10/05/2026
ইউনেসকোর সর্বশেষ বিশ্ব শিক্ষা পরিসংখ্যানে উঠে এসেছে এই হতাশাজনক তথ্য!
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ন্যূনতম দক্ষতার শিক্ষকের তালিকায় সর্বশেষ অবস্থানে রয়েছে বাংলাদেশ। রিপোর্টে দেখা যায়, দেশের মাধ্যমিক স্তরের শিক্ষকদের মধ্যে মাত্র ৫৫ শতাংশ শিক্ষকই দক্ষতার মান পূরণ করেছেন।
জরিপে শিক্ষকদের দুটো বিষয় বিবেচনা করা হয়েছে। প্রথমত, পাঠদানের জন্য তাঁদের যথাযথ প্রশিক্ষণ আছে কি না; দ্বিতীয়ত, শিক্ষকদের প্রাতিষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতা উক্ত স্তরে পাঠদানের উপযোগী কিনা।
এই তালিকায় শীর্ষে রয়েছে মালদ্বীপ। এছাড়া ভুটান, নেপাল, ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তান যথাক্রমে দ্বিতীয় থেকে ষষ্ঠ অবস্থানে থেকে বাংলাদেশকে ছাড়িয়ে গেছে। প্রতিবেদন: বিজ্ঞানপ্রিয়।