Bangladesh Awami Legacy

Bangladesh Awami Legacy শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে ❤️ছাত্রলীগ সভাপতি।জয় বাংলা জয় বঙ্গবন্ধু।❤️🛶

'গ্রাম নগর- মাঠ পাথার বন্দরে তৈরি হওঘরে ঘরে ডাক পাঠাও, তৈরী হও!'
15/05/2026

'গ্রাম নগর- মাঠ পাথার বন্দরে তৈরি হও
ঘরে ঘরে ডাক পাঠাও, তৈরী হও!'

07/05/2026
আল্লাহ আপনি আমাদের এসব মাছুম বা/চ্চা/দের রক্ষা করুণ 🤲🤲
07/05/2026

আল্লাহ আপনি আমাদের এসব মাছুম বা/চ্চা/দের রক্ষা করুণ 🤲🤲

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তীতে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শ্রদ্ধা ও শুভেচ্ছ...
07/05/2026

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তীতে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শ্রদ্ধা ও শুভেচ্ছা*l

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তীতে তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করছি।

প্রিয় দেশবাসী,
বিরলপ্রজ প্রতিভার শ্রেষ্ঠ এই বাঙালি আমাদের সৃজন-মনীষার প্রতীক। তাঁর চিন্তা-চেতনা ও মননের সঙ্গে বাঙালির সাংস্কৃতিক চেতনার স্ফূরণ ঘটেছে। নানা দিকদর্শী সৃষ্টি ও কল্যাণমুখী কর্মতৎপরতার কারণে রবীন্দ্রনাথ আমাদের কাছে স্মরণীয় ও বরণীয়।

প্রিয় ভাই ও বোনেরা,
বিপুল সৃষ্টি কাজেকর্মের পাশাপাশি বাংলার প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নেও আমৃত্যু তিনি ছিলেন সক্রিয়। গ্রামীণ সমাজের উন্নয়নে প্রতিষ্ঠা করেন ‘শ্রীনিকেতন’। মধ্যবিত্ত বাঙালির মননগত বিকাশ ও উন্নয়নের জন্য প্রতিষ্ঠা করেন বিশ্বভারতী বিদ্যালয়। পূর্ববাংলা তথা আজকের বাংলাদেশে দরিদ্র প্রজাদের ভাগ্যোন্নতির জন্য তিনি সমবায় ব্যাংক, সমবায়নীতি ও কল্যাণবৃত্তি চালু করেন। প্রতিষ্ঠা করেন হেলথ্ কোঅপারেটিভ্ সোসাইটি ও কৃষি ল্যাবরেটরি। কুটিরশিল্পের উন্নয়নেও কাজ করেছেন রবীন্দ্রনাথ।

আমাদের ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতাযুদ্ধ এবং সাম্প্রদায়িকতাবিরোধী সংগ্রামে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন মহান এক প্রেরণা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরও অনুপ্রেরণা তিনি। পাকিস্তান সরকার ১৯৬৭ সালে পূর্ব পাকিস্তানে রবীন্দ্রচর্চা নিষিদ্ধ ঘোষণা করলে বঙ্গবন্ধু দৃঢ়কণ্ঠে ঘোষণা দেন, ‘আমরা রবীন্দ্রনাথের বই পড়বই, আমরা রবীন্দ্রসঙ্গীত গাইবই এবং রবীন্দ্রসঙ্গীত এ দেশে গীত হবেই।' রবীন্দ্রনাথের গানকে জাতীয় সঙ্গীত হিসেবে নির্বাচন বঙ্গবন্ধুর সেই ঘোষণারই প্রতিফলন।

প্রিয় দেশবাসী,
রবীন্দ্রবিরোধিতা ষাটের দশকেই মিটে যাওয়ার কথা ছিল। কিন্তু স্বাধীনতার পঞ্চান্ন বছর পার হওয়ার পরও পাকিস্তানের ছায়ামুক্ত হতে পারিনি আমরা। স্বাধীনতাবিরোধিরা ক্ষমতার কেন্দ্রে থেকে সমস্ত অর্জনকে নস্যাৎ করে দিচ্ছে। ফলে রবীন্দ্রনাথ আরো বেশি প্রাসঙ্গিক এখন। মৌলবাদী শক্তি অতীতের মতো আজও তাঁকে টার্গেট করেছে।

আমাদের কাজ হবে রবীন্দ্রনাথকে আরো বেশি চর্চা করে তার জবাব দেওয়া।

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
আঁধার কেটে ভোর হোক
বাংলাদেশ চিরজীবী হোক।

06/05/2026

"শেখ হাসিনা দেশে ফিরবে, অচল বাংলাদেশ সচল হবে ইনশাআল্লাহ
সজীব ওয়াজেদ জয়"

এক শেখের বেটি কারনে হাজারো বাপের বেটি নিরাপদ ছিলো।😢
05/05/2026

এক শেখের বেটি কারনে হাজারো বাপের বেটি নিরাপদ ছিলো।😢

ইউনুস-জামাত জোটের ডাকাতি ও বিএনপি'র অযোগ্য নেতৃত্বে দারিদ্র্যের হুমকিতে বাংলাদেশ১২ কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে য...
05/05/2026

ইউনুস-জামাত জোটের ডাকাতি ও বিএনপি'র অযোগ্য নেতৃত্বে দারিদ্র্যের হুমকিতে বাংলাদেশ

১২ কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে যাওয়ার আশংকা
-----

সাম্প্রতিক অর্থনৈতিক ধারার প্রেক্ষিতে বাংলাদেশে বর্তমানে ১০ কোটিরও বেশি মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। যদি মোট উৎপাদন আরও ১০ শতাংশ হ্রাস পায়, তবে এই সংখ্যা বেড়ে প্রায় ১২ কোটিতে গিয়ে ঠেকতে পারে।

পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (PPRC)-এর তথ্য অনুযায়ী, ২০১০ সালে অতি দারিদ্র্যের হার ছিল ১২.২%, জননেত্রী শেখ হাসিনার সুপরিকল্পিত পদেক্ষেপের কারনে ২০২৩ সালে কমে প্রায় ৫%-এ নেমে এসেছিল। তবে ইউনুস-জামায়াত সরকারের বদান্যতায় ২০২৫ সাল নাগাদ এটি আবার বেড়ে ৯.৩৫% এ দাঁড়িয়েছে। অর্থাৎ দশ বছরের শ্রম অবৈধ ইউনুস সরকার ১৮ মাসে ধ্বংস করে দিয়ে গেছে। শান্তিতে নোবেলজয়ী সুদব্যবসায়ীর কারণে বর্তমানে দেশের মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশই দারিদ্র্যের চরম ঝুঁকিতে রয়েছে।

বিশ্বব্যাংকের (২০২৫) হিসাব মতে, ইউনুসের আমলে ২০২৫ সালের সেপ্টেম্বর নাগাদ প্রায় ৬ কোটি ২০ লাখ মানুষ ইতিমধ্যে দারিদ্র্যসীমার নিচে বসবাস করছিল—যা দারিদ্র্য বিমোচনে অর্জিত সাফল্যের একটি বড় বিপর্যয়।

কৃষি খাত:
* শ্রমশক্তির প্রায় ৪০% এই খাতে নিয়োজিত থাকলেও ইউনুসের আমলে জিডিপিতে এর অবদান মাত্র ১১%-এ নেমে এসেছে।
* বিবিএস (BBS)-এর তথ্যমতে, কৃষি প্রবৃদ্ধি জননেত্রী শেখ হাসিনার সময়ে ২০২৩-২৪ অর্থবছরে ছিল ৩.২১%। ইউনুস-জামায়াত সরকারের আমলে ২০২৪-২৫ সালে ১.৭৯%-এ নেমে এসেছে।
* অবৈধ ইউনুস কৃষি খাতে ভর্তুকি ৩২% কমিয়ে রেখে গিয়েছে।
* সার ও সেচসহ কৃষি উপকরণের সংকট এবং বাজারজাতকরণে অদক্ষতার কারণে কৃষকদের মুনাফা কমে গেছে।

শিল্প খাত:
* শিল্প প্রবৃদ্ধি জননেত্রী শেখ হাসিনা আমলে ২০২১-২২ সালে ছিল ৯.৮৬%। ইউনুস-জামায়াতের আমলে ২০২৪ সালের শেষে ৬.৬৬%-এ দাঁড়িয়েছে।
* তৈরি পোশাক (RMG) খাতের প্রবৃদ্ধি ২০২৪ সালের ৭.২৩% থেকে কমে ২০২৫ সালে মাত্র ০.৮৯%-এ নেমেছে, কারণ ইউনুসের অদক্ষ নেতৃত্ব ও উদ্দেশ্যমূলক পরিকল্পনা ।

* ইউনুস-জামায়াতের আমলে উৎপাদন হ্রাসের চিত্র
* তৈরি পোশাক উৎপাদন কমেছে (BKMEA): ২০–৩০%
* ইস্পাত শিল্পে উৎপাদন কমেছে: ২৫–৩০%
* সিরামিক শিল্পে উৎপাদন কমেছে: ৫০% পর্যন্ত
* টেক্সটাইল মিলে উৎপাদন কমেছে: ৩০–৪০%

জ্বালানি খাত:
* ইউনুসের আমলে শিল্প উৎপাদনে দেশে উত্তোলিত প্রাকৃতিক গ্যাসের সরবরাহ ৮০% থেকে কমে ৪০%-এ নেমেছে, যার ফলে আমদানির ওপর নির্ভরতা বেড়ে হয়েছে ৫৬%।
* ইউনুস-জামায়াত জোট ২০২৫ সালে গ্যাসের দাম ৩৩% বাড়িয়েছে।
* বিএনপি'র কল্যাণে শিল্পাঞ্চলে গড়ে প্রতি ১০ ঘণ্টার শিফটে প্রায় ২ ঘণ্টা লোডশেডিং হচ্ছে।
* উৎপাদন ক্ষমতা ২৫,০০০ মেগাওয়াটের বেশি অব্যবহৃত থাকা সত্ত্বেও বার্ষিক ক্যাপাসিটি পেমেন্টের পরিমাণ ১৭,১৯৩ কোটি টাকায় পৌঁছেছে।

প্রবৃদ্ধি ও ঝুঁকির পূর্বাভাস
বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি জননেত্রী শেখ হাসিনার আমলে গড়ে ৬.৫% থাকলেও ইউনুস-জামায়াত জোটের আমলে তা কমে প্রায় ৩.৫%-এ দাঁড়িয়েছে। ধারণা করা হচ্ছে, বিএনপি আমলে এটি আরও কমে ২.৫–২.৮% হতে পারে। এর ফলে প্রতি বছর প্রায় ৩% সুযোগ ব্যয় (Opportunity Loss) হচ্ছে, যা দীর্ঘমেয়াদে বড় ক্ষতি বয়ে আনবে। বিএনপি সরকারের আমলে এই মদা অব্যাহত থাকলে কর্মসংস্থান, আয় এবং ভোগ ব্যয়ের ওপর মারাত্মক প্রভাব পড়বে।

ইউনুস-জামায়াতের দেশবিরোধী চক্রান্তের ফলে বাংলাদেশের কৃষি, শিল্প ও জ্বালানি খাতে একটি দৃশ্যমান অবনতির মধ্য দিয়ে যাচ্ছে, যার সরাসরি প্রভাব পড়ছে দারিদ্র্যের হারের ওপর। বর্তমান বিএনপি সরকারের আমলে জ্বালানি সংকটের ফলে উৎপাদন ব্যবস্থা আরো অস্থিতিশীল হবে এবং উৎপাদন খরচ আরো বৃদ্ধি পাবে। ফলে দারিদ্র্যের ঝুঁকিতে থাকা মানুষের সংখ্যা আগামীতে আরো বাড়বে।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Awami Legacy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share