Data Entry Operator Association Of Bangladesh Water Development Board.

Data Entry Operator Association Of Bangladesh Water Development Board. Our Data Entry Operators Association is not a political organization.

The main purpose of our organization is to move forward by maintaining good relations with all.

01/08/2026

যদি কখনও রক্তের প্রয়োজন হয় যোগাযোগ করবেন।

❗Only For Dhaka❗

(রক্তের গ্রুপ)-(ফোন নাম্বার)
A- Negative 01933892321
A- Negative 01844464155
A- Negative 01676335830
A- Negative 01883586717
A+ 01706926694
A+ 01689223789
A+ 01703268335
A+ 01875024194
A+ 01710376348
A+ 01928275633
A+ 01890372558
A+ 01911303620
A+ 01910902996
A+ 01995362098
A+ 01715323084
A+ 01701833905
A+ 01877793861
A+ 01937906789
AB- Negative 01913545498
AB+ 01626804795
AB+ 01925582350
AB+ 01790059606
AB+ 01558448484
AB+ 01919888277
AB+ 01770412286
AB+ 01925582350
Ab+ 01792208551
Ab+ 01863181279
AB+ 01626804795
B- Negative 01870435259
B- Negative 01722414689
B+ 01967507147
B+ 0130479265
B+ 01748446523
B+ 01949315386
B+ 01703778563
B+ 01712258706
O- Negative 01643105457
O- Negative 01406310948
O+ 01302900057
O+ 01634189232
O+ 01714501929
O+ 01571024605
O+ 01736582765
O+ 01812765772
O+ 01765606433
O+ 01521467763
O+ 01626822146
O+ 01841008718
O+ 01715826941
O+ 01834878727
O+ 01920869955
O+ 01921798307
O+ 01755700448
O+ 01300334793
Ab+ 01727810154

পূর্ণ গড় বেতন এবং অর্ধ গড় বেতনে ছুটি কীভাবে হিসাব করা হয়, কোন ক্ষেত্রে কতদিন ছুটি পাওয়া যায় এবং মেডিকেল সার্টিফিকেটের গু...
19/07/2026

পূর্ণ গড় বেতন এবং অর্ধ গড় বেতনে ছুটি কীভাবে হিসাব করা হয়, কোন ক্ষেত্রে কতদিন ছুটি পাওয়া যায় এবং মেডিকেল সার্টিফিকেটের গুরুত্ব কতটুকু—তা সহজে জেনে নিন এই ইনফোগ্রাফিক থেকে।
সরকারি চাকুরিজীবী বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দিন!👇

📢 আগামী কয়েকদিন দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও ব্রহ্মপুত্র অববাহিকায় পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারেবন্যা পূর্বাভাস ও সত...
18/07/2026

📢 আগামী কয়েকদিন দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও ব্রহ্মপুত্র অববাহিকায় পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (FFWC)-এর ১৮ জুলাই ২০২৬ তারিখের সর্বশেষ তথ্য অনুযায়ী—

🔴 বর্তমানে বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে ২টি স্টেশন
• কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ (সিলেট)
• কুশিয়ারা নদীর মারকুলি (সুনামগঞ্জ)

⚠️ যেসব এলাকায় বিশেষ সতর্কতা প্রয়োজন:

🌊 উত্তরাঞ্চল (তিস্তা–ধরলা–দুধকুমার অববাহিকা)
আগামী ২৪–৪৮ ঘণ্টায় নদীগুলোর পানি আরও বৃদ্ধি পেয়ে কিছু স্থানে বিপদসীমা অতিক্রম করতে পারে। এর ফলে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে।

🌊 উত্তর-পূর্বাঞ্চল (সুরমা–কুশিয়ারা অববাহিকা)
পানি বৃদ্ধি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। আগামী ৭২ ঘণ্টায় সিলেট ও সুনামগঞ্জ জেলার কিছু নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে অথবা বিদ্যমান পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে।

🌊 ব্রহ্মপুত্র–যমুনা অববাহিকা
আগামী ২০–২২ জুলাইয়ের মধ্যে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার কিছু স্থানে নদীর পানি সতর্কসীমায় পৌঁছাতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চল আংশিক প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

🌊 উপকূলীয় এলাকা
বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি নদীতে স্বাভাবিকের তুলনায় উচ্চ জোয়ার বিরাজ করছে, যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

📢 নদীসংলগ্ন নিম্নাঞ্চলের বাসিন্দাদের স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুসরণ এবং বন্যা পূর্বাভাসের সর্বশেষ তথ্য নিয়মিত অনুসরণ করার অনুরোধ জানানো হচ্ছে।

📌 বিস্তারিত দৈনিক প্রতিবেদন কমেন্টে সংযুক্ত লিংকে দেখুন

🌐 বিস্তারিত: www.ffwc.gov.bd
📱 BWDB Flood App
☎️ টোল-ফ্রি: ১০৯০ → ৫

সতর্কবার্তা (১৭ জুলাই, ২০২৬):✦✦ বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত স্টেশন ০২ টিঃ কুশিয়ারা নদী ফেঞ্চুগঞ্জ (সিলেট) ও মারকুলি (সুন...
17/07/2026

সতর্কবার্তা (১৭ জুলাই, ২০২৬):

✦✦ বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত স্টেশন ০২ টিঃ কুশিয়ারা নদী ফেঞ্চুগঞ্জ (সিলেট) ও মারকুলি (সুনামগঞ্জ) স্টেশন।

✦✦আগামী ০৩ দিন তিস্তা, ধরলা ও দুধকুমার নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পেতে পারে এবং কিছু স্থানে বিপদসীমার উপর প্রবাহিত হয়ে লালমনিরহাট, নীলফামারি, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম জেলার উক্ত নদীসমূহসংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

✦✦ব্রহ্মপুত্র-যমুনা নদী কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও বগুড়া জেলার কিছু স্থানে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও প্লাবিত হতে পারে।

✦✦ আগামী ২৪ ঘন্টায় সিলেট ও সুনামগঞ্জ জেলায় সুরমা-কুশিয়ারা নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির স্থিতিশীল থাকতে পারে।

বিস্তারিত দৈনিক প্রতিবেদন সংযুক্ত।

🌐 সর্বশেষ বন্যা পরিস্থিতি ও পূর্বাভাস জানতে ভিজিট করুন: www.ffwc.gov.bd

দপ্তরাদেশ 🌿
17/07/2026

দপ্তরাদেশ 🌿

💡 আপনি কি জানেন?মাত্র একটি ফোন কলেই জানতে পারবেন দেশের সর্বশেষ বন্যা পরিস্থিতি → কল করুন ১০৯০, তারপর ৫ চাপুন — সম্পূর্ণ ...
16/07/2026

💡 আপনি কি জানেন?
মাত্র একটি ফোন কলেই জানতে পারবেন দেশের সর্বশেষ বন্যা পরিস্থিতি → কল করুন ১০৯০, তারপর ৫ চাপুন — সম্পূর্ণ বিনামূল্যে!!

এখানে শুনতে পারবেন—
✅ দেশের সর্বশেষ বন্যা পরিস্থিতি
✅ নদ-নদীর পানি বৃদ্ধি বা হ্রাসের তথ্য
✅ সরকারি পূর্বাভাস ও সতর্কবার্তা

📢 বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (FFWC) নিয়মিত বৃষ্টিপাত ও নদ-নদীর পানি সমতল সংক্রান্ত তথ্য সরবরাহ করে, যা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ১০৯০ সেবার মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়।

📞 তাই নিজে জানুন, পরিবারের সদস্যদের জানান এবং আশপাশের মানুষকেও ১০৯০ নম্বর সম্পর্কে অবহিত করুন।
দুর্যোগের সময় সঠিক তথ্যই হতে পারে আপনার এবং আপনার পরিবারের নিরাপত্তার প্রথম ধাপ।

#১০৯০ #বন্যা_সতর্কতা #দুর্যোগ_প্রস্তুতি

২০২৬-২৭ অর্থ বছরে বিলে ভ্যাট এবং আয়কর কর্তনের পরিপত্র
16/07/2026

২০২৬-২৭ অর্থ বছরে বিলে ভ্যাট এবং আয়কর কর্তনের পরিপত্র

সতর্কবার্তা (১৫ জুলাই, ২০২৬):✦✦ বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত স্টেশন ০৩ টিঃ তিস্তা নদী তারাপুর (গাইবান্ধা), কুশিয়ারা নদী ফ...
15/07/2026

সতর্কবার্তা (১৫ জুলাই, ২০২৬):

✦✦ বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত স্টেশন ০৩ টিঃ তিস্তা নদী তারাপুর (গাইবান্ধা), কুশিয়ারা নদী ফেঞ্চুগঞ্জ (সিলেট); সোমেশ্বরী নদী কলমাকান্দা (নেত্রকোণা) স্টেশন।

✦✦ আগামী ২৪ ঘণ্টায়ঃ

• উত্তর-পূর্বাঞ্চলীয় সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোণা জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।
• উত্তর-পূর্বাঞ্চলীয় মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু ও খোয়াই নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।
• উত্তরাঞ্চলীয় গাইবান্ধা জেলার তিস্তা নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।

বিস্তারিত জানতে ভিজিট করুন: www.ffwc.gov.bd

*সতর্কবার্তা (১৪ জুলাই, ২০২৬):*✦✦ *বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত স্টেশন ০৫ টিঃ* তিস্তা নদীর ডালিয়া (নীলফামারী); সুরমা নদীর...
14/07/2026

*সতর্কবার্তা (১৪ জুলাই, ২০২৬):*

✦✦ *বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত স্টেশন ০৫ টিঃ* তিস্তা নদীর ডালিয়া (নীলফামারী); সুরমা নদীর ছাতক (সুনামগঞ্জ); কুশিয়ারা নদীর মারকুলি (সুনামগঞ্জ) ও ফেঞ্চুগঞ্জ (সিলেট); সোমেশ্বরী নদীর কলমাকান্দা (নেত্রকোণা) স্টেশন।

✦✦ *আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায়ঃ*

* উত্তর-পূর্বাঞ্চলীয় *সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোণা* জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে *বন্যা পরিস্থিতি স্থিতিশীল থেকে ধীরে ধীরে উন্নতি* হতে পারে।
* উত্তরাঞ্চলীয় *নীলফামারী ও লালমনিরহাট* জেলার তিস্তা নদীসংলগ্ন নিম্নাঞ্চলে *বন্যা পরিস্থিতির উন্নতি* হতে পারে।
* *রংপুর জেলায় তিস্তা নদীর কাউনিয়া স্টেশনে সাময়িকভাবে বিপদসীমা(Danger Level) অতিক্রম* করে নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও *স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির উদ্ভব* হতে পারে।
* *গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলায় তিস্তা, ধরলা ও দুধকুমার নদীসমূহ সতর্কসীমায়* প্রবাহিত হতে পারে এবং *নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত* হতে পারে।

সতর্কবার্তা (১৩ জুলাই, ২০২৬):✦✦ বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত স্টেশন ০৪ টিঃ সুরমা নদীর ছাতক (সুনামগঞ্জ); কুশিয়ারা নদীর মার...
13/07/2026

সতর্কবার্তা (১৩ জুলাই, ২০২৬):

✦✦ বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত স্টেশন ০৪ টিঃ সুরমা নদীর ছাতক (সুনামগঞ্জ); কুশিয়ারা নদীর মারকুলি (সুনামগঞ্জ) ও ফেঞ্চুগঞ্জ (সিলেট); সোমেশ্বরী নদী কলমাকান্দা (নেত্রকোণা) স্টেশন।

✦✦ আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায়ঃ
-উত্তর-পূর্বাঞ্চলীয় সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহ;
-উত্তরাঞ্চলীয় নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম;
জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির উদ্ভব অথবা কিছুটা অবনতি হতে পারে।

✦✦ আগামী ২৪ ঘণ্টায় বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার সাঙ্গু, মাতামুহুরী নদী সংলগ্ন নিম্নাঞ্চলসমূহে বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকতে পারে।

বিস্তারিত জানতে ভিজিট করুন: www.ffwc.gov.bd

Address

Pani Bhaban , 72 Green Road
Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when Data Entry Operator Association Of Bangladesh Water Development Board. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share