ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-কবি নজরুল সরকারি কলেজ,ঢাকা

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-কবি নজরুল সরকারি কলেজ,ঢাকা

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-কবি নজরুল সরকারি কলেজ,ঢাকা সাম্য,মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইসলাম- ই একমাত্র কার্যকর পন্থা 💓
(ICAB)

সরকার কে বলবো দ্রুত খুনিকে গ্রেফতার করে বিচার করুন অন্যথায় পরিস্থিতি সামলাতে পারবেন না
21/08/2026

সরকার কে বলবো দ্রুত খুনিকে গ্রেফতার করে বিচার করুন অন্যথায় পরিস্থিতি সামলাতে পারবেন না

সফল হোক।
20/08/2026

সফল হোক।

20/08/2026

আলহামদুলিল্লাহ
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি(কবি নজরুল ক্যাম্পাস শাখার)পক্ষ থেকে সকল শিক্ষার্থীদের জানাই বিপ্লবী শুভেচ্ছা ও অভিনন্দন

মাইগ্রেশনের পক্ষে "হ্যাঁ" ভোট দিন: ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে একটি আধুনিক ও মানসম্মত উচ্চশিক্ষা ব্যবস্থা গড়ে তুলুনঢাক...
16/08/2026

মাইগ্রেশনের পক্ষে "হ্যাঁ" ভোট দিন: ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে একটি আধুনিক ও মানসম্মত উচ্চশিক্ষা ব্যবস্থা গড়ে তুলুন

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে রানিং শিক্ষার্থীদের মাইগ্রেশন কেবল বিশ্ববিদ্যালয় পরিবর্তনের বিষয় নয়; এটি শিক্ষার্থীদের শিক্ষাজীবনে শৃঙ্খলা, সময়ানুবর্তিতা, স্বচ্ছ মূল্যায়ন এবং একটি গ্রহণযোগ্য একাডেমিক কাঠামো নিশ্চিত করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দীর্ঘদিনের সেশনজট, পরীক্ষা ও ফলাফল প্রকাশে বিলম্ব এবং মূল্যায়নসংক্রান্ত বিভিন্ন সীমাবদ্ধতা থেকে বেরিয়ে এসে একটি আধুনিক ও কার্যকর উচ্চশিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার সুযোগ তৈরি হতে পারে এই মাইগ্রেশনের মাধ্যমে।
রানিং শিক্ষার্থীদের স্বার্থ, ভবিষ্যৎ একাডেমিক ও পেশাগত অগ্রগতি এবং একটি মানসম্মত বিশ্ববিদ্যালয় ব্যবস্থার প্রত্যাশাকে সামনে রেখে মাইগ্রেশনের সুবিধা গুলো হলো;—

স্বতন্ত্র পরিচয়, সেশনজটমুক্ত অনার্স, বিদেশে উচ্চশিক্ষার বৃহত্তর সুযোগ, দ্রুত সময়ের মধ্যে পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য সার্টিফিকেট, যেখানে আলাদা ফন্টে AFFILIATED বা ATTACHED COLLEGE লেখা থাকবে না; থাকবে ডিপার্টমেন্ট ও ইউনিভার্সিটির নাম। গণফেল সংস্কৃতি থেকে বেরিয়ে আসার সুযোগ এবং দ্বৈত পরীক্ষক ব্যবস্থার মাধ্যমে খাতা পুনর্মূল্যায়নের ব্যবস্থা।

তাই সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে “হ্যাঁ” ভোট দিন।

ইয়ার ফাইনাল পরীক্ষায় নির্দিষ্ট কোনো বিষয়ে গণফেল কিংবা ফলাফল ধসের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে ন্যায্য ও গ্রহণযোগ্য মূল্যায়ন নিশ্চিত করতে গণভোটে ‘হ্যাঁ’ দিন।

নির্ধারিত সময়ে পরীক্ষা গ্রহণ এবং যথাসময়ে ফলাফল প্রকাশের সংস্কৃতি চালু করতে গণভোটে ‘হ্যাঁ’ দিন।

সার্টিফিকেটে ভিন্ন ফন্টে লেখা AFFILIATED শব্দটি বাদ দিয়ে একটি মানসম্মত ও গ্রহণযোগ্য সার্টিফিকেট নিশ্চিত করতে গণভোটে ‘হ্যাঁ’ দিন।

নির্ভয়ে আপনার ভোট দিন। আপনার ভোট অনলাইনে আপনি নিজেই দেবেন। আপনি কোথায় ভোট দিয়েছেন, তা অন্য কেউ জানতে পারবে না। তাই ইনকোর্স, ভাইভা বা প্র্যাকটিক্যালে নম্বর কম দেওয়ার ভয় পাওয়ার কোনো কারণ নেই। ভয়-ডরহীনভাবে আপনার মতামত জানান এবং গণভোটে ‘হ্যাঁ’ দিন।

বার্তা প্রেরক;
Mahadi Hasen Kamrul
তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক
— Islami Chhatra Andolan Bangladesh
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (কবি নজরুল ক্যাম্পাস)

"فَاذْكُرُونِي أَذْكُرْكُمْ وَاشْكُرُوا لِي وَلَا تَكْفُرُونِ""সুতরাং তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। আর ...
16/08/2026

"فَاذْكُرُونِي أَذْكُرْكُمْ وَاشْكُرُوا لِي وَلَا تَكْفُرُونِ"

"সুতরাং তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। আর তোমরা আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না।"— সূরা আল-বাকারাহ, আয়াত: ১৫২

কবি নজরুল সরকারি কলেজ ক্যাম্পাস শাখা ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে বাদ মাগরিব ক্যাম্পাস মসজিদে ‘হালকায়ে জিকির’ অনুষ্ঠিত হয়েছে।

আত্মশুদ্ধি ও রূহানিয়াত অর্জনের লক্ষ্যে কবি নজরুল সরকারি কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো বরকতময় হালকায়ে জিকির। আজ রবিবার বাদ মাগরিব ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কবি নজরুল সরকারি কলেজ শাখার উদ্যোগে কলেজ সংলগ্ন মসজিদে এই আধ্যাত্মিক আয়োজন সম্পন্ন হয়। জিকির ও ইবাদত-বন্দেগীর মাধ্যমে উপস্থিত ভাইদের মন ও হৃদয় আল্লাহর স্মরণে সিক্ত হয়। দিনব্যাপী পড়ালেখা ও ব্যস্ততার মাঝে এমন একটি পবিত্র ও শান্তিদায়ক আয়োজন আল্লাহর সন্তুষ্টি অর্জনে এবং নেক আমলের প্রতি উদ্বুদ্ধকরণে বিশেষ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। মালিকের সন্তুষ্টির পথে আমাদের এই পথচলা অব্যাহত থাকুক। আমিন।

ইনশাআল্লাহ আগামী রবিবার থেকে প্রত্যেক রবিবার বাদ মাগরিব ক্যাম্পাস মসজিদে হালকায়ে জিকির চলমান থাকবে, সকলের দাওয়াত রইলো।

বার্তা প্রেরক;
মেহেদী হাসান কামরুল
তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
কবি নজরুল সরকারি কলেজ

"আমরা ইসলামের জন্য রাজনীতি করি। রাজনীতির জন্য ইসলামকে ব্যবহার করিনা। আমাদের রাজনীতিটাও ইবাদত।"মাওলানা সৈয়দ ফজলুল করীম, ...
16/08/2026

"আমরা ইসলামের জন্য রাজনীতি করি। রাজনীতির জন্য ইসলামকে ব্যবহার করিনা। আমাদের রাজনীতিটাও ইবাদত।"

মাওলানা সৈয়দ ফজলুল করীম, (পীর সাহেব চরমোনাই) রহ.
ছাত্র সমাচার জুলাই'০৩ সংখ্যা

মালিবাগের চার শহীদ: তোমাদের রক্তই চূড়ান্ত বিপ্লবের প্রেরণা।জিয়াউল আশরাফআমরা তোমাদের ভুলে যাইনি। ভুলে যাইনি সেদিনের ভয়াবহ...
15/08/2026

মালিবাগের চার শহীদ: তোমাদের রক্তই চূড়ান্ত বিপ্লবের প্রেরণা।
জিয়াউল আশরাফ

আমরা তোমাদের ভুলে যাইনি। ভুলে যাইনি সেদিনের ভয়াবহ দিনের কথা। চারদিকে যুদ্ধ যুদ্ধ খেলা। বুলেটের বিকট আওয়াজ। আর আমরা ছিলাম নিরস্ত্র। ওদের ছুঁড়ে মারা ইট-পাথরগুলোই আমাদের সম্বল। ওরা অস্ত্রে সজ্জিত হয়ে এমন হায়েনার রুপ নেবে আমরা ভাবতেও পারিনি। আমাদের আয়োজন তো ছিলো শুধু প্রতিবাদ জানানো। আল্লাহর ঘর মসজিদ রক্ষার জন্য সমেবেত হওয়া। কাউকে আঘাত করা নয়। কিন্তু, কোন কিছু বুঝে ওঠার আগেই ওরা উন্মত্তপাগল হলো। সম্পদের লোভে মসজিদের জায়গা দখলের জন্য বেপরোয়া, সমাজে প্রতিনিয়ত মুখ দেখা মানুষগুলো হলো সন্ত্রাসি, খুনি। ওদের মানসিকতা হলো নাস্তিকতার সরস জমি। উন্মোচিত হলো ওদের মুখোশ। ইসলামী ভাবধারার ছদ্মাবরণে মুসলিম উম্মাহকে ওরা দেখিয়ে দিলো বৃদ্ধাংগুলি। মানুষ নয় যেন কিছু পশুর অভয়ারণ্য ছিলো দেয়ালের পশ্চিম পাশে। ওরা ছিলো ক্ষুধার্ত, রক্তের জন্য পিপাসিত। ওরা বুঝেনি রক্ত কতটা লাল হতে পারে...

আমি বদর দেখিনি! বদরের সেই ঈমান নেই আমাদের মাঝে! বদর, উহুদ, খায়বার বা খন্দকের সেই শ্বাসরুদ্ধকর ইতিহাস শুধু জানা ছিলো। অনেকবার কল্পনা করেছি, চোখ বন্ধ করে যেতে চেয়েছি মদিনায়। কিন্তু না! দেখলাম ঈমানের ডানা ততটা শক্ত নয়। অবুঝ শিশুর মনের পাখাগুলো শুধু উড়তে জানে কিন্তু ঠিকানা জানে না। আনচান করে মন! কেবলই যেন কানের কাছে বাতাস এসে ফিস ফিস করে বলে যায় বন্ধু জেগে উঠো বদরের চেতনায়। দেখ! দেখ! জাহিলিয়াতের পাপাচারে আজ ডুবে যায় ঈমানের সাম্পান। তবুও কেন যেন আমরা জাগতে পারি না। কেন যেন হারিয়ে গেছে ঈমানের তেজ, শক্তি। হৃদয় বলে না আমি মুসলিম, আমি অপরাজেয়, আমি দুর্ভেদ্য সীসাঢালা প্রাচীর। আমি বদরের তরোবারি, খন্দকের খাল, খায়বারের ঝড়। যখন হৃদয় মরচে ধরে গেলো! কমে গেলো ঈমানের তেজ ঠিক তখনি বদরের শক্তি নিয়ে, ঈমানের বলে বলিয়ান হয়ে হাজির হতে হলো বায়তুল আজিম (শহীদি) মসজিদ রক্ষার আন্দোলনে। বুলেটের সামনে বুক চিতিয়ে পান করতে হলো শাহাদাতের অমিয় শুধা। বিশ্ববাসী দেখেছে মুসলিমের ঈমান, বিশ্বাস। তারুণ্যের চেতনা।

শহীদ রেজাউল করীম ঢালী, শহীদ হাফেজ আবুল বাশার, শহীদ ইয়াহইয়া, শহীদ জয়নাল আবেদীন। আজ আমাদের মাঝে নেই। কিন্তু তারা চির ভাস্বর, চির স্মরণীয়। এক মুক্তির নাম, এক বিশ্বাসের নাম। চেতনার আকাশে ঈমানের স্ফূলিঙ্গ জ্বালানোর এক অসীম শক্তি। জান্নাতের ফুটন্ত গোলাপ। ঈমানের যজবা। নতুন বদরের নতুন উপমা। তোমাদের সাথে আমিও ছিলাম! তোমাদের সাথে আমিও ছিলাম! তোমাদের সাথে আমিও ছিলাম! কিন্তু দয়ময় মহান প্রভু তোমাদেরকে খুব বেশি ভালোবেসেছিলেন তাই জান্নাতের ফুলেল বিছানায় তোমাদের বিচরণ। তোমরা কি ঘুরে বেড়াও পাখা মেলে, জান্নাতের বাগান জুড়ে। আহ্! তোমরা কত ভাগ্যবান, তোমরা কত সুখি! শহীদ, শহীদ, শহীদ! তোমরা তো শহীদ। লক্ষ কোটি শহীদানের সাথে জেগে উঠবে হাশর মাঠে। রহমতের ছায়ায় থাকবে তোমরা। মুলাকাত করবে বদরের শহীদানের সাথে। সায়্যেদুস শুহাদা আমিরে হামজার সাথে। হ্যাঁ বন্ধু! তোমরাই সফল যারা জীবন দিয়েছ সত্যের জন্য, ইসলামের জন্য। তথা আল্লাহর রাহে...

মালিবাগ বাইতুল আজীম মসজিদ। তখনো শহীদি মসজিদ হয়নি। ছোট্ট একটি মসজিদ। রাস্তার সাথে। হাজার হাজার মানুষের প্রিয় মসজিদ। সুরেলা কণ্ঠে আজান হয়। নামাজ পড়া হয়। আশপাশের লোকজনের মসজিদে আসার রাস্তা একটিই। হঠাৎ করেই তাতে তোলে দেয়া হলো দেয়াল। মসজিদ বন্ধ। সেখানে হবে মাকের্ট। কত নিমর্ম, কত পৈশাচিক, যেন ইসরাঈলের দোসর। কিন্তু ঈমান! যাদের অন্তরে ঈমান আছে এমন মুসলিম কি তা মেনে নিতে পারে। পারে না। তাই আমরা নেমে এসেছিলাম রাজপথে। আর ওরা ছিলো দেয়ালের ওপারে। মালিবাগের রেলগেটের যে ডি আই টি রোড তাতেই ছিলো আমাদের অবস্থান। মালিবাগ জামিয়া শারইয়্যাহ, চৌধুরীপাড়ার শেখ জনূরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসার ছাত্রসহ এলাকার মুজাহিদ ভায়েরা উপস্থিত। কিন্তু শান্তিপূর্ণ মিছিলে তৌফিকগংদের গুলিবর্ষণ ছিলো নিতান্তই অনাকাঙ্খিত।

শাঁ শাঁ করে ছুটে আসতে থাকলো গুলি। প্রকম্পিত আকাশ বাতাস। মুহূর্তেই থেমে গেলো, নিস্তব্ধ হলো প্রকৃতির খেলা। তখনো শ্লোগান হচ্ছে আমাদের দাবী একটাই মসজিদের গেট খুলে দাও। আমার পাশে শ্লোগানরত রেজাউল করীম ততক্ষণে ঢলে পড়েছে রাস্তায়। হায়েনার বুলেট ঝাঁঝরা করে দিয়েছে ওর বুক। রক্তাক্ত রাজপথ। আমরা ওকে নিয়ে গেলাম পাশের একটি ক্লিনিকে। তারপর কি হলো আমরা কিছুই জানি না। একটু পরেই শুনতে পেলাম আবুল বাশার, ইয়াহইয়া ও জয়নাল আবেদিনের শাহাদাতের সংবাদ।

তখনো রাস্তার কংক্রিটে রক্তেরদাগ। শেষ হয়ে যায়নি হাতে লাগা শহীদের রক্তের গন্ধটুকু। যখন দ্বিতীয় শ্লোগানের জন্য মুষ্ঠিবদ্ধ হচ্ছে হাত। জেগে উঠছে তরুণ, যুবক, বয়বৃদ্ধ মুসলিম। বিচারের দাবীতে, শহীদের রক্তের বদলা নিতে। তারুণ্য চেতনা যখন বদরের হাতিয়ারের রুপ নিতে যাচ্ছে তখনি আমরা শুনলাম পর্দার আড়ালের দরবার শেষ। আপোষরফা হয়ে গেছে ম্যাডামের সাথে। ঈমান নয় ম্যাডামের আঁচলটাই যাদের প্রিয়। আমরা বাকরুদ্ধ, হতব্বিহবল। আমাদের থামিয়ে দেয়া হলো। তারপর কাকডাকা ভোরে শহীদানের লাশ চলে গেলো ঢাকার বাইরে। যার যার গ্রামের বাড়িতে। আহ! কতটা নিচে নামতে পারেন আপনারা। আমরা দেখেছি, দেখেছে এ জাতি! কংক্রিটের পাথরগুলো কেঁদেছে, কেঁদেছে আকাশ বাতাস। আর আপনারা সংগ্রাম করেছেন জেগে উঠা ঈমানকে দাফন করার জন্য।

সবাই ভুলে যাক। যেতে পারে। কিন্তু তোমরা ভুলে যেতে পারো না। তোমরা যারা তারুণ্য দ্বীপ্ত দূরন্ত কাফেলার সাথি। ইশা ছাত্র আন্দোলনের সদস্য, কর্মী, মুবাল্লিগ। কারণ একাফেলার জন্মই হলো- হয় শাহাদাত নয়তো ইসলামী হুকুমাত। শহীদি তামান্না নিয়ে যাদের জন্ম, যাদের কাজ, যারা জেগে উঠে, যারা পথ চলে! তারা কি ভুলে যেতে পারে শহীদদেরকে? আজ কতবছর পরেও তোমরা মনে রেখেছ প্রিয় শহীদদের। যারা তোমাদের প্রেরণা, আগামীর শক্তি। তাঁদের মনে রেখ, শক্তি পাবে প্রতিটি সংকটে, সংগ্রামে। তাঁদের দেখানো পথেই বিজয় আসবে চূড়ান্ত লাড়াইয়ে।

জামায়াত-ছাত্রশিবির সংশ্লিষ্টদের বিরুদ্ধে হামলার অভিযোগবাগেরহাটে ছাত্র আন্দোলনের দায়িত্বশীলের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্...
12/08/2026

জামায়াত-ছাত্রশিবির সংশ্লিষ্টদের বিরুদ্ধে হামলার অভিযোগ

বাগেরহাটে ছাত্র আন্দোলনের দায়িত্বশীলের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ
-ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার তথ্য ও গবেষণা সম্পাদক মুহাম্মাদ নওশের ইসলামের ওপর সংঘটিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ এবং সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ।

আজ ১২ আগস্ট ২০২৬ বুধবার এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, রাজনৈতিক প্রতিহিংসার জেরে নওশের ইসলামের ওপর স্টিলের পাইপ ও হকিস্টিক দিয়ে হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ও ন্যাক্কারজনক। জুলাই-পরবর্তী বাংলাদেশে পেশিশক্তি, ভয়ভীতি ও রাজনৈতিক প্রভাবের অপব্যবহারের মাধ্যমে ভিন্নমত দমনের কোনো সুযোগ নেই। এ ধরনের ঘটনা সুষ্ঠু ও সহনশীল রাজনৈতিক পরিবেশের জন্য অশনিসংকেত।

বিবৃতিতে বলা হয়, গতকাল ১১ আগস্ট রাত আনুমানিক ৯টার দিকে বাড়ি ফেরার পথে গোপালপুর রোডে নওশের ইসলামের পথরোধ করে মোটরসাইকেলযোগে আসা চার থেকে পাঁচজন। অভিযোগ রয়েছে, বাগেরহাট-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী শেখ মনজুরুল ইসলাম রাহাতের একান্ত সহকারী হিসেবে পরিচিত শিবিরনেতা মেহেদী রিয়াদের নেতৃত্বে তারা প্রথমে নওশেরকে গালিগালাজ করে এবং ধাক্কা দিয়ে রাস্তার পাশের কাঁটাতারের বেড়ার ওপর ফেলে দেয়। পরে স্টিলের পাইপ ও হকিস্টিক দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করা হয় এবং অন্যরা কিল-ঘুষি মারতে থাকে। একপর্যায়ে তাঁর মোবাইল ফোনও ভাঙচুর করা হয়। এতে নওশের গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি স্থানীয় ক্লিনিকে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন।

নেতৃবৃন্দ বলেন, একজন রাজনৈতিক কর্মীর ওপর প্রকাশ্যে এ ধরনের হামলার অভিযোগ অত্যন্ত গুরুতর। ঘটনার নেপথ্যে কারা রয়েছে এবং হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কারা জড়িত, তা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উদঘাটন করে দায়ীদের আইনের আওতায় আনতে হবে। রাজনৈতিক পরিচয়, পদ-পদবি কিংবা কোনো ধরনের প্রভাব ব্যবহার করে অপরাধ আড়াল করার সুযোগ নেই।

বিবৃতিতে আরও বলা হয়, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ অন্যায়, সন্ত্রাস ও পেশিশক্তির কাছে কখনো মাথানত করেনি এবং ভবিষ্যতেও করবে না। নওশের ইসলামের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সাংগঠনিক ও আইনানুগভাবে কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।

বার্তা প্রেরক
মাইমুন ইসলাম মিঠুন
কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কবি নজরুল সরকারি কলেজ এর নবনিযুক্ত উপাধ্যক্ষ অধ্যাপক আবদুর রাজ্জাক স্যার এর সাথে ইসলামী...
10/08/2026

পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কবি নজরুল সরকারি কলেজ এর নবনিযুক্ত উপাধ্যক্ষ অধ্যাপক আবদুর রাজ্জাক স্যার এর সাথে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কবি নজরুল সরকারি কলেজ শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়।

এ সময় কবি নজরুল কলেজ ক্যাম্পাসের শিক্ষার পরিবেশ, শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ-সুবিধা, সমস্যা ও সম্ভাবনা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। শিক্ষার্থীদের কল্যাণ ও ক্যাম্পাসের সার্বিক পরিবেশ উন্নয়নে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে তিনি আশ্বাস প্রদান করেন।

সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, কবি নজরুল কলেজ শাখার সভাপতি দেওয়ান মুহাম্মদ তাজিম, সাধারণ সম্পাদক সৈয়দ নুর হোসাইন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বার্তা প্রেরক;
মেহেদী হাসান
তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক
Islami Chhatra Andolan Bangladesh
কবি নজরুল সরকারি কলেজ

এসএসসি-দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন।জাতীয় অসঙ্গতি ও শিক্ষার সকল সংকট নিরসনে তোমরা...
10/08/2026

এসএসসি-দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন।
জাতীয় অসঙ্গতি ও শিক্ষার সকল সংকট নিরসনে তোমরাই হবে আগামীর অগ্রসৈনিক।

Address

লক্ষ্মীবাজার-সদরঘাট
Dhaka
BASH

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-কবি নজরুল সরকারি কলেজ,ঢাকা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share