Nogor Abad

Nogor Abad We are mothers, fathers, young people, neighbors growing food and caring for land and each other.

১৯/০৭/২০২৬ ইং তারিখক্ষেত থেকে টাটকা শাক কিনে ক্রেতার মুখে হাসি।নিজের পরিশ্রমের ফল বিক্রি করে কৃষকেরও আনন্দ।টাটকা, নিরাপদ...
19/07/2026

১৯/০৭/২০২৬ ইং তারিখ
ক্ষেত থেকে টাটকা শাক কিনে ক্রেতার মুখে হাসি।
নিজের পরিশ্রমের ফল বিক্রি করে কৃষকেরও আনন্দ।
টাটকা, নিরাপদ ও স্থানীয় কৃষিপণ্যের এই বন্ধন—ক্রেতা ও কৃষক, দুজনেরই সুখের কারণ।


#টাটকা #নিরাপদ #স্থানীয় #কৃষিপণ্যের #এইবন্ধন
#ক্রেতাকৃষক #দুজনেরই #সুখের #কারণ

🌱 ০২ জুলাই ২০২৬আজ কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধিদল রি-ওয়েট (RE-WET) প্রকল্পের ঘের পরিদর্শন করেন। এ সময় তাঁরা আমাদের সবুজ...
02/07/2026

🌱 ০২ জুলাই ২০২৬
আজ কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধিদল রি-ওয়েট (RE-WET) প্রকল্পের ঘের পরিদর্শন করেন। এ সময় তাঁরা আমাদের সবুজায়ন কার্যক্রমের জন্য বিভিন্ন জাতের আম, জাম, আতা, কাঁঠাল, নিম ও লেবু গাছের চারা উপহার দেন।
তাঁদের এই আন্তরিক সহযোগিতা আমাদের পরিবেশ সংরক্ষণ ও টেকসই কৃষি উদ্যোগকে আরও এগিয়ে নিতে অনুপ্রেরণা যোগাবে।
কৃষি মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ। 🌿💚

#কৃষিমন্ত্রণালয়

২৯/০৬/২০২৬ ইং তারিখটুটুল এর ছাদ বাগান 🤍পরিবারের সবাই এই বাগানের যত্ন করেন।
29/06/2026

২৯/০৬/২০২৬ ইং তারিখ
টুটুল এর ছাদ বাগান 🤍পরিবারের সবাই এই বাগানের যত্ন করেন।

আমাদের চেষ্টা 🤍
20/06/2026

আমাদের চেষ্টা 🤍

১৭/০৬/২০২৬ ইং তারিখ চেষ্টা করলে সফলতা আসে 🤍আমরা আবারও শূন্য থেকে শুরু করেছি..
17/06/2026

১৭/০৬/২০২৬ ইং তারিখ
চেষ্টা করলে সফলতা আসে 🤍
আমরা আবারও শূন্য থেকে শুরু করেছি..

১৫/০৬/২০২৬ ইং তারিখবিশ্বাসে মিলে বস্তু, তর্কে বহুদূর। 🌱নগর আবাদ থেকে রিনা আপাসহ কয়েকজনকে এলাচ গাছ দেওয়া হয়েছিল। গাছগুলো ...
15/06/2026

১৫/০৬/২০২৬ ইং তারিখ
বিশ্বাসে মিলে বস্তু, তর্কে বহুদূর। 🌱
নগর আবাদ থেকে রিনা আপাসহ কয়েকজনকে এলাচ গাছ দেওয়া হয়েছিল। গাছগুলো সুন্দরভাবে বেড়ে উঠছিল, কিন্তু দীর্ঘদিনেও এলাচ ধরছিল না। এতে অনেকেই হতাশ হয়ে গাছ তুলে ফেলেন। তাদের ধারণা ছিল, এসব গাছে আর কখনো এলাচ ধরবে না।
কিন্তু রিনা আপা হাল ছাড়েননি। তিনি বিশ্বাস রেখেছিলেন এবং নিয়মিত যত্ন ও ভালোবাসা দিয়ে গাছগুলোর পরিচর্যা করে গেছেন।
আজ সেই ধৈর্য ও বিশ্বাসের ফল মিলেছে। রিনা আপার গাছে এখন প্রচুর এলাচ ধরেছে। 🌿✨
এই ঘটনা আমাদের শেখায়—প্রকৃতির প্রতি ভালোবাসা, ধৈর্য আর বিশ্বাস থাকলে একদিন না একদিন তার প্রতিদান অবশ্যই পাওয়া যায়।


#প্রকৃতিরপ্রতিভালোবাসা

বৃষ্টি আসার আগ মুর্হুতে আমাদের কৃষক ভাই ক্ষেত্রে কাজ করছে,অসাধারণ এই দৃশ্য।
14/06/2026

বৃষ্টি আসার আগ মুর্হুতে আমাদের কৃষক ভাই
ক্ষেত্রে কাজ করছে,অসাধারণ এই দৃশ্য।

রাজউকের হাতিরঝিলের লেকপাড়ের কৃষি উচ্ছেদের ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমরা হাতিরঝিলের নগর কৃষকদের সঙ্গে সংহতি জানাই। অ...
13/06/2026

রাজউকের হাতিরঝিলের লেকপাড়ের কৃষি উচ্ছেদের ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমরা হাতিরঝিলের নগর কৃষকদের সঙ্গে সংহতি জানাই। অভাবে থাকা সত্ত্বেও উনারা নিজেদের জায়গা থেকে এই শহরের পরিবেশগত বিপর্যয় মোকাবেলার চেষ্টা করছেন।

নগর আবাদ-এর মাধ্যমে আমরা দীর্ঘদিন ধরে এমন ইনফরমাল সবুজায়ন চর্চাকে সহায়তা ও সামনে আনার কাজ করে আসছি। ২০২৪ সালে আমরা রিওেট কনসোর্টিয়াম-এ তৃণমূল অংশীদার হিসেবে যুক্ত হওয়ার আমন্ত্রণ পাই এবং যোগ দেই। সেখানে আমাদের ভূমিকা হচ্ছে নগরের প্রকৃতি পুনরুদ্ধারে কমিউনিটি-নেতৃত্বাধীন আগ্রইকলজিকাল পদ্ধতির পরিকল্পনা ও বাস্তবায়নে অংশগ্রহণ করা।

আমাদের কাজ দেখে এবং আমাদের অভিজ্ঞতা থেকে শেখার আগ্রহ নিয়ে এই সময়ে অনেক সংগঠন, একাডেমিক, এবং নাগরিক গ্রুপ আমাদের সঙ্গে যোগাযোগ করেছে, দেখা করেছে, এবং কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। আমরা তাদের সঙ্গে আমাদের জ্ঞান, অভিজ্ঞতা, এবং দক্ষতা শেয়ার করেছি। হাতিরঝিলের ঝিলকৃষিও এমনই একটি দল, যারা আমাদের কাজের ধারাবাহিকতা দেখে আমাদের সঙ্গে যোগাযোগ করে এবং পরে আমাদের সঙ্গে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করে।

রাজউক যেভাবে তাদের চাষ করা প্লটগুলো নষ্ট করেছে, তাতে আমরা হতাশ। আমরাও নগর কর্তৃপক্ষের এমন “সৌন্দর্যবর্ধনের” শিকার হয়েছি। এমনকি সাম্প্রতিক মে মাসেও, ডিএনসিসি করাইল লেকপাড়ে আমাদের চাষ করা প্লটে ড্রেজিং করা মাটি ফেলে দেয়। ডিএনসিসির এই পদক্ষেপে আমাদের আরেক বন্ধু সংগঠন ৫৫কদমতলাও ক্ষতিগ্রস্ত হয়েছিল।

কেন জানি এই দেশে ভালো কাজ করতে গেলে সবচেয়ে বেশি বাধা পরে। আমরা বিশ্বাস করি, রাজউকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত লেকের প্রকৃত দখলদারদের দিকে নজর দেওয়া—যারা লেককে জমিতে পরিণত করে বেচাকেনা করে। যে মানুষরা লেকপাড়কে সবুজ করে তুলছেন তাদেরকে উচ্ছেদ না করে, দেয়া উচিত স্বীকৃতি , সহায়তা, এবং ভালবাসা।

Photo: Ikram Uddin Abir

   .
12/06/2026

.

১১-০৬-২০২৬ ইং তারিখ সাত্তার ভাই এর নতুন ফসল।
11/06/2026

১১-০৬-২০২৬ ইং তারিখ
সাত্তার ভাই এর নতুন ফসল।

Address

Banani
Dhaka

Telephone

+8801921402171

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nogor Abad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category