Bishwabhara Praan

Bishwabhara Praan Bishwabhara Praan is worldwide bengali cultural movement, established at 2017 from Bangladesh. Cultural Activities

16/07/2026
30/05/2026

‘‘ আগামী ৩জুলাই বাংলাদেশ আবৃত্তিশিল্প উন্নয়ন পরিষদ আয়োজিত ‘সৃজন উৎসব’-এ অনুধ্যানকারী কবি ও আবৃত্তিশিল্পীদের জন্য বিশেষ আহবান’’

কণ্ঠে কবিতা, প্রকাশে প্রজ্ঞা
# # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # #
***আবৃত্তি মেধা সম্মান ২০২৬****
________________________________________
আবৃত্তিশিল্পে সৃজনশীলতা, শৈল্পিক প্রকাশ, ভাষাশুদ্ধতা, কণ্ঠনৈপুণ্য ও মননশীল উপস্থাপনাকে স্বীকৃতি জানাতে ‘‘বাংলাদেশ আবৃত্তিশিল্প উন্নয়ন পরিষদ’’ আয়োজন করেছে “আবৃত্তি মেধা সম্মান ২০২৬”| এটি কোনো প্রতিযোগিতা নয়; বরং আবৃত্তিশিল্পীদের দক্ষতা, সম্ভাবনা ও শিল্পমান মূল্যায়নের একটি মর্যাদাপূর্ণ উদ্যোগ| অভিজ্ঞ বিচারকমণ্ডলীর মূল্যায়নের মাধ্যমে নির্বাচিত অংশগ্রহণকারীদের প্রদান করা হবে সম্মাননা সনদ, ক্রেস্ট এবং বিশেষ স্বীকৃতি| নবীন ও অগ্রসর—উভয় পর্যায়ের আবৃত্তিশিল্পীদের জন্য এটি নিজেকে উপস্থাপন, মূল্যায়ন এবং শিল্পসাধনার স্বীকৃতি অর্জনের এক অনন্য সুযোগ|
আসুন, কবিতার সৌন্দর্যকে কণ্ঠে ধারণ করে উৎকর্ষের পথে এগিয়ে যাই|
**অংশগ্রহণের নিয়মাবলী:
১| ১৭ বছর থেকে তদুর্ধ্ব যে কোন বয়সের বাংলাদেশী নাগরিক এতে অংশগ্রহণ করতে পারবেন|
২| আমাদের দেওয়া নির্ধারিত কবিদের কবিতা থেকে যে কোন তিনটি কবিতার আবৃত্তি ভিডিও করে সরাসরি আমাদের গ্রুপে পোস্ট করতে হবে| কবিতা আবৃত্তির সময় আংশিক দেখে বলার সুযোগ থাকবে| পোস্টের উপরে অংশগ্রহণকারীর নাম, কবিতার নাম, কবির নাম, নিজ জেলার নাম লিখতে হবে| একইসাথে হ্যাশট্যাগ দিতে হবে- #সমকালীনকবিতারআবৃত্তি(নিজের প্রথম নাম)| তিনটি কবিতা না পাওয়া গেলে তিনি মূল্যায়ন করা থেকে বাদ পড়বেন|
৩| আমাদের নির্ধারিত ২০জন কবির ২০টি কবিতা ‘‘বাংলাদেশ আবৃত্তিশিল্প উন্নয়ন পরিষদ’’ এর ফেইসবুক গ্রুপে পোস্ট করা থাকবে ৬ জুনের মধ্যে| আবৃত্তি পোস্ট করার শেষ তারিখ ১২ জুন রাত ১২টার আগে| অংশগ্রহণের জন্য কোন ফি দিতে হবে না| প্রতি জেলা থেকে ২জন আবৃত্তিশিল্পীকে চূড়ান্ত মূল্যায়নের পর বিশেষ ¯^ীকৃতি ও সনদপত্র প্রদান করা হবে|
৪| আমাদের সকল নোটিশ ফেইসবুকের পাবলিক গ্রুপে পাওয়া যাবে| তাই গ্রুপটি ফলো দিয়ে রাখতে হবে| চূড়ান্তভাবে মনোনীতদের নাম প্রকাশ করার পর তাঁরা ০১৭৮৭২১৭৭৩০ এই নম্বরের হোয়াটসএ্যপে যোগাযোগ করবেন|
৫| আগামী ৩ জুলাই ২০২৬, রোজ শুক্রবার ঢাকায় একটি অভিজাত মিলনায়তনে ‘সৃজন উৎসব’এ বিজয়ীদের সাথে নিশ্চয়ই দেখা হবে আমাদের|
**কাব্যসৃজন সম্মান ২০২৬
কবিতায় সৃজনশীলতা, শৈল্পিক প্রকাশ ও মানসম্মত বিস্তৃতির নিমিত্তে বাংলাদেশের কবিদের নিকট থেকে তিনটি করে কবিতা আহবান করা যাচ্ছে| একইসাথে সম্ভাবনাময় মেধাবী কবিদের জন্য ‘‘বাংলাদেশ আবৃত্তিশিল্প উন্নয়ন পরিষদ’’ আবৃত্তি-উপযোগী মৌলিক বাংলা কবিতার সৃজন, নির্বাচন ও স্বীকৃতির একটি মর্যাদাপূর্ণ আয়োজন করতে যাচ্ছে ‘‘কাব্যসৃজন সম্মান ২০২৬|
‘‘কাব্যসৃজন সম্মান ২০২৬ শাখায় এমন কবিতাকে মূল্যায়নের আওতায় আনা হবে, যা শুধু পাঠেই নয়, কণ্ঠে উচ্চারণে নতুন মাত্রা পায় এবং শ্রোতার অনুভূতি, চিন্তা ও কল্পনাকে স্পর্শ করে| ভাষার সৌন্দর্য, কাব্যিক শক্তি, আবৃত্তিযোগ্যতা, শ্রুতিমাধুর্য, ভাবপ্রকাশ এবং মঞ্চ-সম্ভাবনার ভিত্তিতে কবিতা মূল্যায়ন করা হবে| নির্বাচিত কবিদের প্রদান করা হবে সম্মাননা সনদ, স্মারক ও বিশেষ স্বীকৃতি, নবীন ও অগ্রসর—উভয় পর্যায়ের কবিদের জন্য এটি নিজেকে উপস্থাপন, মূল্যায়ন এবং শিল্পসাধনার স্বীকৃতি অর্জনের এক অনন্য সুযোগ|
আসুন, মানবতাকে ধারণ করে কবিতার ভাবজগত পরিশুদ্ধ ও উৎকর্ষ সাধনে এগিয়ে চলি|
**অংশগ্রহণের নিয়মাবলী:
১| ১৭ বছর থেকে তদুর্ধ্ব যে কোন বয়সের বাংলাদেশী নাগরিক এতে অংশগ্রহণ করতে পারবেন|
২| যে কোন তিনটি কবিতা সরাসরি আমাদের গ্রুপে পোস্ট করতে হবে| পোস্টের উপরে অংশগ্রহণকারীর নাম, কবিতার নাম, কবির নাম, নিজ জেলার নাম লিখতে হবে| একইসাথে হ্যাশট্যাগ দিতে হবে- #স্বরচিতকবিতা(নিজের প্রথম নাম)| তিনটি কবিতা না পাওয়া গেলে তিনি মূল্যায়ন করা থেকে বাদ পড়বেন|
৩| কবিতা পোস্ট করার শেষ তারিখ ১২ জুন রাত ১২টার আগে| অংশগ্রহণের জন্য কোন ফি দিতে হবে না| প্রতি জেলা থেকে ২জন কবিকে চূড়ান্ত মূল্যায়নের পর বিশেষ স্বীকৃতি ও সনদপত্র প্রদান করা হবে|
৪| আমাদের সকল নোটিশ ফেইসবুকের পাবলিক গ্রুপে পাওয়া যাবে| তাই গ্রুপটি ফলো দিয়ে রাখতে হবে| চূড়ান্তভাবে মনোনীতদের নাম প্রকাশ করার পর তাঁরা ০১৭৮৭২১৭৭৩০ এই নম্বরের হোয়াটসএ্যপে যোগাযোগ করবেন|
৫| আগামী ৩ জুলাই ২০২৬, রোজ শুক্রবার ঢাকায় একটি অভিজাত মিলনায়তনে ‘সৃজন উৎসব’এ বিজয়ীদের সাথে নিশ্চয়ই দেখা হবে আমাদের|
নিবেদনে
জাহান বশীর
নির্বাহী পরিচালক
বাংলাদেশ আবৃত্তিশিল্প উন্নয়ন পরিষদ
ঢাকা, বাংলাদেশ|

বিশ্বভরা প্রাণ যে সকল সদস্য নববর্ষের আয়োজিতব্য অনুষ্ঠানে যুক্ত হতে আগ্রহী,তাঁরা আমার ইনবক্সে নাম ও ছবি জমা দিন। Zahan Ba...
06/04/2026

বিশ্বভরা প্রাণ যে সকল সদস্য নববর্ষের আয়োজিতব্য অনুষ্ঠানে যুক্ত হতে আগ্রহী,তাঁরা আমার ইনবক্সে নাম ও ছবি জমা দিন। Zahan Bashir

Address

Gawsul Azam Market (gr. Floor), Katabon
Dhaka
1000

Telephone

+8801787217730

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bishwabhara Praan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share