28/03/2026
হিল্লা বিয়ে।
এক রাতের জন্য বিয়ে সম্পর্কে ইসলাম কি বলে?
হিল্লা বলা হয় সাধারণত অন্য কারো কাছে যদি বিয়ে হয় সাধারণ উপায়ে। এর পর যদি কোনো কারণে তালাক হয়ে যায়, তাহলে নির্দিষ্ট ইদ্দত শেষ করে এবার স্বামীর জন্য হালাল হওয়াকেই ‘হালালা’ বলে।
কিন্তু বর্তমানে এটাকে নাটকে ভাড়াটিয়া বানিয়ে ফেলা হইছে যা জায়েজ নাই। এছাড়া আমি যেভাবে বর্ণনা করলাম সেভাবে যদি হয় তাহলে জায়েজ হবে।
আমাদের সমাজে প্রচলিত যে হিল্লা বিয়ে সেটি হলো এই যে, কোন স্ত্রীলোকের তিন তালাক হয়ে গেলে, সে তো আর তার স্বামীর জন্য জায়েজ থাকে না। এক্ষেত্রে বিধান হল, যতক্ষণ না উক্ত মহিলাটির আরেক স্থানে বিবাহ হয়, তারপর উক্ত স্বামী তাকে তালাক দেয়, ততক্ষণ পর্যন্ত প্রথম স্বামীর জন্য উক্ত মহিলাটি জায়েজ হয় না। তাই একজন ব্যক্তির কাছে তালাক দেয়ার শর্তে মহিলাটিকে বিবাহ দেয়া হয়, তারপর উক্ত পুরুষ এক রাত উক্ত স্ত্রীর সাথে থেকে পরদিন তালাক দিয়ে দেয়। তারপর প্রথম স্বামী উক্ত মহিলাকে আবার বিয়ে করে থাকে। এই হলো আমাদের সমাজে প্রচলিত হিল্লা বিয়ে।
❑ এখানে মাস’আলা দু’টি। যথা :
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬☞
১) উপরোক্ত পদ্ধতিটি জায়েজ কি না?
২) উক্ত পদ্ধতির মাধ্যমে প্রথম স্বামীর জন্য উক্ত স্ত্রীলোকটির বিবাহ জায়েজ হয় কি না?
❑ ১ম বিষয়টির জবাব :
▬▬▬▬▬▬▬▬▬▬▬☞
উক্ত পদ্ধতির হিল্লা বিয়ে সম্পূর্ণ হারাম। যারা হিল্লে বিয়ে করে, এবং যার জন্য করে উভয়ের উপর আল্লাহর অভিশাপ। হাদীসে ইরশাদ হয়েছে,
ابْنِ عُمَرَ أَنَّهُ قَالَ : لَعَنِ اللَّهُ الْمُحِلَّ وَالْمُحَلَّلَ لَهُ وَالْمُحَلَّلَةَ. (مصنف ابن ابى شيبة، كتاب النكاح، في الرجل يُطَلِّقُ امْرَأَتَهُ فَيَتَزَوَّجُهَا رَجُلٌ لِيُحِلَّهَا لَهُ، رقم الحديث
হযরত ইবনে ওমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, হালালকারী, যার জন্য হালাল করা হল এবং যাকে করা হল, সবার উপর আল্লাহর অভিশাপ।
— (ইবনে আবী শাইবা, হাদীস নং-১৭৩৬৪)
সুতরাং বুঝা গেল উপরোক্ত কর্মটি জায়েজ নয়; হারাম।
❑ ২য় প্রশ্নের জবাব :
▬▬▬▬▬▬▬▬▬☞
আরেকটি মাসআলা হলো, হিল্লে করার দ্বারা প্রথম স্বামীর জন্য উক্ত স্ত্রীলোকটি হালাল হয় কি না? একটি বিষয় হারাম হওয়া মানে উক্ত হারাম কাজের মাধ্যমে সংঘটিত কাজটি সঠিক হয়নি বিষয়টি এমন নয়। যেমন জিনা করা হারাম, তাই বলে কি জিনা করলে জিনা হয়নি? কাউকে হত্যা করা হারাম, তাই বলে কি হত্যা করলে সেটিকে হত্যা বলা হবে না?
তেমনি এভাবে হিল্লে করা হারাম,,,