Rezaul Karim Rony

Rezaul Karim Rony (Fan Page- run by admins)
Rezaul Karim Rony a Political Analyst:Poet/Critical thinker/Journalist

A Healthy Society Grows Through Respect And Truth

23/08/2026

জুলাই গণঅভ্যুত্থান ও রেজাউল করিম রনি

21/08/2026

বাংলাদেশকে যদি সত্যিকার অর্থে সংস্কার করতে হয়, তাহলে সবার আগে কৃষিখাতের সংস্কার করতে হবে।
কিন্তুু ১৮ কোটি মানুষের খাদ্য চাহিদা পূরণে কৃষি সংস্কার কমিশন গঠন করা হলো না কেন?

সেই অসহ্য বেদনাময় দিনগুলোর সময়ে আমরা বাংলাদেশের মাটিতে মহাসচিবকে ঘিরেই গণতন্ত্র উদ্ধারের সংগ্রামে যতকুটু সামর্থ আছে উজ...
20/08/2026

সেই অসহ্য বেদনাময় দিনগুলোর সময়ে আমরা বাংলাদেশের মাটিতে মহাসচিবকে ঘিরেই গণতন্ত্র উদ্ধারের সংগ্রামে যতকুটু সামর্থ আছে উজার করে দিয়েছিলাম। তখনও সু-সময়ের কোকিল বা আজকের ধান্ধাবাজরুপী প্রগতীশীল ভন্ড বা মুনাফেকরা দলের আশ-পাশে আসা শুরু করে নাই।

আমাকে তিনি হাসিনার গদি মিডিয়া যেভাবে গণবিরোধী অবস্থানে চলে গেল তার থেকে বেরিয়ে বিকল্প ধারার মিডিয়াকে কাজে লাগিয়ে কিভাবে গণতন্ত্রের পক্ষে কাজ করা যায়- সেই বিষয়ে পরামর্শ দিতেন। জবানকে শক্তিশালী ভূমিকা পালনের জন্য সাহস দিতেন।
১৮ সালের নির্বাচনের পরে জবানে একটা লেখা ছাপা হয়েছিল
ছবিগুলো সেই সময়ের, তখন তিনি উত্তরায় থাকেন। বাসায় গেলে খুব ভালো পায়েস খাওয়াতেন। আর বলতেন- এটা পাশেই পাওয়া যায় খাঁটি গরুর দুধ দিয়ে রান্না করা। সেই পায়েস আসলেই খুব অসাধারণ হতো।

যাহোক, ১৮ সালের নির্বাচনের পরের দিন চারদিকে হতাশা। সেই পরের দিন, মানে- ৩১ ডিসেম্বর লিখেছিলাম একটা কলাম। নাম- "বাংলাদেশকে জিততে হলে"। তাতে একটা আইডিয়া ডেভলপ করি। সেটা ছিল- নির্বাচনী জোট দিয়ে হবে না। বাম প্রগতীশীল দলগুলোকে স্বৈরাচার বিরোধী জোটে রাস্তায় আনতে হবে। প্রথম অনেকে হাসাহাসি করেছিল। বামরা বিএনপির সাথে আসবে না। এগুলা লীগের বি-টিম। কিন্তু আমার মনে হচ্ছিল বড় একটা অংশ আসবে। যে করেই হোক আন্দোলনের জোট করতে হবে। সেটা তখন অনেকের দৃষ্টি আকর্ষণ করে। এবং এটা নিয়ে পরে গাইবান্ধার বিএনপির নেতা প্রয়াত আহাদ ভাই আমাকে দায়িত্ব দেন সংযোগ গড়ে তুলতে। তিনি নিয়ে যান স্বপন ভাইয়ের কাছে ( বর্তমানে তথ্য মন্ত্রী)। স্বপন ভাইয়ের সাথে গিয়ে একদিন বসি মহাসচিবের সাথে। পরে প্রায় কিছু দিন পর পরই আমাদের বসা হয়। কথা হয়।
একদিন আমাকে বলা হয় সাইফুল হক সাহেবের সাথে কথা বলতে। তিনি তখন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক। আমি কথা বলি। প্রস্তাব নিয়ে যাই। এর পরে দেখি ধীরে ধীরে গড়ে ওঠে যুগপদ আন্দোলনের ঐতিহাসিক ঐক্য। চির ধরতে থাকে লীগের আত্ম-বিশ্বাসে।
এমন আরও বহু বহু কাজ আমরা করেছি আপনার নেত্রীত্বে। যাকে সব সময় পাশে পেয়েছি দেশ ও জনগনের প্রয়োজনে। দেখা হলে আজও বলেন, কেমন আছো রনি ? তার পর নিজেই বলেন- ভালো থাকবে কিভাবে? তোমাদের জন্য তো কিছু করতে পারি নাই।
কিচ্ছু করতে হবে না। আপনি সুস্থ্যভাবে আমাদের মাঝে শুধু বেঁচে থাকেন। আপনি রাজনীতির একটা বিউটি। আপনাকে রাজনীতিতে দেখাও একটা শান্তি।

অভিনন্দন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

(ছবি: জবান টিম)

অভিনন্দন ও শুভকামনা রইলো 🇧🇩গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি Mirza Fakhrul Islam Alamgir
20/08/2026

অভিনন্দন ও শুভকামনা রইলো 🇧🇩
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি Mirza Fakhrul Islam Alamgir

19/08/2026

বিএনপি সরকারের ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্ডের পরিকল্পনা যদি কার্যকরভাবে বাস্তবায়ন করা যায়।
তাহলে গ্রামীণ হতদরিদ্র ও নিম্নআয়ের মানুষের আর্থিক সংকট অনেকটা-ই কমবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে' তবে কিছু-টা সময় লাগবে।

19/08/2026

ফ্যাসিবাদী সংস্কৃতি থেকে বের হতে হলে প্রয়োজন গণতান্ত্রিক লিডারশীপের নেতৃত্ব।
যে নেতৃত্ব জনগণের কাছে যাবে, জনগণের কথা শুনবে।

19/08/2026

১০০ দিন কিংবা ৬ মাসের মধ্যে একটি দেশের সব সমস্যার সমাধান করা সম্ভব না।
টেকসই উন্নয়ন ও কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য সঠিক পরিকল্পনার প্রয়োজন।

18/08/2026

'ফরিদুল হক' ভাই, একটি AI-তৈরি ছবি দেখে এসে টকশোতে বললেন বলাকা বাস নাকি নারীদের জন্য বাসে ধাক্কা দিছে😊

ময়লা-আবর্জনার মতো অসত্য বা বিভ্রান্তিকর পোস্ট যখন সামাজিক মাধ্যমে ছড়ায়, তখন অনেকেই যাচাই না করেই সেগুলোকে সত্যি মনে করে।
প্রশ্ন হলো—ফরিদুল হক ভাইও কি এমন কোনো পোস্ট দেখেই এই উদাহরণটি টকশোতে তুলে ধরেছেন?😊

তথ্যভিত্তিক আলোচনা করতে হলে আগে তথ্যের সত্যতা যাচাই করাটা-ই সবচেয়ে জরুরী।
ভুল মানুষের-ই হয়" তাই আমাদের সকলের উচিত সঠিক তথ্যের উপর আলোচনা করা।

18/08/2026

কিছু সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব!
আবার কিছু সমস্যা সমাধান করার জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন।

তাই বর্তমান সরকার বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে টেকসই সমাধানের জন্য দীর্ঘমেয়াদী পথে হাঁটছে।

16/08/2026

ভা*রত থেকে হাসিনার রাজনৈতিক তৎপরতা' আ-লীগের রাজনৈতিক স্বার্থে চেয়ে ভা*রতের স্বার্থ-ই বেশি।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Rezaul Karim Rony posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share