SAVWC

SAVWC The SAVWC desires to assist vulnerable women and children for their sustainable development. It utilizes funds created by its limited members.

It does not expect donations from anybody at this moment.

13/07/2025

#এইচএসসি_২০২৫_২৬ #ভর্তিচ্ছুক #মুসলিম_নারী_শিক্ষার্থীর_জন্য #যাকাত_ফান্ড থেকে #অর্থ_সাহায্য প্রদানের ঘোষণা 🙏🙏

______এইচএসসি পড়তে শিক্ষাবৃত্তি_________

এইচএসসি ভর্তি-ইচ্ছুক দরিদ্র মুসলিম ছাত্রীকে দু'বছরে ৪০,০০০/ টাকা সাহায্য প্রদান প্রকল্প 'চারাগাছ' এর ৬ষ্ঠ বছরের বিজ্ঞপ্তিঃ

আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছায় 'সেবক' সংস্থা গত ২০২০ সন থেকে প্রতিবছর অল্প কিছু সংখ্যক মুসলিম, দরিদ্র পরিবারের মেয়েকে এইচএসসিতে পড়াশোনার খরচ বাবদ বছরে ২০,০০০/ করে দু'বছরে ৪০,০০০/ টাকা সাহায্য দিয়ে আসছে।

আলহামদুলিল্লাহ ১০ জুলাই ২০২৫ এর এসএসসির রেজাল্ট প্রকাশ হলো। শিক্ষার্থীদের মধ্যে যেসব দরিদ্র মুসলিম মেয়েরা টাকার অভাবে এইচএসসি ভর্তি হতে পারবে না, অথবা ভর্তি হলেও পরবর্তী কার্যক্রমের জন্য টাকার যোগান নাই তাদের কে আজ থেকে ফলাফল প্রকাশের পরবর্তী এক মাস পর্যন্ত সময়ের মধ্যে 'সেবক' বরাবর অর্থ সাহায্যের আবেদনের অনুরোধ করা যাচ্ছে।

আবেদনের যোগ্যতাঃ
১) ২০২৫ এ এসএসসি উত্তীর্ণ
২) মুসলিম, দরিদ্র, মেয়ে শিক্ষার্থী (যেহেতু এটা যাকাত ফান্ড, শিক্ষার্থীর নিজের নিসাব পরিমান সম্পদ থাকলে আবেদন না করার অনুরোধ থাকবে।)
৩) শিক্ষার্থীকে 'সেবক' এর সাথে পরিচিত/সম্পৃক্ত যে কোন একজন সদস্যের জানাশোনা হলে ভালো হয়। অন্যথায় প্রযোজ্য ক্ষেত্রে তথ্য যাচাইয়ে ডকুমেন্ট প্রদান করতে হয়।

শিক্ষার্থীর 'দরখাস্তের আবেদনের তারিখ অনুযায়ী' যে আগে দরখাস্ত করবে তাকেই বৃত্তির প্রদানের জন্য মনোনীত করা হয়ে থাকে।

আপনার পরিচিত শিক্ষার্থীকে বিষয়টি জানাতে অনুরোধ করছি 🙏।

#দরিদ্র #মুসলিম #এইচএসসি #শিক্ষার্থীর জন্য #যাকাত_ফান্ড_থেকে #আর্থিক_সাহায্য #শিক্ষাবৃত্তি

13/04/2025

In shah Allah

25/01/2025

এ সরকারী মেডিকেলে ভর্তির জন্য মনোনীত #মুসলিম_নারী_শিক্ষার্থীর_জন্য #অর্থ_সাহায্য #যাকাত_ফান্ড থেকে প্রদানের ঘোষণা 🙏🙏

সরকারী মেডিকেলে MBBS পড়তে শিক্ষাবৃত্তি
===============================

MBBS ভর্তি-উপযুক্ত দরিদ্র মুসলিম ছাত্রীকে প্রতিবছর ২০,০০০/ টাকা সাহায্য প্রদান প্রকল্প 'বৃক্ষ' এর দ্বিতীয় বছরের বিজ্ঞপ্তিঃ

আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছায় 'সেবক' সংস্থা গত ২০২০ সন থেকে প্রতিবছর অল্প কিছু সংখ্যক মুসলিম, দরিদ্র পরিবারের মেয়েকে এইচএসসিতে পড়াশোনার খরচ বাবদ বছরে ২০,০০০/ করে দু'বছরে ৪০,০০০/ টাকা সাহায্য দিয়ে থাকে।

এরই ধারাবাহিকতায় এইসব শিক্ষার্থীদের যারা গতবছর ২০২৪ সনে এইচএসসি উত্তীর্ণ, তাদের উচ্চ শিক্ষায় সাহায্য প্রদানের উদ্দেশ্যে নতুন প্রকল্প 'বৃক্ষ' যাত্রা শুরু করেছে। বৃক্ষ প্রকল্পে আমাদের একজন নার্সিং পড়ছে, অন্যজন MBBS!

MBBS এর ক্ষেত্রে যদিও এই টাকা অতি সামান্য। তবু বছরে এককালীন ২০,০০০/ টাকা হয়ত ভর্তি এবং অন্যান্য অতি জরুরি বইপত্র কেনাকাটায় শিক্ষার্থীকে কিছুটা সাহস দিতে পারবে।

একজন নারী চিকিৎসক দেশের সম্পদ।। তাদের ১ জনের পাশেও যদি SAVWC থাকতে পারে, সেটাই SAVWC এর সার্থকতা।

গত ১৯ জানুয়ারী ২০২৪-২৫ MBBS ভর্তির ফলাফল প্রকাশিত হলো। এই শিক্ষার্থীদের মধ্যে যেসব দরিদ্র মুসলিম মেয়েরা সরকারী মেডিকেল কলেজে পড়বার জন্য selected হয়েছ, অথচ ভর্তির টাকা যোগাড় নাই অথবা ভর্তি হলেও পরবর্তী কার্যক্রমের জন্য টাকার যোগান নাই তাদেরকে 'সেবক' বরাবর অর্থ সাহায্যের আবেদনের অনুরোধ করা যাচ্ছে।

আবেদনের যোগ্যতাঃ
১) ২০২৪-২৫ MBBS ভর্তি পরীক্ষায় সরকারী মেডিকেলে ভর্তির জন্য selected
২) মুসলিম, দরিদ্র, মেয়ে শিক্ষার্থী (যেহেতু এটা যাকাত ফান্ড, শিক্ষার্থীর নিজের নিসাব পরিমান সম্পদ থাকলে আবেদন না করার অনুরোধ থাকবে।)
৩) শিক্ষার্থীকে 'সেবক' এর সাথে পরিচিত/সম্পৃক্ত যে কোন একজন সদস্যের জানাশোনা হলে ভালো হয়। অন্যথায় প্রযোজ্য ক্ষেত্রে তথ্য যাচাইয়ে ডকুমেন্ট প্রদান করতে হয়।

শিক্ষার্থী নির্বাচনের ক্ষেত্রে আগে যে আবেদন করবে সেটিকে বাছাই করা হয়ে থাকে।

#দরিদ্র #মুসলিম #শিক্ষার্থীর জন্য #আর্থিক_সাহায্য #যাকাত_ফান্ড_থেকে #শিক্ষাবৃত্তি

Address

9 A
Dhaka
1209

Website

Alerts

Be the first to know and let us send you an email when SAVWC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to SAVWC:

Share