শ্রমিক মজলিস - Sramik Majlis

শ্রমিক মজলিস - Sramik Majlis পেশাগত দক্ষতা অর্জন, চরিত্র গঠন ও অধিকার আদায়ের আন্দোলনে শরীক হোন

নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা আবদুল কাইউম সুবহানীকে শ্রমিক মজলিসের পক্ষ থেকে উপহার প্রদান এ ...
20/08/2026

নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা আবদুল কাইউম সুবহানীকে শ্রমিক মজলিসের পক্ষ থেকে উপহার প্রদান

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি প্রভাষক মুহাম্মদ আবদুল করিম, সেক্রেটারি জেনারেল এইচ এম এরশাদ ও কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা কবি খালেদ সানোয়ার

শ্রমিক মজলিস চট্টগ্রাম মহানগরী শাখার উদ্যোগে মাসিক নির্বাহী সভা অনুষ্ঠিত
17/08/2026

শ্রমিক মজলিস চট্টগ্রাম মহানগরী শাখার উদ্যোগে মাসিক নির্বাহী সভা অনুষ্ঠিত

শ্রমিক মজলিস মৌলভীবাজার জেলা শাখার সভা অনুষ্ঠিত
17/08/2026

শ্রমিক মজলিস মৌলভীবাজার জেলা শাখার সভা অনুষ্ঠিত

প্রবাসীদের গ্রাউন্ড হ্যান্ডলিং হয়রানি বন্ধ ও যৌক্তিক বিমানভাড়া নির্ধারণ করতে হবে:  মুফতি আবুল হাসান এমপি যুক্তরাজ্য, ১৭ ...
17/08/2026

প্রবাসীদের গ্রাউন্ড হ্যান্ডলিং হয়রানি বন্ধ ও যৌক্তিক বিমানভাড়া নির্ধারণ করতে হবে: মুফতি আবুল হাসান এমপি

যুক্তরাজ্য, ১৭ আগস্ট ২০২৬: সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতি আবুল হাসান এমপি বলেছেন, আমাকে কানাইঘাট-জকিগঞ্জের মানুষ নির্বাচিত করলেও দোয়া করেছেন পুরো দেশের মানুষ। তাই আমার দায়িত্ব শুধু নির্দিষ্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ নয়; আমি পুরো বাংলাদেশের এমপি হিসেবে দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে যেতে চাই।

গত ১৫ আগস্ট, শনিবার খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ শাখার অন্তর্গত লুটন শাখা আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন। বক্তব্যে তিনি জাতীয় সংসদের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়ন ও নীতিগত সংস্কারে ভূমিকা রাখার পাশাপাশি সিলেট অঞ্চলের অবহেলিত সমস্যাগুলো নিরসনের ওপর গুরুত্বারোপ করেন।

মুফতি আবুল হাসান এমপি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি এবং পর্যাপ্ত আন্তর্জাতিক ফ্লাইটের অভাব নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। তিনি প্রশ্ন তোলেন, নামে আন্তর্জাতিক বিমানবন্দর হলেও সেখানে পর্যাপ্ত আন্তর্জাতিক ফ্লাইট থাকবে না—এটি কীভাবে একটি কার্যকর আন্তর্জাতিক বিমানবন্দর হতে পারে?

সিলেট বিমানবন্দরকে প্রকৃত অর্থে একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করতে বৈশ্বিক বিমান সংস্থাগুলোর ফ্লাইট সংখ্যা বৃদ্ধি করতে হবে৷ এছাড়াও প্রবাসীদের গ্রাউন্ড হ্যান্ডলিং হয়রানি বন্ধ এবং যৌক্তিক বিমানভাড়া নির্ধারণ করতে হবে। তিনি এ বিষয়ে সিলেটের সংশ্লিষ্ট মন্ত্রী ও সরকারের উচ্চপর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে ইতিমধ্যে বৈঠক ও আলোচনা করেছেন বলে জানান।

অর্থনীতিতে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদানকে সর্বোচ্চ সম্মান জানিয়ে তিনি বলেন, প্রবাসীদের অধিকার ও আইনি মর্যাদা রক্ষায় আমি কাজ করে যাব। বিদেশে কোনো প্রবাসী বাংলাদেশি মৃত্যুবরণ করলে তাঁর মরদেহ সরকারি খরচে দেশে ফিরিয়ে আনা এবং দাফন-কাফনের সুব্যবস্থা করার ক্ষেত্রে তাঁর নেওয়া বিগত উদ্যোগগুলোর ধারাবাহিকতায়, ভবিষ্যতে প্রবাসী পরিবারগুলো যেন দ্রুত প্রাতিষ্ঠানিক ও স্থায়ী আইনি সহযোগিতা পায়, সে লক্ষ্যে একটি কার্যকর রাষ্ট্রীয় কাঠামো গড়ে তোলার জোর দাবি জানান।

জাতীয় নিরাপত্তার বিষয়ে গুরুত্বারোপ করে মুফতি আবুল হাসান এমপি বলেন, সুরমা-কুশিয়ারার নদীভাঙনের কারণে দেশের ভূখণ্ড ও সীমান্তের ওপর যে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে, আমি সে বিষয়টি ইতিমধ্যে জাতীয় সংসদে অত্যন্ত জোরালোভাবে উত্থাপন করেছি। এই সংকট সমাধানে পানি সম্পদ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছি এবং প্রয়োজনীয় টেকসই বাঁধ নির্মাণের পদক্ষেপ গ্রহণের কাজ চলমান রয়েছে।

লুটন শাখার সভাপতি মুফতি মাসরুর আহমদ বুরহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ উবায়দুল্লাহ এর পরিচালনায় অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের যুক্তরাজ্য সাউথ শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য সাউথ শাখার সাধারণ সম্পাদক মাওলানা আবদুল কারীম মামরোখানী, সহকারী সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান জাকির, লুটন ব্যারিপার্ক জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাফিজ ফিরদাউস।

উক্ত সুধী সমাবেশে খেলাফত মজলিস লুটন শাখার সহকারী সাধারণ সম্পাদক মাওলানা নুমান আহমদ কমিউনিটির পক্ষ থেকে নবনির্বাচিত এমপি মুফতি আবুল হাসানের কাছে বিভিন্ন জনমুখী প্রত্যাশা ও প্রস্তাব তুলে ধরেন।
এর মধ্যে জাতীয় সংস্কার ও জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন, কওমি মাদরাসার সনদের কার্যকর মূল্যায়ন, খতমে নবুওয়াতের আকীদার সুরক্ষা, ধর্মীয় অনুভূতির সুরক্ষা, যুবসমাজকে মাদক ও নৈতিক অবক্ষয় থেকে রক্ষা এবং সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরকে প্রকৃত অর্থে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরের বিষয়গুলো উল্লেখযোগ্য।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফার্লি-হিল মসজিদের ইমাম ও খতিব হাফিজ তৈয়ব আহমদ, জমিয়তে উলামায়ে ইসলাম লুটন শাখার সেক্রেটারি ও জুহরী একাডেমির ইমাম এবং খতিব মাওলানা নাবিল আহমদ, মসজিদ বিলালের ইমাম মাওলানা হাফিজ ফারহাত, মাদীনা মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহিদ আহমদ, মাওলানা আব্দুল মালিক, বিলাল আহমদ, মাওলানা শাহজাহান, মিফতাউর রহমান, জাহেদ আহমদ, আহমদ হুসাইন, হাফিজ আলম, মাওলানা নাজির আহমদ, মাওলানা জাহিদুল ইসলাম, শাহিদুল ইসলাম প্রমুখ।

উক্ত সমাবেশে কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। মোনাজাত পরিচালনা করেন মুফতি আবুল হাসান এমপি।

গোলাপগঞ্জ উপজেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিতগতকাল ০৭ আগস্ট ২০২৬ শুক্রবার, মজলিস মিলনায়তনে গোলাপগঞ্জ উপজেলা শাখা ...
08/08/2026

গোলাপগঞ্জ উপজেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত

গতকাল ০৭ আগস্ট ২০২৬ শুক্রবার, মজলিস মিলনায়তনে গোলাপগঞ্জ উপজেলা শাখা সভাপতি মুহাম্মদ ইসরাব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম রায়েলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক মজলিস সিলেট জেলা সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ রিয়াজ উদ্দীন।

‎সম্প্রতি হবিগঞ্জে এনসিপি'র পদযাত্রায় সন্ত্রাসী হামলায় একচোখ হারানো আলিফ চৌধুরীকে দেখতে আজ ৬ আগস্ট ২০২৬ জাতীয় চক্ষুবিজ্ঞ...
06/08/2026

‎সম্প্রতি হবিগঞ্জে এনসিপি'র পদযাত্রায় সন্ত্রাসী হামলায় একচোখ হারানো আলিফ চৌধুরীকে দেখতে আজ ৬ আগস্ট ২০২৬ জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে যান খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ।

‎এ সময় তিনি অসুস্থ আলিফের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতার জন্য দোয়া ও মুনাজাত করেন।

এ সময়ে ‎আমীরে মজলিসের সাথে সংগঠনের যুগ্ম-মহাসচিব অধ্যাপক মুহাম্মদ আবদুল জলিল, ইসলামী যুব মজলিস সাধারণ সম্পাদক মাওলানা সোহাইল আহমদ, শ্রমিক মজলিস কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা কবি খালেদ সানোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।

জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-শ্রমিকের চেতনা লুপ্ত হতে দেবো না
05/08/2026

জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-শ্রমিকের চেতনা লুপ্ত হতে দেবো না

05/08/2026

জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-শ্রমিকের চেতনা লুপ্ত হতে দেবো না

গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সমাবেশ ও গণমিছিল

গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সমাবেশ ও গণমিছিলে বক্তব্য রাখেন শ্রমিক মজলিস সেক্রেটারি জেনারেল এইচ এম এরশাদ খে...
05/08/2026

গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সমাবেশ ও গণমিছিলে বক্তব্য রাখেন শ্রমিক মজলিস সেক্রেটারি জেনারেল এইচ এম এরশাদ

খেলাফত মজলিস - Khelafat Majlis
ঢাকা মহানগরী, জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গন

খেলাফত মজলিস মিরপুর অঞ্চলের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত। আজ ৩১ জুলাই শুক্রবার বাদ মাগরিব মিরপুর ১২ এর স্থানীয় অডিটোরিয়ামে...
31/07/2026

খেলাফত মজলিস মিরপুর অঞ্চলের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত।

আজ ৩১ জুলাই শুক্রবার বাদ মাগরিব মিরপুর ১২ এর স্থানীয় অডিটোরিয়ামে খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তর এর বৃহত্তর মিরপুর অঞ্চলের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়।

গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন ও ফ্যাসিবাদীদের গুম, খুন, গণহত্যার বিচার দ্রুত করার দাবীতে আগামী ৫ আগষ্ট বুধবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে খেলাফত মজলিস ঢাকা মহানগরীর উদ্যোগে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।

উক্ত প্রোগ্রাম সফল করার লক্ষ্যে খেলাফত মজলিস - Khelafat Majlis বৃহত্তর মিরপুর অঞ্চলের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অধ্যাপক মুহাম্মদ আব্দুল জলিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রিফাত হোসেন মালিক, শ্রমিক মজলিস সেক্রেটারি জেনারেল এইচ এম এরশাদ।

ঢাকা মহানগরী উত্তর সহ-সভাপতি হাফেজ মাওলানা আবু ইউসুফ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আজিজুল হকের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন মহানগরী উত্তর সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল হক, সাংগঠনিক সম্পাদক ইন্জিনিয়ার ইমরান হোসাইন, মোহাম্মদ শাজাহান, সহ- সাংগঠনিক সম্পাদক মাওলানা বশির উল্লাহ মামুন, মাওলানা আব্দুল খালেক, শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইন্জিনিয়ার শেখ মতিউর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রশিক্ষণ সম্পাদক সিকদার আব্দুর রব, নির্বাহী সদস্য মাওলানা মিজানুর রহমানসহ প্রমূখ।

Address

৩৭, ফায়েনাজ টাওয়ার (লিফট-১১), পুরানা পল্টন
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when শ্রমিক মজলিস - Sramik Majlis posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to শ্রমিক মজলিস - Sramik Majlis:

Shortcuts

Share