Bangladesh Cold Storage Association

Bangladesh Cold Storage Association The Bangladesh Cold Storage Association (BCSA) represents the interests of the around 475 cold stora

মির্জা ফকরুল ইসলাম আলমগীর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশ কোল্ড স্টোরেজ এসোসিয়েশন...
24/08/2026

মির্জা ফকরুল ইসলাম আলমগীর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশ কোল্ড স্টোরেজ এসোসিয়েশনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন ।

https://www.prothomalo.com/business/economics/zjm3gyphwe
01/08/2026

https://www.prothomalo.com/business/economics/zjm3gyphwe

৬ থেকে ৮ হাজার কোটি টাকার পুনঃ অর্থায়ন বা বিশেষ সহায়তা তহবিল গঠনের প্রস্তাব দিয়েছে বিসিএসএ। এ তহবিল থেকে ৫ শতাংশ স...

01/08/2026
গতকাল বারিধারা কসমপলিটন ক্লাবে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের আয়োজনে মুন্সিগঞ্জ জেলার সম্মানিত হিমাগার মালিকদের...
26/06/2026

গতকাল বারিধারা কসমপলিটন ক্লাবে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের আয়োজনে মুন্সিগঞ্জ জেলার সম্মানিত হিমাগার মালিকদের হিমাগার ব্যবস্থাপনা সম্পর্কিত একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি জনাব মোস্তফা আজাদ চৌধুরী বাবু । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি জনাব ইশতিয়াক আহমেদ । সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সহসভাপতি জনাব মোঃ ইউনুছ । এসময় অ্যাসোসিয়েশনের সি ই ও মহোদয়, পরিচালক বৃন্দ, মুন্সীগঞ্জ জেলার হিমাগার মালিক বৃন্দ এবং হিমাগার ব্যবস্থাপক বৃন্দ উপস্থিত ছিলেন ।

আজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় কৃষি মন্ত্রী জনাব মোহাম্মদ আমিন উর রশিদ মহোদয়ের সাথে বাংলাদেশ কোল্ড স্টোরেজ ...
10/05/2026

আজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় কৃষি মন্ত্রী জনাব মোহাম্মদ আমিন উর রশিদ মহোদয়ের সাথে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের এর সম্মানিত সভাপতি জনাব মোস্তফা আজাদ চৌধুরি বাবুর নেতৃত্বে অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধিদল কৃষি মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করে । এসময় অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে হিমাগার শিল্পের সার্বিক বিষয় যেমন, ক্ষতিগ্রস্থ আলু চাষীদের প্রণোদনা প্রদান, বাংলাদেশে আলু সংশ্লিষ্ট প্রসেসিং ফ্যাক্টরি স্থাপন, রপ্তানিযোগ্য আলু চাষাবাদের উদ্যোগ গ্রহণ, আলু রপ্তানিতে ভর্তুকি বৃদ্ধি, নতুন হিমাগার স্থাপনে সরকারি নীতি সহায়তা প্রদান সহ অন্যান্য সমস্যা এবং সম্ভাবনা তুলে ধরা হলে মন্ত্রী মহোদয় গুরুত্বের সহকারে শুনেন এবং এ ব্যপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন ।
এসময় অন্যান্যদের মধ্যে অ্যাসোসিয়েশনের সিইও জনাব সুশান্ত কুমার প্রামাণিক, ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও অ্যাসোসিয়েশনের পরিচালক জনাব রাজীব এইচ চৌধুরী, পরিচালক জনাব ফজলুর রহমান, জনাব কাজী মোঃ ইদ্রিস , জনাব গোলাম সারোয়ার রবিন এবং জনাব আসিফ জসিম উপস্থিত ছিলেন ।

গতকাল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় এলজিআরডি মন্ত্রী, দেশের বর্ষীয়ান রাজনীতিবিদ, জনাব মির্জা ফকরুল ইসলাম আলমগ...
07/05/2026

গতকাল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় এলজিআরডি মন্ত্রী, দেশের বর্ষীয়ান রাজনীতিবিদ, জনাব মির্জা ফকরুল ইসলাম আলমগীর মহোদয়ের সাথে বাংলাদেশ কোল্ড স্টোরেজ এসোসিয়েশনের সম্মানিত সভাপতি জনাব মোস্তফা আজাদ চৌধুরি বাবুর নেতৃত্বে এসোসিয়েশনের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে ।
এসময় অন্যান্যদের মধ্যে এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি জনাব ইশতিয়াক আহমেদ, ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি জনাব রাজীব এইচ চৌধুরী, ঠাকুরগাঁও চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি জনাব আব্দুস সালাম হাওলাদার, এসোসিয়েশনের সিইও জনাব সুশান্ত কুমার প্রামাণিক, পরিচালক জনাব ফজলুর রহমান, পরিচালক জনাব গোলাম সারোয়ার রবিন ও পরিচালক জনাব তারিকুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন ।
এসোসিয়েশনের নেতৃবৃন্দ হিমাগার শিল্পের বিভিন্ন সমস্যা মন্ত্রী মহোদয়ের কাছে তুলে ধরলে তিনি গুরুত্ব সহকারে শুনেন এবং তাৎক্ষণিক সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ করেন ।
বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন মন্ত্রী মহোদয় কে আন্তরিক ভাবে ধন্যবাদ জ্ঞাপন করছে এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছে ।

আজ যথাযত পক্রিয়া অনুসরণ করে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন এর কার্যকারিতা আরো গতিশিল করার লক্ষ্যে একজন মেকানিকাল ...
02/05/2026

আজ যথাযত পক্রিয়া অনুসরণ করে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন এর কার্যকারিতা আরো গতিশিল করার লক্ষ্যে একজন মেকানিকাল কাম রেফ্রিজারেশন ইঞ্জিনিয়ার এবং একজন দক্ষ এক্সিকিউটিভ নিয়োগ করা হয় । এসময় Bangladesh Cold Storage Association এর সম্মানিত সভাপতি জনাব মোস্তফা আজাদ চৌধুরি বাবু , সিনিয়র সহ-সভাপতি জনাব ইশতিয়াক আহমেদ সহ নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন । নিয়োগ পক্রিয়া শেষে আসন্ন আন্তর্জাতিক আলু উৎসব ২০২৬ এর প্রস্তুতি কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয় ।

গতকাল বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের ষষ্ঠ সভা অনুষ্ঠিত হয় । সভার সভাপতিত্ব করেন সংগঠনের স...
26/04/2026

গতকাল বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের ষষ্ঠ সভা অনুষ্ঠিত হয় । সভার সভাপতিত্ব করেন সংগঠনের সম্মানিত সভাপতি জনাব মোস্তফা আজাদ চৌধুরি বাবু । সভায় বাণিজ্য মন্ত্রণালয় এর অনুমতি সাপেক্ষে কার্যনির্বাহী পরিষদে ৩ জন নতুন পরিচালক (সিফাত জামান, শামিম আহমেদ এবং সালমান ওহাএব রেজা )কে কো অপ্ট করা হয় এবং অ্যাসোসিয়েশনের সম্মানিত পরিচালক জনাব হাসেন আলী সম্প্রতি রাজশাহী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁকে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয় । এসময় অন্যান্যদের মধ্যে এসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি জনাব ইশতিয়াক আহম্মেদ, সি ই ও মহোদয় সহ অন্যান্য পরিচালক বৃন্দ উপস্থিত ছিলেন ।

আজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মহোদয়ের সাথে ২০২৬/২০২৭ অর্থ বছরের প্রাক বাজেট আলোচ...
22/04/2026

আজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মহোদয়ের সাথে ২০২৬/২০২৭ অর্থ বছরের প্রাক বাজেট আলোচনা সভায় বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি জনাব মোস্তফা আজাদ চৌধুরি বাবুর নেতৃত্বে অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধিদল অংশগ্রহণ করে । এসময় জনাব মোস্তফা আজাদ চৌধুরি বাবু বাংলাদেশ কোল্ড স্টোরেজ এসোসিয়েশনকে প্রাক বাজেট আলোচনা সভায় আমন্ত্রণ জানানোর জন্য এন বি আর এর চেয়ারম্যান মহোদয়কে ধন্যবাদ জানান এবং আসন্ন বাজেটে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের প্রস্তাবনা সমূহ তুলে ধরেন ।

Address

BCSA Bhaban, 38, Purana Paltan
Dhaka
1000

Opening Hours

Monday 10:00 - 17:00
Tuesday 10:00 - 17:00
Wednesday 10:00 - 17:00
Thursday 10:00 - 17:00
Saturday 10:00 - 17:00
Sunday 10:00 - 17:00

Telephone

+8801712025996

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Cold Storage Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bangladesh Cold Storage Association:

Shortcuts

Share