10/07/2021
সূরা ওয়াকিয়া (অনুবাদ) শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
[56:1]
যখন কিয়ামতের ঘটনা ঘটবে,
[56:2]
যার বাস্তবতায় কোন সংশয় নেই।
[56:3]
এটা নীচু করে দেবে, সমুন্নত করে দেবে।
[56:4]
যখন প্রবলভাবে প্রকম্পিত হবে পৃথিবী।
[56:5]
এবং পর্বতমালা ভেঙ্গে চুরমার হয়ে যাবে।
[56:6]
অতঃপর তা হয়ে যাবে উৎক্ষিপ্ত ধূলিকণা।
[56:7]
এবং তোমরা তিনভাবে বিভক্ত হয়ে পড়বে।
[56:8]
যারা ডান দিকে, কত ভাগ্যবান তারা।
[56:9]
এবং যারা বামদিকে, কত হতভাগা তারা।
[56:10]
অগ্রবর্তীগণ তো অগ্রবর্তীই।
[56:11]
তারাই নৈকট্যশীল,
[56:12]
অবদানের উদ্যানসমূহে,
[56:13]
তারা একদল পূর্ববর্তীদের মধ্য থেকে।
[56:14]
এবং অল্পসংখ্যক পরবর্তীদের মধ্যে থেকে।
[56:15]
স্বর্ণ খচিত সিংহাসন।
[56:16]
তারা তাতে হেলান দিয়ে বসবে পরস্পর মুখোমুখি হয়ে।
[56:17]
তাদের কাছে ঘোরাফেরা করবে চির কিশোরেরা।
[56:18]
পানপাত্র কুঁজা ও খাঁটি সূরাপূর্ণ পেয়ালা হাতে নিয়ে,
[56:19]
যা পান করলে তাদের শিরঃপীড়া হবে না এবং বিকারগ্রস্ত ও হবে না।
[56:20]
আর তাদের পছন্দমত ফল-মুল নিয়ে,
[56:21]
এবং রুচিমত পাখীর মাংস নিয়ে।
[56:22]
তথায় থাকবে আনতনয়না হুরগণ,
[56:23]
আবরণে রক্ষিত মোতির ন্যায়,
[56:24]
তারা যা কিছু করত, তার পুরস্কারস্বরূপ।
[56:25]
তারা তথায় অবান্তর ও কোন খারাপ কথা শুনবে না।
[56:26]
কিন্তু শুনবে সালাম আর সালাম।
[56:27]
যারা ডান দিকে থাকবে, তারা কত ভাগ্যবান।
[56:28]
তারা থাকবে কাঁটাবিহীন বদরিকা বৃক্ষে।
[56:29]
এবং কাঁদি কাঁদি কলায়,
[56:30]
এবং দীর্ঘ ছায়ায়।
[56:31]
এবং প্রবাহিত পানিতে,
[56:32]
ও প্রচুর ফল-মূলে,
[56:33]
যা শেষ হবার নয় এবং নিষিদ্ধ ও নয়,
[56:34]
আর থাকবে সমুন্নত শয্যায়।
[56:35]
আমি জান্নাতী রমণীগণকে বিশেষরূপে সৃষ্টি করেছি।
[56:36]
অতঃপর তাদেরকে করেছি চিরকুমারী।
[56:37]
কামিনী, সমবয়স্কা।
[56:38]
ডান দিকের লোকদের জন্যে।
[56:39]
তাদের একদল হবে পূর্ববর্তীদের মধ্য থেকে।
[56:40]
এবং একদল পরবর্তীদের মধ্য থেকে।
[56:41]
বামপার্শ্বস্থ লোক, কত না হতভাগা তারা।
[56:42]
তারা থাকবে প্রখর বাষ্পে এবং উত্তপ্ত পানিতে,
[56:43]
এবং ধুম্রকুঞ্জের ছায়ায়।
[56:44]
যা শীতল নয় এবং আরামদায়কও নয়।
[56:45]
তারা ইতিপূর্বে স্বাচ্ছন্দ্যশীল ছিল।