জ্ঞানবৃক্ষ ফাউন্ডেশন

জ্ঞানবৃক্ষ ফাউন্ডেশন Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from জ্ঞানবৃক্ষ ফাউন্ডেশন, Social service, Dhaka.

✨ بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ ✨🌙 আসসালামু আলাইকুম ও পবিত্র ঈদুল আযহার অগ্রিম শুভেচ্ছা।আলহামদুলিল্লাহ, গত ঈদুল...
15/05/2026

✨ بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ ✨

🌙 আসসালামু আলাইকুম ও পবিত্র ঈদুল আযহার অগ্রিম শুভেচ্ছা।

আলহামদুলিল্লাহ, গত ঈদুল ফিতরে 🌿 জ্ঞানবৃক্ষ ফাউন্ডেশন পরিচালিত
✨ “প্রজেক্ট: ঈদের হাসি” ✨
এর মাধ্যমে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর ক্ষুদ্র তাওফিক আল্লাহ তাআলা আমাদের দান করেছিলেন। 🤍

সেই ধারাবাহিকতায় এবার পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে আবারও ইনশাআল্লাহ আয়োজন করা হচ্ছে—

🌙✨ প্রজেক্ট: ঈদের হাসি ✨🌙

যার মাধ্যমে অসহায়, দরিদ্র, বিধবা ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে
কোরবানির মাংস ও প্রয়োজনীয় ঈদ সামগ্রী পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। 🐄🤍

📖 আল্লাহ তাআলা বলেন:
“তোমরা কখনোই পূর্ণ নেকি অর্জন করতে পারবে না, যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তু আল্লাহর পথে ব্যয় করো।”
— (সূরা আলে ইমরান: ৯২)

🌿 যেভাবে অংশ নিতে পারেন:

🔸 একটি গরুতে ১ / ২ / ৩ বা একাধিক অংশ নিতে পারবেন
▫ প্রতি অংশ: ১০,০০০ টাকা

🔸 সম্পূর্ণ একটি ছাগল ডোনেট করতে পারবেন
▫ প্রতি ছাগল: ১০,০০০ টাকা

📌 আপনার অংশগ্রহণ আপনার কোরবানী হিসেবেই গণ্য হবে, ইনশাআল্লাহ।
আমরা কোরবানীর নিয়তেই আপনাদের অর্থ গ্রহণ করবো এবং শরীয়াহসম্মতভাবে কোরবানী সম্পন্ন করার চেষ্টা করবো। 🤲

🔸 এছাড়াও প্যাকেজের চাল, তেল, মসলা জন্য যেকোনো পরিমাণ অর্থ সহায়তার মাধ্যমেও অংশ নিতে পারেন। ✨

🤍 আসুন, কোরবানির আনন্দ ভাগাভাগি করি—
মানুষের মুখে হাসি ফোটাই।

📞 যোগাযোগ: 01516536582 , 01736357523

🌿 জ্ঞানবৃক্ষ ফাউন্ডেশন
জ্ঞানই শক্তি, মানবতাই মুক্তি

#প্রজেক্ট_ঈদের_হাসি
#জ্ঞানবৃক্ষ_ফাউন্ডেশন
#ঈদুল_আযহা
#কোরবানি
#মানবতার_সেবা
#সাদাকায়ে_জারিয়াহ

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِتَقَبَّلَ اللّٰهُ مِنَّا وَمِنْكُمْ صَالِحَ الأَعْمَالِ 🤲🌙 ঈদ মুবারক 🌙আলহামদুলিল্ল...
20/03/2026

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
تَقَبَّلَ اللّٰهُ مِنَّا وَمِنْكُمْ صَالِحَ الأَعْمَالِ 🤲
🌙 ঈদ মুবারক 🌙

আলহামদুলিল্লাহ।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে
জ্ঞানবৃক্ষ ফাউন্ডেশন-এর উদ্যোগে
“ঈদের হাসি” প্রজেক্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। ✨
অসহায়, দরিদ্র, বিধবা ও প্রতিবন্ধী পরিবারের মাঝে
ঈদের আনন্দ পৌঁছে দেওয়ার এই ক্ষুদ্র প্রয়াসে
আমরা কিছুটা হলেও তাদের মুখে হাসি ফোটাতে পেরেছি—
আলহামদুলিল্লাহ। 🤍

مَنْ لَا يَرْحَمُ لَا يُرْحَم

(যে দয়া করে না, তার প্রতি দয়া করা হয় না)

আমরা বিশ্বাস করি—
জ্ঞান ও মানবতার আলো ছড়িয়ে দিলে
সমাজে কল্যাণ, সহমর্মিতা ও পরিবর্তন আসবেই—ইনশাআল্লাহ।
এই মহতী উদ্যোগে যারা সহযোগিতা করেছেন,
সকলের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও দোয়া।💚

আল্লাহ তাআলা আমাদের এই ক্ষুদ্র আমলকে কবুল করুন এবং এটিকে সাদাকায়ে জারিয়াহ হিসেবে কবুল করে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে মানুষের মুখে হাসি ফুটানোর তৌফিক দান করুক—আমীন। 🤲

🌿 জ্ঞানবৃক্ষ ফাউন্ডেশন
জ্ঞানই শক্তি, মানবতাই মুক্তি

16/03/2026

আসসালামু আলাইকুম।
সুধী, আমরা যখন আমাদের দৈনন্দিন জীবনের মৌলিক চাহিদাসমূহ অনায়াসে পূরণ করে স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করছি(আলহামদুলিল্লাহ), ঠিক তখনি আমাদের চারপাশে হাজারো মানুষ মানবেতর জীবনযাপন করছে। অন্যান্য মৌলিক চাহিদা পূরণ তো দূরের কথা, ঠিক মত দু'বেলা দু'মুঠো ডাল-ভাতই জোটে না। আল্লাহ্ পাকের অশেষ রহমত যে, আমরা তাদের মত কষ্টে নেই। অথচ বিলাসিতা ও সৌখিনতায় আমরা কত টাকাই না খরচ করি প্রতিনিয়ত। আমরা নিশ্চয়ই অবগত যে, আমাদের সম্পদে তাদেরও ভাগ রয়েছ("আর তাদের (ধনীদের) সম্পদে অভাবগ্রস্ত ও বঞ্চিতদের হক রয়েছে" (সূরা যারিয়াত, আয়াত: ১৯)।
আলহামদুলিল্লাহ, আমরা অবশ্য সবাই কম বেশি সাহায্য-সহযোগিতা করি, তবে প্রকৃত হকদারের কাছে কি পৌছাতে পারি? ঘুরে ফিরে নির্দিষ্ট কিছু মানুষ/প্রতিষ্ঠান বারবার উপকৃত হচ্ছে না তো? আমরা অধিকাংশই দান-খয়রাত, যাকাত-ফিতরা,ও অন্যান্য সাহায্য-সহযোগিতা করার ক্ষেত্রে সাধারণত মসজিদ-মাদ্রাসা, ফকির, রাস্তা-ঘাটে নানা অসহায়, প্রতিবন্ধী, অসুস্থ, মানুষদের প্রাধান্য দেই। আমরা বলছি না যে, এনাদের সহযোগিতা করার দরকার নেই। অবশ্যই দরকার আছে। তবে ভেবে দেখেন তো, এনারা তো সবার কাছেই যায়, সবাই তাদের সহযোগিতাও করে। কিন্তু সমাজের এমন একটা বড় অসহায়/অভাবগ্রস্ত ( যাদের মিসকিন বলা হয়) অংশ রয়েছে যারা কারো কাছে হাত পাতেনা, নিজের চাহিদা প্রকাশ করতে পারেনা। এনারা বলতেও পারেনা আবার সইতেও পারেনা। না খেয়ে মরে যাবে তবুও ভিক্ষা করবে না। এনারা হচ্ছে- নিম্ন-মধ্যবিত্ত, শিক্ষিত, আত্ম-সম্মান সম্পন্ন, ঋণগ্রস্ত, সন্তানদের শিক্ষিত করতে কোণঠাসা, নদী ভাঙ্গা, দেউলিয়া, দূর্ঘটনা/দূর্যোগে সর্বস্বান্ত, দুরারোগ্য ইত্যাদি। এনারা একসময় সচ্ছল/ধনী ছিল কিন্তু কোন না কোন কারণে আজ ভীষণ অসহায়। এনারা আপনার আশেপাশেই বসবাস করে, হতে পারে আপনার নিকট/দূরের আত্মীয়-স্বজনদের কেউ। একটু চোখ-কান খোলা রেখে খুঁজলেই পাবেন। আর যদি একান্তই খুঁজে না পান(সময়/সুযোগ না পান) তাহলে আমরা "জ্ঞানবৃক্ষ ফাউন্ডেশান" আপনার এ কাজকে সহজ করে দিতে সদা প্রস্তুত। আমরা ইতোমধ্যে এ ধরণের অনেকগুলো পরিবার আইডেন্টিফাই করেছি এবং আরো কাজ করে যাচ্ছি ।
আপনারা অনেকে অবগত আছেন যে, সমাজের সুবিধাবঞ্চিত অসহায় মানুষদের মৌলিক চাহিদা পূরণের পথকে সুগম করতেই "জ্ঞানবৃক্ষ ফাউন্ডেশান"-এর যাত্রা শুরু হয়েছে। আমরা প্রাথমিকভাবে বেশ কিছু দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান কার্যক্রম চালু করেছি। আর্থিক স্বল্পতার কারণে আমরা আমাদের কার্যক্রমগুলো চালাতে হিমশিম খাচ্ছি। তাই পবিত্র মাহে রমজানে আমরা ফান্ডিং কার্যক্রম শুরু করছি। আপনার ডোনেশনই (যাকাতসহ যেকোন ধরণের দান)আমাদের একমাত্র পাথেয় যা দিয়ে আমরা সমাজের সুবিধাবঞ্চিত এই মানুষদের পাশে দাঁড়াতে পারবো।
এই রমজানে(ঈদের ১ দিন আগে) আমাদের পরিকল্পনা---
অন্তত ১০০ টি অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ।
কেন জ্ঞানবৃক্ষ ফাউন্ডেশনে ডোনেট করবেন----
১) খুঁজে খুঁজে প্রকৃত অসহায়দের নিকট সহায়তা পৌঁছানো হয়।
২) আর্থিক হিসাবের স্বচ্ছতা
৩) টাকা না দিয়ে পণ্য সামগ্রীও দেয়া যায়
৪) ডোনার চাইলে নিজেও সরাসরি সুবিধাভোগীর নিকট সহায়তা পৌঁছাতে পারে।
৫) সুবিধাভোগীদের ছবি/বিতরণের দৃশ্য ধারণ/প্রচার করা হয় না। তবে ডোনার চাইলে দেয়া হয়।
৬) ডোনারকে সুবিধাভোগীর তথ্য ও যোগাযোগ ঠিকানা(মোবাইল নম্বরসহ) প্রদান করা হয় যাতে ডোনার চাইলে পরবর্তীতে যাচাই করতে পারেন।
৭) ফাউন্ডেশনটি সম্পূর্ণ অরাজনৈতিক ও সেবামূলক যা এক ঝাঁক বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেধাবী শিক্ষার্থী দ্বারা পরিচালিত।
যেভাবে ডোনেশন পাঠাবেন-----
১) 01650-281911(বিকাশ/নগদ)
২) 01736357523(বিকাশ/রকেট/নগদ
৩) 2050 7770227437036(ইসলামি ব্যাংক পিলসি)
৪) সরাসরি যোগাযোগ করে।

16/03/2026

আসসালামু আলাইকুম।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে, ঈদের আগের দিন জ্ঞানবৃক্ষ ফাউন্ডেশন -এর পক্ষ থেকে ইন শা আল্লাহ কিছু হতদরিদ্র, বিধবা ও প্রতিবন্ধী পরিবারের মাঝে ঈদ ফুড প্যাকেজ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতি প্যাকেজে থাকছে—
• ১ কেজি গরুর মাংস
• ১ কেজি পোলাও চাল
• ½ লিটার সয়াবিন তেল
• গরম মসলা

প্রতি প্যাকেজের মূল্য: ১০০০ টাকা

আলহামদুলিল্লাহ, আমাদের ফান্ডে ইতোমধ্যে ৬০টি প্যাকেজ প্রস্তুত করার সক্ষমতা হয়েছে। তবে আমাদের লক্ষ্য ২০০টি পরিবার।

আপনারাও চাইলে এই সাদাকায়ে শরীক হতে পারেন—

• ১টি বা একাধিক প্যাকেজ দিয়ে
• পোলাও চাল / অন্যান্য পণ্য দিয়ে
• অথবা সামর্থ্য থাকলে একটি গরু দিয়ে

আমরা ইন শা আল্লাহ আপনাদের পক্ষ থেকে
একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য উত্তমভাবে এগুলো বণ্টন করার চেষ্টা করবো।

আগ্রহী দাতারা ইনবক্স করুন

অথবা যোগাযোগ: 01650281911

“যে ব্যক্তি কোনো মুমিনের কষ্ট দূর করে, আল্লাহ কিয়ামতের দিন তার কষ্ট দূর করবেন।” (হাদিস) 🤲

𝗔𝗹𝗵𝗮𝗺𝗱𝘂𝗹𝗶𝗹𝗹𝗮𝗵।শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার ছোট্ট এক আন্তরিক প্রয়াস— ১৩ মার্চ ২০২৬ তারিখে জ্ঞানবৃক্ষ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ...
15/03/2026

𝗔𝗹𝗵𝗮𝗺𝗱𝘂𝗹𝗶𝗹𝗹𝗮𝗵।
শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার ছোট্ট এক আন্তরিক প্রয়াস—
১৩ মার্চ ২০২৬ তারিখে জ্ঞানবৃক্ষ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান, আলোচনা সভা ও দোয়া-ইফতার মাহফিল অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। ✅

গুণীজনদের সান্নিধ্যে আয়োজিত এই অর্থবহ অনুষ্ঠানে নির্বাচিত মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বিশেষ দোয়া করা হয়।

🍁 এই উদ্যোগের মূল লক্ষ্য হলো—
দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, তাদের শিক্ষাজীবনে অনুপ্রেরণা জোগানো এবং সমাজের সর্বস্তরে শিক্ষার আলো আরও বিস্তৃত করা। 💯

উক্ত আয়োজনে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য ও দিকনির্দেশনার মাধ্যমে অনুষ্ঠানটিকে সমৃদ্ধ করেছেনঃ ⬇️
▪ জনাব মোঃ তহিজার রহমান (শান্তি) স্যার
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), সরকারি আলিমুদ্দিন ডিগ্রি কলেজ
▪ জনাব মোঃ হাবিবুর রহমান স্যার
সহযোগী অধ্যাপক, সরকারি আলিমুদ্দিন ডিগ্রি কলেজ
▪ জনাব মোঃ আনিসুর রহমান স্যার
বিভাগীয় প্রধান, ইংরেজি বিভাগ, সরকারি আলিমুদ্দিন ডিগ্রি কলেজ
▪ জনাব মোঃ শরিফুল ইসলাম স্যার
প্রভাষক (অব.), সরকারি আলিমুদ্দিন ডিগ্রি কলেজ
▪ জনাব মোঃ গোলজার আলম খান স্যার
প্রভাষক, সরকারি আলিমুদ্দিন ডিগ্রি কলেজ
▪ জনাব মোঃ আসাদুজ্জামান বাবু স্যার
প্রভাষক, সরকারি আলিমুদ্দিন ডিগ্রি কলেজ
▪ জনাব মোঃ কাওলাদ হোসেন স্যার
প্রভাষক, সরকারি আলিমুদ্দিন ডিগ্রি কলেজ
▪ জনাব মোঃ মাজেদুল ইসলাম স্যার
প্রভাষক, সরকারি আলিমুদ্দিন ডিগ্রি কলেজ
▪ জনাব মোঃ আবু তাহের স্যার
সিনিয়র সহকারী শিক্ষক, হাতীবান্ধা সহর উদ্দিন সরকার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়

এছাড়াও উপস্থিত ছিলেন বৃত্তি অর্জনকারী শিক্ষার্থীবৃন্দ ও সম্মানিত অভিভাবকবৃন্দ,এবং জ্ঞানবৃক্ষ ফাউন্ডেশনের পরিশ্রমী সকল ভলান্টিয়ার যাদের উপস্থিতি অনুষ্ঠানের সৌন্দর্যকে আরও বহুগুণ বৃদ্ধি করেছে।

সবার আন্তরিক সহযোগিতা, ভালোবাসা ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। এজন্য সংশ্লিষ্ট সকলের প্রতি জ্ঞানবৃক্ষ ফাউন্ডেশন-এর পক্ষ থেকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা।

আমরা বিশ্বাস করি— সমাজের সম্মানিত সুধীজন, গুণীজন ও শিক্ষক সমাজ যদি এই ধরনের মানবিক ও শিক্ষামূলক উদ্যোগে সক্রিয়ভাবে সম্পৃক্ত হন, তবে এই প্ল্যাটফর্মটি আরও শক্তিশালী ও গতিশীল হয়ে উঠবে এবং ভবিষ্যতে আরও অধিক সংখ্যক মেধাবী ও অসহায় শিক্ষার্থীর পাশে দাঁড়ানো সম্ভব হবে।

🌿 আপনিও এই মানবিক উদ্যোগের অংশ হতে পারেন।
আপনার পরামর্শ, সহযোগিতা ও সম্পৃক্ততা আমাদের পথচলাকে আরও সমৃদ্ধ করবে— ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা যেন আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করেন এবং সমাজে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার এই প্রচেষ্টাকে আরও ব্যাপকভাবে এগিয়ে নেওয়ার তাওফিক দান করেন। আমিন।
🤍 জ্ঞানবৃক্ষ ফাউন্ডেশন 🌿

#জ্ঞানবৃক্ষ_ফাউন্ডেশন
#শিক্ষাবৃত্তি
🌱

Address

Dhaka
1207

Website

Alerts

Be the first to know and let us send you an email when জ্ঞানবৃক্ষ ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category