যুব জমিয়ত বাংলাদেশ-Jubo Jamiat Bangladesh

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • যুব জমিয়ত বাংলাদেশ-Jubo Jamiat Bangladesh

যুব জমিয়ত বাংলাদেশ-Jubo Jamiat Bangladesh জমিয়তের দাওয়াত জমিয়তের পয়গাম
আল্লাহর যমিনে আল্লাহর নেযাম

08/09/2026

যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল ও সদস্য সম্মেলনে মাওলানা তাওহীদুল ইসলাম দা. বা. এর বক্তব্য

07/09/2026

যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল ও সদস্য সম্মেলনে মুফতি নাছির উদ্দিন খান দা. বা. এর বক্তব্য

যুব জমিয়তের সদস্যপদ গ্রহণ করলেন সাবেক ছাত্রনেতা হাফিজ জিয়াউর রহমান দীর্ঘদিনের ছাত্র জমিয়তের সাংগঠনিক পথচলা শেষে যুব জমিয়...
06/09/2026

যুব জমিয়তের সদস্যপদ গ্রহণ করলেন সাবেক ছাত্রনেতা হাফিজ জিয়াউর রহমান

দীর্ঘদিনের ছাত্র জমিয়তের সাংগঠনিক পথচলা শেষে যুব জমিয়ত বাংলাদেশের সদস্য ফরম পূরণ করেছেন সাবেক ছাত্রনেতা এইচ এম জিয়াউর রহমান।

রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) সিলেট মহানগরের আম্বরখানা পয়েন্ট ভিউ শপিং সেন্টারে যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর যুব জমিয়তের সাংগঠনিক সম্পাদক মুফতি সিরাজুল ইসলাম-এর আহবানে সাড়া দিয়ে তিনি সদস্য ফরম পূরণ করেন। এসময় উপস্থিত ছিলেন ইউরোপ জমিয়তের সহ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ফখরুদ্দীন মোবারক, যুব জমিয়ত বাংলাদেশ এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক হাফিজ মাওলানা শাহিদ হাতিমী ও সিলেট মহানগরীর কোতোয়ালি থানা যুব জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা মুফতী নোমান আহমদ সালেহ।

এইচ এম জিয়াউর রহমান ২০১৫ সাল থেকে ছাত্র জমিয়ত বাংলাদেশের বিভিন্ন কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন। ঐতিহ্যবাহী জামিয়া মাদানিয়া বিশ্বনাথ ক্যাম্পাস শাখার সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে তার জমিয়তে অভিষেক।

দীর্ঘ সাংগঠনিক পথচলায় তিনি ছাত্র জমিয়ত বাংলাদেশ ছাতক উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন। পাশাপাশি সুনামগঞ্জ জেলা ছাত্র জমিয়তের গুরুত্বপূর্ণ দায়িত্বেও তিনি দায়িত্বশীল ভূমিকা রাখেন।
বর্তমানে প্রায় দুই বছর ধরে সিলেট মহানগরীতে বসবাস করছেন এইচ এম জিয়াউর রহমান। নগরের আম্বরখানা পয়েন্ট ভিউ শপিং সেন্টারে ‘জিয়া প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি’ নামে ব্যবসা পরিচালনার মাধ্যমে কর্মজীবনে যুক্ত রয়েছেন।

সদস্য ফরম পূরণের বিষয়ে এইচ এম জিয়াউর রহমান বলেন, “ছাত্র জমিয়তের দীর্ঘ পথচলা আমার জীবনের অত্যন্ত মূল্যবান একটি অধ্যায়। সেই পথচলার অভিজ্ঞতা ও শিক্ষা সঙ্গে নিয়ে এখন যুব জমিয়তের বৃহত্তর পরিসরে নিজেকে আরও কার্যকরভাবে সম্পৃক্ত করতে চাই। সংগঠনের আদর্শ ও দায়িত্বশীলদের দিকনির্দেশনা মেনে আগামীর পথচলায় কাজ করে যেতে চাই। সকলের দোয়া কামনা করছি।”

বার্তা প্রেরক-
কেন্দ্রীয় প্রচার বিভাগ
যুব জমিয়ত বাংলাদেশ

যুব জমিয়তে সিলেটের একঝাঁক যুবকের যোগদানসিলেট নগরীতে একঝাঁক ব্যবসায়ী ও শ্রমজীবী যুবক আনুষ্ঠানিকভাবে যুব জমিয়ত বাংলাদেশে য...
02/09/2026

যুব জমিয়তে সিলেটের একঝাঁক যুবকের যোগদান

সিলেট নগরীতে একঝাঁক ব্যবসায়ী ও শ্রমজীবী যুবক আনুষ্ঠানিকভাবে যুব জমিয়ত বাংলাদেশে যোগদান করেছেন। যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর ২০ নং ওয়ার্ডের উদ্যোগে বুধবার (২ সেপ্টেম্বর) বাদ এশা শিবগঞ্জস্থ একটি অভিজাত হোটেলে এই যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

২০ নং ওয়ার্ড যুব জমিয়তের আহ্বায়ক মাওলানা নাজিউল্লাহ মাশকুরের সভাপতিত্বে এবং সদস্য সচিব হাফিজ মাওলানা আব্দুল কাদিরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুব জমিয়তের সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা আসআদ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুব জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদার।

অনুষ্ঠানে নবীনদের স্বাগত জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আসআদ উদ্দিন বলেন, "ব্যবসায়ী ও শ্রমজীবী যুবকদের সততা এবং নৈতিকতাই সমাজ পরিবর্তনের আসল হাতিয়ার। আজ সিলেট নগরীর একঝাঁক সচেতন যুবকের যুব জমিয়তে যোগদান প্রমাণ করে যে, তারা দেশ ও ইসলামের কল্যাণে সঠিক নেতৃত্ব বেছে নিতে প্রস্তুত। যুব জমিয়ত কোনো ব্যক্তিস্বার্থের সংগঠন নয়, এটি সমাজ থেকে অন্যায়, অবিচার দূর করে একটি ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের প্ল্যাটফর্ম। নবীনদের এই আগমন আগামী দিনে সিলেটের ইসলামি আন্দোলনকে আরও বেগবান ও শক্তিশালী করবে।

বিশেষ অতিথির বক্তব্যে হাফিজ মাওলানা আব্দুল করিম দিলদার বলেন, "ব্যবসায়ী ও শ্রমজীবী যুবকদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অত্যন্ত আশাব্যঞ্জক। যুব জমিয়ত সবসময় যুবসমাজের নৈতিক উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় রাজপথে কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি, আজ যারা নতুনভাবে আমাদের কাফেলায় শামিল হলেন, তারা তাদের সততা ও শ্রম দিয়ে সংগঠনকে সুসংগঠিত করবেন এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে অগ্রণী ভূমিকা পালন করবেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শাহপরান থানা যুব জমিয়তের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ দিলদার হোসাইন, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাফিজ আব্দুল বাসিত প্রমুখ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে নবাগত ব্যবসায়ী ও শ্রমজীবী যুবকেরা প্রাথমিক সদস্য ফরম পূরণ করে সংগঠনের নিয়ম মেনে আনুষ্ঠানিকভাবে দলে যোগদান করেন এবং প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ তাদের ফুল দিয়ে বরণ করে নেন।...
কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে প্রচারিত

02/09/2026

যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল ও সদস্য সম্মেলনে মাওলানা কালীম মাহফুজ দা. বা. এর বক্তব্য

31/08/2026
31/08/2026

যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল ও সদস্য সম্মেলনে মাওলানা মোস্তফা মাহমুদী দা.বা. এর বক্তব্য

31/08/2026

যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল ও সদস্য সম্মেলনে মাওলানা মতিউর রহমান গাজীপুরী দা. বা. এর বক্তব্য

যুব জমিয়তের চার নেতাকে বিশেষ সম্মাননা:"নিবেদিতপ্রাণ ভূমিকা ও যথাযথ দায়িত্ব আদায়ের স্বীকৃতি"শনিবার (২৯ আগস্ট) রাজধানীর পল...
30/08/2026

যুব জমিয়তের চার নেতাকে বিশেষ সম্মাননা:
"নিবেদিতপ্রাণ ভূমিকা ও যথাযথ দায়িত্ব আদায়ের স্বীকৃতি"

শনিবার (২৯ আগস্ট) রাজধানীর পল্টনস্থ একটি মিলনায়তনে নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠান ও অভিষেক পরবর্তী বিগত সেশনে কেন্দ্রীয় কাউন্সিল সফলভাবে বাস্তবায়নসহ বিভিন্ন সময়ে সংগঠনের কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা ও নিবেদিতপ্রাণ অবদানের স্বীকৃতিস্বরূপ যুব জমিয়ত বাংলাদেশের সাবেক ও বর্তমান চার কেন্দ্রীয় দায়িত্বশীলকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে।

সম্মাননা প্রাপ্তরা হলেন, যুব জমিয়ত বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা তাফহীমুল হক হবিগঞ্জী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সিলেটের বিয়ানীবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ আল মামুন, অর্থ সম্পাদক মাওলানা শাহ আখতারুজ্জামান এবং দপ্তর সম্পাদক মাওলানা মুক্তাদির আহমদ। সংগঠনের প্রতি তাঁদের আন্তরিকতা, দায়িত্বশীলতা, সাংগঠনিক তৎপরতা এবং বিগত সেশনে কেন্দ্রীয় কাউন্সিল বাস্তবায়নে বিশেষ ভূমিকার স্বীকৃতি হিসেবে তাঁদের হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

সম্মাননা স্মারক তুলে দেন জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি শায়খুল হাদীস মাওলানা আব্দুর রব ইউসুফী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, যুগ্ম মহাসচিব মাওলানা মতিউর রহমান গাজীপুরী, কেন্দ্রীয় জমিয়তের যুব বিষয়ক সম্পাদক মাওলানা মুফতী বশিরুল হাসান খাদিমানী, যুব জমিয়তের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা শারফুদ্দীন ইয়াইইয়া কাসেমী, সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা গোলাম মাওলা কাসেমী প্রমুখ ।

নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি মাওলানা ইসহাক কামালের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মাওলানা চৌধুরী নাসির আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানে অতিথিরা বলেন, একটি সংগঠনের অগ্রযাত্রায় দায়িত্বশীলদের ত্যাগ, শ্রম ও নিষ্ঠা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দায়িত্ব পালনকালে যারা সংগঠনের জন্য আন্তরিকভাবে কাজ করেন, তাঁদের অবদানকে যথাযথভাবে মূল্যায়ন করা নতুন প্রজন্মের দায়িত্বশীলদের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে থাকে।

সম্মাননা প্রাপ্ত নেতৃবৃন্দের পক্ষে বিচক্ষণ রাজনীতিবিদ মাওলানা তাফহীমুল হক সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই সম্মাননা আজকেই শেষ নয়, আগামীতে যাঁরা আরো ভালো করবেন তারাও এমন সম্মাননা পাবেন। এটা নতুনদের সাংগঠনিক দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে। ভবিষ্যতেও যুব জমিয়তের আদর্শ, লক্ষ্য ও কর্মসূচি বাস্তবায়নে তাঁরা নিজেদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে যুব জমিয়ত বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বার্তা প্রেরক
শাহিদ হাতিমী, প্রচার সম্পাদক
যুব জমিয়ত বাংলাদেশ

30/08/2026

তিনি বলেন, জ্ঞান, দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, সাংগঠনিক প্রজ্ঞা ও নৈতিক চরিত্র—সবদিক থেকে নিজেদের প্রস্তুত করতে হবে। আগামী দিনের নেতৃত্বের জন্য প্রত্যেক নেতাকর্মীকে ‘অলরাউন্ডার’ হিসেবে গড়ে উঠতে হবে। যোগ্য ও অভিজ্ঞ ব্যক্তিদের সান্নিধ্যে গিয়ে প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানান তিনি।

Address

৫১, ৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি, (১০ তলা) রুম নং/১০০৩, পুরানা পল্টন, ঢাকা-১০০০
Dhaka

Telephone

+88029567698

Website

Alerts

Be the first to know and let us send you an email when যুব জমিয়ত বাংলাদেশ-Jubo Jamiat Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to যুব জমিয়ত বাংলাদেশ-Jubo Jamiat Bangladesh:

Shortcuts

Share