারে একটি পরিবারের ভবিষ্যৎ। চলুন, আমরা সবাই মিলে এমন একটি আদর্শ সোনারগাঁ গড়ে তুলি—যেখানে কেউ অসহায় থাকবে না,প্রতিটি মানুষ পাবে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ।

আপনিও এগিয়ে আসুন—
একজন মানুষকে স্বাবলম্বী করতে আপনার অবদান রাখুন।

বিকাশ:- ০১৯৯১৩৯৬২১৬ (পার্সোনাল)

ফর্ম:- https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeXIEv1msVfEv8br6KVXb6z7KhTO81SMQwFhg4ww_Eyu_ZQzA/viewform?usp=publish-editor

S. Remittance Unity Association-SRUA

Address

Sonargaon, Narayanganj
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when S. Remittance Unity Association-SRUA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category