Mugda Thana-AL

Mugda Thana-AL মুগদার উন্নয়ন, শান্তি ও সুস্থ সমাজের জন্য
বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নেতৃত্বে আমরা জনগণের পাশে। "Be Unique & Stay Stylish"

14/08/2026

১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত চেয়ারম্যান Sheikh Parash ভাইয়ের নির্দেশনায় আমাদের Habibur Rahman Tutul ভাইয়ের পোস্টারিং কার্যক্রম....

13/08/2026

১৯৭৫ সালের ১৫ ই আগষ্ট ঘাতকের বুলেটে নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান সহ তাঁর পরিবারের সকল শহীদ সদস্যদের স্মরণে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগের আওতাধীন # ৬নং_ওয়ার্ড যুবলীগের যুবনেতা আরাফাতের নেতৃত্বে মোমবাতি প্রজ্জ্বলন।

পাঁচ মাসে যা বদলালো, তা শুধু ঘুষের রেট, এক লাখ থেকে পাঁচ লাখ! মন্ত্রীর জবানিতেই দুর্নীতির নতুন হিসাব----- খোদ স্থানীয় স...
04/08/2026

পাঁচ মাসে যা বদলালো, তা শুধু ঘুষের রেট, এক লাখ থেকে পাঁচ লাখ!
মন্ত্রীর জবানিতেই দুর্নীতির নতুন হিসাব
-----
খোদ স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল নিজেই স্বীকার করে ফেললেন, পাঁচ মাসে কিছুই বদলায়নি, আগের মতোই ঘুষ চলছে। এক ব্যবসায়ীর ভাষ্য টেনে বললেন, আগে এক লাখ টাকা ঘুষ দিতে হতো, এখন দিতে হয় পাঁচ লাখ। পুলিশ প্রশাসনের কোনো পরিবর্তন হয়নি বলেও নিজের মুখেই কবুল করলেন।
তাহলে কি এটাই সেই পুরনো ফিরে আসা, যে জমানা মানুষ প্রায় ভুলতে বসেছিল? দুই যুগ আগের দুর্নীতি আর দলবাজির চিত্র পাঁচ মাসের মাথায় আবার জীবন্ত হয়ে উঠছে বলেই মনে হচ্ছে। জাতীয় সংসদে যে জামায়াতের হাত ধরে সমীকরণ মেলানো হলো, সেই জোটের ফলাফল যদি হয় ঘুষের রেট বাড়া আর পুলিশ প্রশাসনে জিরো পরিবর্তন, তাহলে মানুষের প্রত্যাশা রাখাটাই মনে হয় বৃথা গেলো।
মন্ত্রী নিজেই যখন নিজের সরকারকে এভাবে সার্টিফিকেট দিয়ে দেন, প্রশ্ন ওঠে, তাহলে বদলের কথা বলে '২৪-এ জুলাই দাঙ্গা বাঁধিয়ে একটা নির্বাচিত সরকারকে ক্যু করে ফেলে দেয়া হলো কীসের জন্য?

বর্তমান সরকারের চরম অপশাসন, অদক্ষতা ও দুর্নীতির কারণে দেশব্যাপী চরম বিদ্যুৎ ও গ্যাস সংকটে জনজীবন বিপর্যস্ত, তীব্র নিন্দা...
04/08/2026

বর্তমান সরকারের চরম অপশাসন, অদক্ষতা ও দুর্নীতির কারণে দেশব্যাপী চরম বিদ্যুৎ ও গ্যাস সংকটে জনজীবন বিপর্যস্ত, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি
——
​দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে শাসকগোষ্ঠীর অপেশাদারিত্ব, অদক্ষতা, অব্যবস্থাপনা, দুর্নীতি এবং অদূরদর্শিতার কারণে বাংলাদেশ আজ এক অন্ধকারের যুগে প্রবেশ করেছে। তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে সমগ্র দেশের জনজীবন স্তব্ধ ও অর্থনীতি ধ্বসে পড়ার উপক্রম হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ বর্তমান শাসকগোষ্ঠীর চরম ব্যর্থতা ও তাদের দুঃশাসনে সৃষ্ট জনভোগান্তির তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছে।
বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় জনকল্যাণমুখী নীতিকে অগ্রাধিকার দিয়ে দেশ পরিচালনা করেছে। এরই ফলে ২০০৯ সাল থেকে বিদ্যুৎ উৎপাদন ক্রমেই বাড়িয়েছিল এবং শতভাগ বিদ্যুতায়ন করেছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার সর্বদা জ্বালানি নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করেছে। আওয়ামী লীগ দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে সফলতার সঙ্গে নিরবচ্ছিন্নভাবে জনগণকে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ করেছিল। আওয়ামী লীগের সময় গ্যাস,বিদ্যুৎ ও সারের দাবিতে মানুষকে রাস্তায় নামতে হয় নাই। অথচ সারের দাবিতে আন্দোলনরত কৃষক ও বিদ্যুতের দাবিতে আন্দোলনরত মানুষের বুকে গুলি চালানোর ইতিহাস বিএনপির আছে। ২০০১ সালে পরিসংখ্যান অনুযায়ী আওয়ামী লীগ বিদ্যুৎ উৎপাদন ৪২০০ মেগাওয়াটে উত্তীর্ণ করেছিল। এরপর বিদ্যুৎ ও জ্বালানি খাতে খালেদা জিয়ার বিএনপি সরকারের সীমাহীন লুটপাট ও দুর্নীতির কারণে ২০০৬ সালে তা ৩২০০ মেগাওয়াটে নেমে আসে। মানুষকে বিদ্যুৎ না দিতে পারলে খাম্বা বসিয়ে জনগণের টাকা আত্মসাত করা হয়েছিল। পরবর্তীতে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট সরকার ক্ষমতায় এসে যুগোপযোগী পদক্ষেপ গ্রহণের ফলে বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর হয় এবং উৎপাদন সক্ষমতা ২৫০০০ মেগাওয়াট ছাড়িয়ে যায়।
আজ বিএনপি সরকারের কাঁধে ইতিহাসের ভূত চেপে বসেছে। তাদের অদক্ষতা, অব্যবস্থাপনা ও লুটপাটের কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে চরম সংকট দেখা দিয়েছে। অতীতের মতোই তারা বাংলাদেশকে পেছনের দিকে নিয়ে যাচ্ছে। মানুষের বাসাবাড়িতে ভূতুড়ে বিদ্যুৎ বিল। চরম লোডশেডিং। একদিকে গ্যাসের সংকট, অন্যদিকে সেটার মূল্যবৃদ্ধি। এ যেনো জনগণের সঙ্গে এক প্রহসন। আবার গ্যাস সংকটকে পুঁজি করে চলছে লুটপাট ও ঘুষ বাণিজ্য। গ্যাস পেতে দিতে হচ্ছে প্রায় দ্বিগুণ পরিমাণ ঘুষ। এসব সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে সরকারি দলের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা। কলকারখানায় বিদ্যুৎ সরবরাহ দিতে না পারায় উৎপাদন বন্ধ। ইতিমধ্যে লাখ লাখ শ্রমিক চাকরি হারিয়েছে এবং আরও অসংখ্য মানুষ চাকরি হারানোর শঙ্কায়। কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না, বরং সংকুচিত হচ্ছে। শিক্ষার্থীদের শিক্ষাজীবন ব্যাহত। সর্বোপরি জনজীবন বিপর্যস্ত এবং অর্থনীতিতে ধ্বস।
বাংলাদেশ আওয়ামী লীগ মনে করে, একটি গণতান্ত্রিক সরকার কখনোই জনগণকে সংকটে রেখে বিনাকারণে বিরোধী রাজনৈতিক শক্তি দমনে নিয়োজিত হতে পারে না। সরকার জ্বালানি নিরাপত্তায় ব্যর্থ হয়ে ও সংকট সৃষ্টি করে, তার দায় বিগত মহাজোট সরকারের ওপর চাপানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে। কিন্তু আমরা মনে করি, জনগণ তাদের অভিজ্ঞতা দিয়ে পার্থক্য নিরূপণে সক্ষম। আজকের সংকট বিগত ২ বছরের প্রশাসনিক অক্ষমতা ও দুর্নীতিগ্রস্ত নীতির কুফল।
​আমরা মনে করি, একটি গণতান্ত্রিক সরকারের প্রধান দায়িত্ব জনগণের প্রতি দায়বদ্ধতা এবং জনমানুষের জীবন-যাত্রা সহজকরণ ও মানোন্নয়ন নিশ্চিত করা। অবিলম্বে এই সরকারকে মানুষের বাসাবাড়িতে, শিল্প কারখানায়, সেবা প্রতিষ্ঠানসহ সব জায়গায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ করতে হবে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ভূতুড়ে বিল করে জনগণের পকেট কাটার ফন্দি-ফিকির বন্ধ করতে হবে। সংকটকে পুঁজি করে সরকারের ছত্রছায়ায় ঘুষ বাণিজ্য করে জনগণকে 'মড়ার উপর খাড়ার ঘা' দেওয়া বন্ধ করতে হবে। নতুবা ব্যর্থতার দায় নিয়ে দায়িত্ব ত্যাগ করতে হবে।
একই সাথে আমরা দাবি করছি, সকল রাজবন্দির মুক্তি দিতে হবে - সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, বেআইনি আইসিটি আদালতে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ রায় প্রত্যাহার করতে হবে, আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের কার্যক্রমের ওপর অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।
জয় বাংলা
জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।

04/08/2026
04/08/2026

আওয়ামী লীগ দুর্বল হয়নি; বরং আরও পরিশুদ্ধ হয়েছে

- জননেত্রী শেখ হাসিনা

Address

Mugda Thana
Dhaka
1214

Telephone

+8801612149452

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mugda Thana-AL posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Mugda Thana-AL:

Shortcuts

Share