04/07/2026
যে হৃদয় আমার পুড়ে খাক হয়েছে,
তা আর কারও না পুড়ুক;
যে তীব্র ব্যথা আমি সয়েছি,
তা আমার শত্রুও না পাক।
যে দহন রোজ ছাই করছে আমায়,
তা থেকে মুক্ত থাকুক সবাই;
যেভাবে আমি ভালোবেসে হেরেছি,
সেভাবে আমার শত্রুও না বাসুক।
যত রজনী আমার নির্ঘুম কেটেছে,
তা যেন আর কারও না কাটে;
প্রিয়তমার বিরহে যেসব তপ্ত দিন
আমি একা কাটিয়েছি, তা অন্য কারও না হোক।
চোখের যে অশ্রু বিরহে ঝরে,
তা না হয় বাতাসে, রোদে শুকিয়ে যায়;
কিন্তু হৃদয় নিংড়ে যে অশ্রু ঝরে,
তার কী হবে? সে কোথায় শুকাবে?
কতটুকু বিরহ জমলে পর, বলো—
পূর্ণিমার চাঁদেও দুঃখ বিলাস করতে হয়?
কতটুকু যোগ্য হলে তোমায় পাবো?
কতটা উজ্জ্বল হলে তোমার মন গলবে?
ভালোবাসার উত্তর বুঝি শেষমেশ ঘৃণায় দিতে হয়—...
🔏 তাসলে জালি ইয়াহিয়া