02/08/2026
The Legacy - Concert for Bangladesh X Aha ki Anondo
কনসার্ট ফর বাংলাদেশ' শুধু একটি কনসার্ট নয়—এটি ছিল মানবতার পক্ষে সংগীতের প্রথম বিশ্বজনীন উচ্চারণ।বাংলার বেদনা যখন পৃথিবীর কানে পৌঁছেছিল সুরের ডানায়,তখন জন্ম নিয়েছিল 'দ্য কনসার্ট ফর বাংলাদেশ'—এক অনন্ত উত্তরাধিকার, যা আজও মানবতার আলো বহন করে।
পন্ডিত রবি শংকর ও জর্জ হ্যারিসন এর উদ্যোগে ১৯৭১ সালের ১ লা আগস্ট যুক্তরাষ্ট্রের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে আয়োজিত হয় 'দ্য কনসার্ট ফর বাংলাদেশ'। ১৯৭১ সালে
মুক্তিযুদ্ধ চলাকালে তৎকালীন পূর্ব পাকিস্তানের শরণার্থীদের জন্য আর্থিক ও মানবিক সাহায্য সংগ্রহ এবং বিশ্ববাসীর নজর আকর্ষণ করা ছিল "দ্য কনসার্ট ফর বাংলাদেশ”-এর মূল উদ্দেশ্য।এই বছর 'কনসার্ট ফর বাংলাদেশ' এর ৫৫ বছর পূর্তিতে প্রকাশিত হল ব্যতিক্রমী আয়োজন 'The Legacy'। যেখানে কনসার্ট ফর বাংলাদেশ' এ বাজানো পন্ডিত রবি শংকর এর বাংলা ধুনের সাথে অস্কারজয়ী চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের কালজয়ী গান 'আহা কি আনন্দ আকাশে বাতাসে' গানটির সংমিশ্রণ করা হয়েছে।মূলত যুদ্ধ চলাকালীন রক্তঝরা দিনগুলোর মানবিক বিপর্যয়ে 'দ্য কনসার্ট ফর বাংলাদেশ' এর যে ভূমিকা এবং যুদ্ধ পরবর্তী সময়ে স্বাধীন বাংলার মানুষের যুদ্ধ জয়ের যে আনন্দ - এই দুই এর বহি:প্রকাশ ঘটানো হয়েছে এই আয়োজনে,যার নাম দেয়া হয়েছে 'The Legacy'। Orangebd এর সহযোগিতায় নির্মিত এই আয়োজনটি উৎসর্গ করা হয়েছে সুরের মাধ্যমে মানবতার পক্ষে দাঁড়ানো সকল শিল্পী, স্রষ্টা ও শুভবুদ্ধিসম্পন্ন মানুষের প্রতি,যাঁরা বিশ্বাস করেছিলেন—একটি সঙ্গীতায়োজনও বদলে দিতে পারে একটি জাতির ইতিহাস।
Composition : The legacy
Jahangir Alam (Shraban): Sitar
Mahmudul Hasan: Vocal
Barnali Sarkar: Vocal
Putul Sajia Sultana: Vocal
Rabindranath Paul: Tabla and percussion
Noyan Miah: Bangla Dhol
Syed Reza Ali: Bass and keyboard
Mamunur Rashid: Flute
Recording engineer,mixing and mastering: Syed Reza Ali
Recording studio: Gaan Bari
Music arrangement: Jahangir Alam (Shraban)
Videography: Shadow Creatives
Sponsored by Orangebd.
Bangla Dhun originally composed by Pandit Ravi Shankar.
The Song “Aha ki anondo” originally composed by Satyajit Ray and sang by Anup Ghoshal.
Video Credit Links-
[O:06-0:10, 1:54-2:01]
https://youtu.be/PLY0CmWJunA?si=e1nqoaVo_AAhinvq
[2:48-2:50, 3:19-3:23, 3:43-3:53, 4:11-4:21]
https://youtu.be/63DQfpmRz_g?si=HKNftrJ64Qv0XXUy
[4:40-4:50]
https://youtu.be/Z4ABSBQIyVs?si=76q79LxRQ3IkX7z9
[4:51-5:03]
https://youtu.be/inlYJqs9_UQ?si=APkiwG2tbBAAiRhi
[5:04-5:15]
https://youtu.be/lLgFo1_yKW4?si=Wv88NretUP0ZkEsi