LGED Media Cell

LGED Media Cell LGED Official Media Cell
• Official updates
• Projects
• Development Stories
• Connecting people with progress

স্থানীয় সরকার বিভাগের এডিপি রি-স্কোপিং বিষয়ে সভা২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় স্থানীয় সরকার ব...
22/09/2026

স্থানীয় সরকার বিভাগের এডিপি রি-স্কোপিং বিষয়ে সভা

২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় স্থানীয় সরকার বিভাগের চলমান ও অননুমোদিত নতুন প্রকল্পের রি-স্কোপিং বিষয়ে আজ একটি সভা অনুষ্ঠিত হয়েছে।

২২ সেপ্টেম্বর ২০২৬ স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সভায় স্থানীয় সরকার বিভাগের চলমান ও অননুমোদিত নতুন প্রকল্পসমূহের রি-স্কোপিং এবং ২০২৬-২৭ অর্থবছরের এডিপি বাস্তবায়নসংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

#স্থানীয়সরকারবিভাগ #এডিপি #উন্নয়ন

📰 দৈনিক যায়যায়দিনকে আন্তরিক ধন্যবাদমাগুরা এলজিইডি প্রাঙ্গণে আমলকীর সবুজ উৎসব শিরোনামে এলজিইডি প্রাঙ্গণের নয়নাভিরাম পরিবে...
22/09/2026

📰 দৈনিক যায়যায়দিনকে আন্তরিক ধন্যবাদ

মাগুরা এলজিইডি প্রাঙ্গণে আমলকীর সবুজ উৎসব শিরোনামে এলজিইডি প্রাঙ্গণের নয়নাভিরাম পরিবেশ, আমলকী গাছের সৌন্দর্য ও ফলনে সমৃদ্ধির বিষয়টি তুলে ধরে সুন্দর একটি প্রতিবেদন প্রকাশ করায় দৈনিক যায়যায়দিন কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

প্রতিবেদনে মাগুরা এলজিইডি প্রাঙ্গণে আমলকী গাছ, সবুজ পাতার আড়ালে ঝুলে থাকা অসংখ্য ফল এবং কর্মকর্তা-কর্মচারী ও দর্শনার্থীদের দৃষ্টি কাড়ার মতো মনোরম পরিবেশের চিত্র তুলে ধরা হয়েছে। পাশাপাশি আমলকীর পুষ্টিগুণ, বহুমুখী ব্যবহার এবং পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষায় এর গুরুত্বও সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে।

এলজিইডির একটি কর্মপরিবেশ কীভাবে সবুজ, নান্দনিক ও প্রকৃতিবান্ধব হয়ে উঠতে পারে দৈনিক যায়যায়দিনের প্রতিবেদনে তারই একটি সুন্দর চিত্র ফুটে উঠেছে।

এলজিইডির প্রাঙ্গণের এই সবুজ সৌন্দর্য ও প্রকৃতিবান্ধব পরিবেশকে পাঠকের সামনে তুলে ধরার জন্য দৈনিক যায়যায়দিন ও সংশ্লিষ্ট প্রতিবেদকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।

সবুজ থাকুক এলজিইডি, সুন্দর থাকুক আমাদের পরিবেশ। 🌱

#যায়যায়দিন #উন্নয়ন #সবুজএলজিইডি #পরিবেশ #মাগুরা

গ্রামীণ সড়ক উন্নয়নে নতুন উদ্যোগগ্রামের ছোট ছোট সড়ক নির্মাণে ইটের পরিবর্তে ইউনিব্লক ব্যবহারের উদ্যোগ গ্রহণ করা হবে।
20/09/2026

গ্রামীণ সড়ক উন্নয়নে নতুন উদ্যোগ

গ্রামের ছোট ছোট সড়ক নির্মাণে ইটের পরিবর্তে ইউনিব্লক ব্যবহারের উদ্যোগ গ্রহণ করা হবে।

ফটো নিউজএলজিইডির উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা সভা১৯ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, সকাল ১০টায় এলজিইডি ভবনের কামরুল ইসলাম স...
19/09/2026

ফটো নিউজ

এলজিইডির উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা সভা

১৯ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, সকাল ১০টায় এলজিইডি ভবনের কামরুল ইসলাম সিদ্দিকী মিলনায়তনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উন্নয়নমূলক কর্মকাণ্ডের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. আবদুল মঈন খান, এমপি। সভাপতিত্ব করেন এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উন্নয়নমূলক কর্মকাণ্ডের ওপর আলোচনা সভা অনুষ্ঠিতঢাকা, ১৯ সেপ্টেম্বর ২০২৬: স্থানীয় সরকার প...
19/09/2026

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উন্নয়নমূলক কর্মকাণ্ডের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত

ঢাকা, ১৯ সেপ্টেম্বর ২০২৬: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উন্নয়নমূলক কর্মকাণ্ড, চলমান প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) এলজিইডি ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. আবদুল মঈন খান, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি এবং স্থানীয় সরকার বিভাগের সচিব জনাব মো. শহীদুল হাসান।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী জনাব মো. বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এলজিইডির বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, চলমান প্রকল্পসমূহের অগ্রগতি, প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

সভায় এলজিইডির বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

স্থান: কামরুল ইসলাম সিদ্দিকী মিলনায়তন (লেভেল-২), এলজিইডি ভবন, আগারগাঁও, ঢাকা।

আয়োজনে: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)

নগর পরিকল্পনায় দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে অগ্রাধিকার দিতে হবে।নগর উন্নয়ন শুধু বড় ভবন, সড়ক, পানি ও স্যানিটেশন অবকাঠামো...
13/09/2026

নগর পরিকল্পনায় দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে অগ্রাধিকার দিতে হবে।

নগর উন্নয়ন শুধু বড় ভবন, সড়ক, পানি ও স্যানিটেশন অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়; নগরবাসীর জীবনযাত্রার মান, সুখ ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করাই নগর উন্নয়নের মূল লক্ষ্য।

জাতীয় নগর উন্নয়ন দিবস উপলক্ষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আব্দুল মঈন খান নগর পরিকল্পনায় অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

#উন্নয়ন #নগরউন্নয়ন

*বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরও বিস্তৃত করার প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর*ঢাকা, ১০ সেপ্টেম্বর: বাংলাদেশ ও যুক্তরাজ্যের ...
10/09/2026

*বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরও বিস্তৃত করার প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর*

ঢাকা, ১০ সেপ্টেম্বর:
বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও বিস্তৃত করে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করার প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন। এসময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।

সাক্ষাতে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, পিপল-টু-পিপল যোগাযোগ জোরদার, স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালীকরণ, উচ্চশিক্ষা ও প্রশিক্ষণসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে সরকার কাজ করে যাচ্ছে। তিনি বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরে বলেন, নগর উন্নয়নের পাশাপাশি গ্রামীণ উন্নয়নেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে।

মন্ত্রী আরও বলেন, বিশেষ করে গ্রামীণ অর্থনীতির উন্নয়নে যুক্তরাজ্যের সঙ্গে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করা সম্ভব। দুই দেশের পারস্পরিক সহযোগিতাকে আরও বিস্তৃত করার মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে নতুন গতি আনা যেতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে পিপল-টু-পিপল সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্ব দেন। নগর উন্নয়ন নিয়ে যুক্তরাজ্যের চলমান সহযোগিতা আরও সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন তিনি। একইসঙ্গে স্থানীয় পর্যায় থেকে উন্নয়ন পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণে ‘বটম-আপ গভর্ন্যান্স’-এর গুরুত্ব তুলে ধরেন।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, যুক্তরাজ্যের সঙ্গে সহযোগিতা আরও বাড়াতে চায় সরকার। কর্মসংস্থান সৃষ্টি, কৃষিখাত ও অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থবছর পরিবর্তন করে যুক্তরাজ্যের মতো করা হয়েছে। এর ফলে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ শহীদুল হাসানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এলজিইডিতে উন্নয়ন কার্যক্রম ও প্রশাসনিক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত৫ সেপ্টেম্বর ২০২৬: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি...
05/09/2026

এলজিইডিতে উন্নয়ন কার্যক্রম ও প্রশাসনিক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

৫ সেপ্টেম্বর ২০২৬: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর আওতায় বাস্তবায়নাধীন উন্নয়ন কার্যক্রম, সরকারের নির্বাচনী ইশতেহার এবং প্রশাসনিক বিষয় নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন।

কর্মশালায় এলজিইডির আওতায় চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে করণীয় এবং সংশ্লিষ্ট প্রশাসনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে উন্নয়ন প্রকল্পসমূহের গুণগত মান নিশ্চিতকরণ, কার্যক্রমের যথাযথ বাস্তবায়ন এবং সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

কর্মশালায় এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী,তত্ত্বাবধায়ক প্রকৌশলী, বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালক ,সদর দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বিভাগীয়/অঞ্চল পর্যায়ের সংশ্লিষ্ট প্রকৌশলীরা অংশগ্রহণ করেন।

#কর্মশালা #উন্নয়ন #স্থানীয়সরকার #নির্বাচনীইশতেহার #প্রশাসনিকবিষয়

এলজিইডিতে বৃক্ষরোপণ কর্মসূচিপ্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেনের অংশগ্রহণে সবুজায়নের প্রত্যয়পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়...
02/09/2026

এলজিইডিতে বৃক্ষরোপণ কর্মসূচি

প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেনের অংশগ্রহণে সবুজায়নের প্রত্যয়

পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি ও নির্মল পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মচারীদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ করেন এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন।

কর্মসূচিতে প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। এ সময় তিনি পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন বৃদ্ধিতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে সবাইকে পরিবেশবান্ধব কার্যক্রমে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের কোনো বিকল্প নেই। শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে। এলজিইডির কর্মকর্তা কর্মচারীদের এ ধরনের পরিবেশবান্ধব উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

তিনি আরও বলেন, উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি পরিবেশ সংরক্ষণেও এলজিইডি গুরুত্ব দিয়ে কাজ করছে। একটি সুন্দর, সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষকে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে এগিয়ে আসতে হবে।

এ সময় এলজিইডির কর্মকর্তা কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। কর্মসূচির মাধ্যমে এলজিইডির প্রাঙ্গণে সবুজ ও নান্দনিক পরিবেশ গড়ে তোলার পাশাপাশি পরিবেশ সচেতনতা বৃদ্ধির প্রত্যয় ব্যক্ত করা হয়।

সংযোগ সড়কের কাজ চলমান, শেষ পর্যায়ে কালাপাড়া-লতাচাপলী সেতুসম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লত...
31/08/2026

সংযোগ সড়কের কাজ চলমান, শেষ পর্যায়ে কালাপাড়া-লতাচাপলী সেতু

সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের একটি সেতুর সংযোগ সড়ক নির্মাণ না হওয়া এবং সেতুর কাজ শেষ না হওয়ার বিষয়ে যে তথ্য উপস্থাপন করা হয়েছে, তা বর্তমান বাস্তবতার সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ নয়।

প্রতিবেদনে সেতুর পূর্ব পাশে প্রায় ২০০ মিটার এবং পশ্চিম পাশে প্রায় ৫০ মিটার সংযোগ সড়কের কাজ বাকি রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। তবে বর্তমানে ওই সংযোগ সড়কের নির্মাণকাজ চলমান রয়েছে এবং কাজটি শেষ পর্যায়ে রয়েছে। সরেজমিনের সাম্প্রতিক চিত্রেও সেতুর উভয় পাশে সংযোগ সড়কের নির্মাণকাজ, প্রয়োজনীয় নির্মাণসামগ্রী ও সড়ক প্রস্তুতের কার্যক্রম দৃশ্যমান।

সেতুর মূল কাঠামোর নির্মাণকাজ সম্পন্ন হওয়ার পর সংযোগ সড়ক, অ্যাপ্রোচ ও অন্যান্য আনুষঙ্গিক কাজ পর্যায়ক্রমে সম্পন্ন করা হচ্ছে। নির্মাণকাজ চলমান থাকায় সাময়িকভাবে স্থানীয় জনগণের চলাচলে কিছুটা অসুবিধা তৈরি হলেও কাজ শেষ হলে সেতুটি সংশ্লিষ্ট এলাকার যোগাযোগব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এলজিইডির চলমান উন্নয়নকাজ সম্পর্কে প্রতিবেদন প্রকাশের ক্ষেত্রে কাজের সর্বশেষ অগ্রগতি সরেজমিনে যাচাই করে তথ্য উপস্থাপনের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানানো হচ্ছে।

এলজিইডি মিডিয়া সেল

#উন্নয়ন #পটুয়াখালী #কলাপাড়া #সংযোগসড়ক

Address

LGED RDEC Bhaban, Media Unit (level-2) Agargaon
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when LGED Media Cell posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share