03/09/2023
কসবা উপজেলার বাসিন্দাদের অতি আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন "হার পাওয়ার প্রকল্প (Her Power Project): প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন" প্রকল্পের আওতায় ব্রাহ্মনবাড়িয়া জেলার কসবা উপজেলায়
নারী আইটি সেবাদাতা (Women IT Service Provider) (২০ জন করে মোট ৪টি ব্যাচ)
নারী গ্রাফিক্স ডিজাইন (Women Graphics Design), (২০ জন করে মোট ২টি ব্যাচ),
নারী ওয়েব ডেভলাপমেন্ট (Women Wieb Development), (২০ জন করে মোট ১টি ব্যাচ),
নারী ডিজিটাল মার্কেটিং (Women Digital Marketing) (২০ জন করে মোট ১টি ব্যাচ) এবং
নারী ই-কমার্স প্রফেশনাল (Women E- commerce Professional) (২০ জন করে মোট ১টি ব্যাচ)
এই ৪টি ক্যাটাগরিতে বাছাইকৃত নারীদেরকে ০৫ (পাঁচ) মাস ব্যাপী প্রশিক্ষণ এবং ০১ (এক) মাস ব্যাপী মেন্টরণীপ সহায়তা প্রদান করা হবে।
উপজেলা পর্যায়ে উক্ত প্রশিক্ষণ অংশগ্রহণবারীদের নিকট হতে রেজিস্ট্রেশন আহ্বান করা হচ্ছে। আগ্রহী নারীদের নিচের লিংকে প্রবেশ করে বিভাগ, জেলা, উপজেলা নির্বচন করে পছন্দের কোর্স নির্বাচন কে রেজিস্ট্রেশন করার অনুরোধ করা হলো।
প্রয়োজনে যোগাযোগ: ০১৬৭০৫১৬২৯৪
https://training.gov.bd/ #/
বি:দ্র: নারীদের NID থাকা আবশ্যক এবং কেবল নারীরা এই কোর্সে অংশগ্রহণ করতে পারবে।
অনুরোধ ক্রমে
মোহাম্মদ আমিমুল এহসান খান
উপজেলা নির্বাহী অফিসার
কসবা, ব্রাহ্মণবাড়িয়া।
জাতীয় প্রশিক্ষণ বাতায়ন