Shantibari

Shantibari Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Shantibari, Social service, C/18, Block # E, Pima Villa (1st Floor) Zakir Hossen Road, Lalmatia, Dhaka.
(1)

Shantibari is an impact-first organization for women that promotes women's mental wellbeing, legal empowerment, and cultural growth through a range of programs, activities, and initiatives towards creating an equitable world, and driving positive change.

03/09/2026
পেরিমেনোপজ ও মুড সুইং : “আমি এমন হয়ে গেলাম কেন?”হঠাৎ রাগ হচ্ছে, একটু পরেই কান্না পাচ্ছে। তুচ্ছ কথায় মন খারাপ, আবার কখনো ...
03/09/2026

পেরিমেনোপজ ও মুড সুইং : “আমি এমন হয়ে গেলাম কেন?”

হঠাৎ রাগ হচ্ছে, একটু পরেই কান্না পাচ্ছে। তুচ্ছ কথায় মন খারাপ, আবার কখনো কোনো কারণ ছাড়াই ভীষণ অস্থির লাগছে।

পেরিমেনোপজের সময়ে হরমোনের ওঠানামার কারণে এমন মুড পরিবর্তন হতে পারে। এর সঙ্গে ঘুমের সমস্যা, উদ্বেগ, ক্লান্তি বা বিষণ্নতাও যুক্ত হতে পারে।

তাই নিজেকে দোষ দেবেন না, “আমি বদলে গেছি” ভাববেন না। এই সময় আপনার শরীর ও মন - দুটোরই বাড়তি যত্ন প্রয়োজন।

মুড সুইং যদি তীব্র হয় বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তাহলে কাউন্সেলিং ও প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিন।

শান্তিবাড়ি: 📞 +৮৮০১৩২৫১৬৭২৭১ (Call/WhatsApp)
Offline/ Online session- both are available.

হতাশা মানুষের জীবনে আসতেই পারে। কোনো কষ্ট, ক্ষতি, অবহেলা বা ব্যর্থতা—সবকিছুই মনকে ভারী করে তোলে।কিন্তু যখন সেই হতাশাকে দ...
03/09/2026

হতাশা মানুষের জীবনে আসতেই পারে। কোনো কষ্ট, ক্ষতি, অবহেলা বা ব্যর্থতা—সবকিছুই মনকে ভারী করে তোলে।
কিন্তু যখন সেই হতাশাকে দীর্ঘদিন ভেতরে চেপে রাখি, কাউকে না বলি, সাহায্য না চাই—তখন সেটাই ধীরে ধীরে মানুষকে ভেতর থেকে ভেঙে দিতে থাকে।

হতাশা লুকিয়ে রাখা মানে শক্ত থাকা নয়।
বরং নিজের অনুভূতিকে গুরুত্ব দেওয়া, কথা বলা, সাহায্য নেওয়াই আসল শক্তি।

👉 আপনি একা নন।
👉 আপনার কষ্ট ছোট নয়।
👉 আপনার কথা শোনার মতো মানুষ আছেন।

শান্তিবাড়িতে আমরা জাজমেন্টাল না হয়ে নিরাপদ ও সহানুভূতিশীল পরিবেশে আপনার মনের কথা শুনি।
কথা বললেই সব সমস্যার সমাধান হয় না—কিন্তু কথা বলা থেকেই সুস্থ হওয়ার পথটা শুরু হয়।

আজই নিজের জন্য সেই প্রথম ছোট্ট পদক্ষেপটা নিন।

📞 +৮৮০১৩২৫১৬৭২৭১ (Call/WhatsApp)
Offline/ Online session- both are available

For Appointment Call +8801325167271 (call/ WhatsApp)
02/09/2026

For Appointment Call +8801325167271 (call/ WhatsApp)

02/09/2026
একভাবে কান্না স্বাভাবিক নয়। আপনার যদি বারবার কান্না পায়, কান্না নিয়ন্ত্রণ করতে না পারেন, টানা কয়েক ঘণ্টা কাঁদেন-  এ সবকি...
01/09/2026

একভাবে কান্না স্বাভাবিক নয়। আপনার যদি বারবার কান্না পায়, কান্না নিয়ন্ত্রণ করতে না পারেন, টানা কয়েক ঘণ্টা কাঁদেন- এ সবকিছুই মানসিক অস্থিতিশীলতার লক্ষণ। তার মানে আপনি ভালো নেই।

অবহেলা করবেন না।

📞 +৮৮০১৩২৫১৬৭২৭১ (Call/WhatsApp)
Offline/ Online session- both are available

01/09/2026

প্রিয় মানুষকে হারানো, একটা সম্পর্ক ভেঙে যাওয়া, স্বপ্ন ভেঙে যাওয়া, বা জীবনের পরিচিত কোনো অংশ হারিয়ে ফেলা - এসবের পর মানুষ ভেতরে ভেতরে বদলে যেতে পারে।

Grief & Loss শুধু কাউকে হারানোর কষ্ট না - এটা জীবনের গভীর পরিবর্তনের সাথেও জড়িত।

কখনো খুব কান্না পায়,
কখনো কিছুই অনুভব হয় না।

কখনো মনে হয় সব ঠিক আছে,
আবার হঠাৎ করেই বুক ভেঙে আসে।

Grief-এর কোনো “ঠিক” নিয়ম নেই।
সবাই একভাবে শোক প্রকাশ করে না।

অনেকেই নিজেকে বলেন -
“এতদিন পরও আমি কেন ঠিক হতে পারছি না?”
কিন্তু শোক কোনো timeline মেনে চলে না।

এই সময়টায় সবচেয়ে জরুরি হলো -
নিজেকে সময় দেওয়া,
নিজের অনুভূতিগুলোকে অস্বীকার না করা,
এবং প্রয়োজনে মানসিক সাপোর্ট নেওয়া।

আপনাকে সবসময় শক্ত থাকতে হবে না।

শান্তিবাড়ি
📞 +৮৮০১৩২৫১৬৭২৭১ (Call/WhatsApp)
Offline/ Online session- both are available.

31/08/2026

সবসময় ক্লান্ত লাগে?
কাজের চাপ, দায়িত্ব, প্রত্যাশা - সব মিলিয়ে কি নিজেকে ধীরে ধীরে ফাঁকা মনে হচ্ছে?

স্ট্রেস ও বার্নআউট এখন খুব সাধারণ একটি মানসিক স্বাস্থ্য সমস্যা।

স্ট্রেস আমাদের জীবনের অংশ।
কিন্তু যখন চাপ দীর্ঘদিন ধরে চলতে থাকে, আর শরীর-মন আর সেটা সামলাতে পারে না - তখন তৈরি হয় Burnout।

কাজে আগ্রহ হারিয়ে ফেলা,
সবসময় ক্লান্ত লাগা,
ছোট বিষয়েও বিরক্ত হয়ে যাওয়া,
ঘুমের সমস্যা,
মানসিকভাবে নিঃশেষ লাগা -
এসব বার্নআউটের লক্ষণ হতে পারে।

অনেক মানুষ ভাবেন -
“আরেকটু সহ্য করি”
“আমাকে তো চালিয়েই যেতে হবে”
কিন্তু নিজের সীমার কথাও শোনা জরুরি।

বিশ্রাম, মানসিক সাপোর্ট, নিজের অনুভূতিগুলোকে গুরুত্ব দেওয়া - এসব দুর্বলতা না।
বরং সুস্থ থাকার জন্য প্রয়োজনীয়।

শান্তিবাড়ি

📞 +৮৮০১৩২৫১৬৭২৭১ (Call/WhatsApp)
Offline/ Online session- both are available.

Address

C/18, Block # E, Pima Villa (1st Floor) Zakir Hossen Road, Lalmatia
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Shantibari posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Shantibari:

Shortcuts

Share

Category