MyGov - এক ঠিকানায় সরকারি সেবা

MyGov - এক ঠিকানায় সরকারি সেবা মাইগভ: এক ঠিকানায় সরকারি সেবা
https://www.mygov.bd

https://www.mygov.bd

সরকারি সেবা এখন হাতের মুঠোয়।

এটুআই এর উদ্যোগে মাইগভ প্ল্যাটফর্ম নির্মিত হয়েছে। মাইগভ প্ল্যাটফর্মে নাগরিক একাউন্ট নিবন্ধন করেই সকল সরকারি সেবা গ্রহণ করা যাবে। মাইগভ ওয়েবসাইট, মাইগভ মোবাইল এপ্লিকেশন, ৩৩৩-এ কল দিয়ে কিংবা ডিজিটাল সেন্টার-এর মাধ্যমে সহজেই মাইগভ (myGov) ব্যবহার করা যায়।

মাইগভ ব্যবহারের সুবিধা:
- মাইগভের সরকারি একাউন্ট নিবন্ধন করলেই একই তথ্য আর বারবার দেয়ার দরকার

হবেনা।
- যেকোন স্থান হতে, যেকোন সময়ে, নানাভাবে সরকারি সেবা গ্রহণের সুযোগ।
- সরকারি দপ্তরে না গিয়েও কম সময়ে, কম খরচে সরকারি সেবা গ্রহণের সুযোগ।
- সেবার ক্ষেত্রে আপনার সন্তুষ্টি, মতামত, পরামর্শ সরাসরি জানানোর সুযোগ থাকছে (মাইগভ প্ল্যাটফর্ম) অনলাইনে।

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের"ভূমি ব্যবহার ছাড়পত্রের জন্য আবেদন"সেবাটি এখন মাইগভ প্ল্যাটফর্মে।ঘরে বসে অনলাইনে সেবাটি পেতে ছ...
18/08/2026

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের
"ভূমি ব্যবহার ছাড়পত্রের জন্য আবেদন"
সেবাটি এখন মাইগভ প্ল্যাটফর্মে।

ঘরে বসে অনলাইনে সেবাটি পেতে ছবিতে থাকা কিউআর কোডটি স্ক্যান করুন।

অথবা ভিজিট করুন mygov.bd ওয়েবসাইটে।

#মাইগভ

সরাসরি সেবার ডিজিটাল প্ল্যাটফর্ম মাইগভ
23/07/2026

সরাসরি সেবার ডিজিটাল প্ল্যাটফর্ম মাইগভ

সরকারি সেবা পেতে আলাদা আলাদা দপ্তর বা ওয়েবসাইট খোঁজার প্রয়োজন নেই। মাইগভ প্ল্যাটফর্মে এক ঠিকানায় পাওয়া যাচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত অনলাইনে সম্পন্ন করা যায় এমন ৪০০টিরও বেশি সরকারি সেবা।

আপনার প্রয়োজনীয় সরকারি সেবা পেতে ভিজিট করুন: www.mygov.bd

17/07/2026

বিদেশে উচ্চশিক্ষা, চাকরি বা অন্য যেকোনো দরকারে কাগজপত্রের সত্যায়ন নিয়ে আর কোনো দুশ্চিন্তা নেই!

ঘরে বসেই এখন মিলছে নিরাপদ ও দ্রুত অনলাইন সত্যায়ন বা e-apostille সেবা। গত ২০ মাসে ২৭ লক্ষেরও বেশি মানুষ এটুআই এর 'মাইগভ' থেকে এই সেবা গ্রহণ করে নিজেদের সময় ও অর্থ বাঁচিয়েছেন।

মাইগভ ই-এপোস্টিল সেবা পেতে ভিজিট করুন:https://www.mygov.bd

দর্শনার্থীদের সেবা আরও সহজ, স্বচ্ছ ও নির্বিঘ্ন করতে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন কুমিল্লার ঐতিহাসিক ময়নামতি জাদুঘর ও ...
12/06/2026

দর্শনার্থীদের সেবা আরও সহজ, স্বচ্ছ ও নির্বিঘ্ন করতে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন কুমিল্লার ঐতিহাসিক ময়নামতি জাদুঘর ও শালবন বিহারে চালু হলো এসপায়ার টু ইনোভেট (এটুআই)-এর মাইগভ ই-টিকিটিং সেবা। শুক্রবার আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে সেবাটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়। এখন থেকে দর্শনার্থীরা eticketing.mygov.bd/mainamati-museum ওয়েবসাইটে গিয়ে অনলাইনে পেমেন্টের মাধ্যমে অগ্রিম টিকিট সংগ্রহ করতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সাবিনা আলম। এ সময় এটুআই-এর যুগ্ম প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) মোঃ রশিদুল মান্নাফ কবীর, মাইগভ টিম লিড (উপসচিব) ফজলুল জাহিদ পাভেল, আঞ্চলিক পরিচালক ড. মোছাঃ নাহিদ সুলতানা, কাস্টোডিয়ান মোঃ শাহীন আলমসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সাবিনা আলম নিজ মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে টিকিট ক্রয় করেন এবং কিউআর কোড স্ক্যান করে প্রবেশের মাধ্যমে মাইগভ ই-টিকিটিং সেবার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “লালবাগ দুর্গ, ষাট গম্বুজ প্রত্নস্থল ও বাগেরহাট জাদুঘর, জাতীয় উদ্ভিদ উদ্যান, বলধা গার্ডেন এবং রোজ গার্ডেনে ই-টিকিটিং সেবা চালুর ধারাবাহিকতায় এবার ময়নামতি জাদুঘর ও শালবন বিহারেও এ সেবা চালু হলো। এর ফলে দর্শনার্থীদের আর লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হবে না। ঘরে বসেই অনলাইনে টিকিট সংগ্রহ করে সহজে প্রত্নস্থল পরিদর্শন করা যাবে। পাশাপাশি সেবার প্রক্রিয়া ডিজিটাল হওয়ায় কাগজের ব্যবহার কমবে, রাজস্ব আদায় ব্যবস্থাপনা আরও স্বচ্ছ হবে ও এই সংক্রান্ত ডাটা যেকোনো সময় যেকোনো স্থান থেকে দেখতে পাওয়া যাবে।”

এটুআই-এর যুগ্ম প্রকল্প পরিচালক মোঃ রশিদুল মান্নাফ কবীর জানান, “২০২৫ সালের ৩০ জুন মাইগভ ই-টিকিটিং সেবা চালুর পর গত ১১ মাসে পাঁচটি সাইটে ৬ লাখ ৩ হাজার দর্শনার্থী পরিদর্শন করেছেন। এর মাধ্যমে সরকার প্রায় ১ কোটি ৮৬ লাখ ৯৭ হাজার ৮৩০ টাকা রাজস্ব আদায় করেছে। ময়নামতি জাদুঘর ও শালবন বিহার কুমিল্লার ইতিহাস, ঐতিহ্য ও পর্যটনের গুরুত্বপূর্ণ অংশ। ই-টিকিটিং সেবা চালুর ফলে দেশি-বিদেশি দর্শনার্থীরা আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ প্রক্রিয়ায় সেবা গ্রহণ করতে পারবেন। পর্যায়ক্রমে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীন আরও ৩০টি পর্যটন ও ঐতিহাসিক স্থাপনাকে এই প্ল্যাটফর্মের আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে।”

মাইগভ টিমের লিড ফজলুল জাহিদ পাভেল বলেন, “আধুনিক ও স্বচ্ছ সরকারি সেবা নিশ্চিতে মাইগভ টিম ডিজিটাল সেবা সম্প্রসারণে কাজ করছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে মহাস্থান প্রত্নতাত্ত্বিক জাদুঘর, শশীলজ জাদুঘর, পাহাড়পুর প্রত্নতাত্ত্বিক জাদুঘর, তাজহাট জমিদার বাড়ি, শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি, পানাম নগর ও ডুলাহাজারা সাফারি পার্কে এ সেবা চালুর পরিকল্পনা রয়েছে।”

12/06/2026
09/05/2026
"নির্ধারিত রক্ষণাবেক্ষণ বিজ্ঞপ্তি"DRCC cloud সেবাসমূহ তিনটি ধাপে (৩০ এপ্রিল - ১৬ মে ২০২৬) নির্ধারিত রক্ষণাবেক্ষণের আওতায়...
30/04/2026

"নির্ধারিত রক্ষণাবেক্ষণ বিজ্ঞপ্তি"

DRCC cloud সেবাসমূহ তিনটি ধাপে (৩০ এপ্রিল - ১৬ মে ২০২৬) নির্ধারিত রক্ষণাবেক্ষণের আওতায় থাকবে।

এ সময়ে মাইগভ প্ল্যাটফর্মে সাময়িক বিঘ্ন ঘটার সম্ভাবনা থাকায় আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

ব্যবহারকারীদের সহযোগিতা কামনা করা হচ্ছে।

জেলা প্রশাসকের কার্যালয় থেকে বিভিন্ন পণ্যের ডিলিং লাইসেন্সের জন্য নতুন আবেদন, নবায়ন কিংবা ডুপ্লিকেট লাইসেন্স পাপ্তির সুব...
04/04/2026

জেলা প্রশাসকের কার্যালয় থেকে বিভিন্ন পণ্যের ডিলিং লাইসেন্সের জন্য নতুন আবেদন, নবায়ন কিংবা ডুপ্লিকেট লাইসেন্স পাপ্তির সুবিধা নিন myGov-এ।

ঘরে বসেই অনলাইনে আবেদন করুন। সাশ্রয় করুন সময়, অর্থ এবং সেবাপ্রাপ্তিকে করুন ভোগান্তিহীন, সহজ ও স্বাচ্ছন্দ্যময়।

আবেদন করতে ভিজিট করুন: www.mygov.bd

15/03/2026

মাইগভ প্ল্যাটফর্মে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আর্থিক অনুদান সংক্রান্ত সেবার আবেদন প্রক্রিয়া

মাইগভ প্ল্যাটফর্মে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আর্থিক অনুদান সংক্রান্ত সেবার আবেদন প্রক্রিয়া | এটুআই | myGov

এই ভিডিওতে দেখানো হয়েছে কীভাবে আপনি ঘরে বসেই myGov প্ল্যাটফর্মের মাধ্যমে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আর্থিক অনুদান সংক্রান্ত সেবার জন্য আবেদন করতে পারবেন।

নতুন বাংলাদেশ বাস্তবায়নের অংশ হিসেবে a2i (Aspire to Innovate) উদ্যোগের সহায়তায় myGov প্ল্যাটফর্ম নাগরিকদের জন্য সহজ, স্বচ্ছ ও সময়সাশ্রয়ী সেবা নিশ্চিত করছে।

এই ভিডিওতে যা থাকছে:
myGov প্ল্যাটফর্মে লগইন/রেজিস্ট্রেশন প্রক্রিয়া
শিক্ষক প্রোফাইল ভেরিফিকেশন
আর্থিক অনুদান সেবা খুঁজে বের করার পদ্ধতি
আবেদন ফরম পূরণের ধাপসমূহ
প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করার নিয়ম
আবেদন সাবমিট ও স্ট্যাটাস ট্র্যাক করার পদ্ধতি

কেন myGov ব্যবহার করবেন?
✔ ঘরে বসে আবেদন করার সুবিধা
✔ সময় ও খরচ সাশ্রয়
✔ স্বচ্ছ ও ট্র্যাকযোগ্য প্রক্রিয়া
✔ দ্রুত সেবা প্রাপ্তি

ডিজিটাল সেবা গ্রহণে এগিয়ে থাকুন, সচেতন নাগরিক হোন।

👍 ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন।
🔔 নতুন নতুন সরকারি সেবা বিষয়ক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।

#ডিজিটালসার্ভিস #সরকারিসেবা #আর্থিকঅনুদান #অনলাইনআবেদন

23/02/2026

শিক্ষক-কর্মচারী এবং সরকারি ও বেসরকারি সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অনুদানের জন্য আবেদন আহ্বান করে.....

Address

MyGov Implementation Team, Aspire To Innovate (a2i) Programme, E-14/X, ICT Tower, Agargaon, Sher-E-Bangla Nagar, Dhaka-1207
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when MyGov - এক ঠিকানায় সরকারি সেবা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to MyGov - এক ঠিকানায় সরকারি সেবা:

Shortcuts

Share