Bangladesh Association of Parliament on Population and Development-BAPPD

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • Bangladesh Association of Parliament on Population and Development-BAPPD

Bangladesh Association of Parliament on Population and Development-BAPPD Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bangladesh Association of Parliament on Population and Development-BAPPD, Public & Government Service, Parliament Building, Dhaka.

Although Bangladesh Association of Parliamentariants on Population and Development (BAPPD) formed under the SPCPD project but BAPPD is a National body to promote population and development issues.

Recently, the UNFPA-funded SPCPD Project conducted 6th Project Steering Committee (PSC) meeting at the Bangladesh Parlia...
06/01/2024

Recently, the UNFPA-funded SPCPD Project conducted 6th Project Steering Committee (PSC) meeting at the Bangladesh Parliament. High-level Government officials from the Bangladesh Parliament Secretariat, and senior officials from different Ministries like Finance, ERD, IMED, SEID, GED, etc. attended the meeting. Hon'ble Senior Secretary, Mr. K. M. Abdus Salam chaired the meeting. Dr. M Shahidul Islam, PhD, Chief, PPR, UNFPA provided technical support and Mr. M A Kamal Billah, Additional Secretary and Project Director, SPCPD facilitated the meeting.

20/12/2022

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাল্য বিবাহ প্রতিরোধ ও কিশোরী স্বাস্থ্যসেবা নিশ্চিতকরতে সকলকে কাজ করে যেত...

প্রকল্প টেকসই হলে তৃণমূলের জনগণ স্থায়ীভাবে উপকৃত হবে : স্পিকারঢাকা, ৭ ডিসেম্বর, ২০২২ (বাসস) : জাতীয় সংসদের স্পিকার ড. শি...
07/12/2022

প্রকল্প টেকসই হলে তৃণমূলের জনগণ স্থায়ীভাবে উপকৃত হবে : স্পিকার
ঢাকা, ৭ ডিসেম্বর, ২০২২ (বাসস) : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রকল্প টেকসই হলে তৃণমূলের জনগণ স্থায়ীভাবে উপকৃত হবে।
তিনি বলেন, ‘সংসদ সদস্যদেরকে ইউএনএফপিএ’র আওতায় নতুন প্রকল্পগুলো সম্পর্কে অবগত করতে হবে এবং প্রকল্পের ফান্ড সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে ব্যয় করতে হবে।
স্পিকার আজ জাতীয় সংসদের শপথকক্ষে ইউএনএফপিএ’র এর কারিগরি সহযোগিতায় সংসদ সচিবালয় বাস্তবায়নাধীন এসপিসিপিডি প্রকল্পের আওতায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পার্লামেন্টেরীয়ান’স অন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট আয়োজিত দশম সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। সরকারী প্রতিষ্ঠান কমিটির সভাপতি আ.স.ম. ফিরোজ এমপি, অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি ড. মোঃ আব্দুস শহীদ এমপি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আ ফ ম রুহুল হক এমপি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ এমপি, হাবিবে মিল্লাত এমপি, ফখরুল ইমাম এমপি, অ্যারমা দত্ত এমপি, সৈয়দা রুবিনা আক্তার এমপি, উম্মে ফাতেমা নাজমা বেগম এমপি মূল্যবান মতামত প্রদান করেন।
স্পিকার বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় প্রতি মাসের নির্ধারিত দিনে বিশেষজ্ঞ ডাক্তার অথবা স্বাস্থ্যকর্মীর মাধ্যমে প্রয়োজনীয় সকল পরামর্শ প্রদানের ব্যবস্থা নিতে হবে।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রকল্পটিকে যথাযথ কার্যক্রম গ্রহণের মাধ্যমে টেকসই করতে হবে, যাতে তৃণমূলের জনগণ স্থায়ীভাবে উপকৃত হওয়ার সুযোগ পায়। এসময় তিনি সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনা করে প্রকল্পের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ করার আহবান জানান।
জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে. এম. আব্দুস সালাম, যুগ্মসচিব ও এসপিসিপিডি প্রকল্পের প্রকল্প পরিচালক এম. এ. কামাল বিল্লাহ, উপ-প্রকল্প পরিচালক এ কে এম আব্দুর রহিম ভূইয়া, ইউএনএফপিএ এবং বিএপিপিডি'র প্রতিনিধিসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

01/09/2022

বাল্য বিবাহ প্রতিরোধ, মাতৃমৃত্যু হার হ্রাস, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধসহ প্রতিটি ক্ষেত্রে সংসদ সদস্যগণের মতামতের গুরুত্ব দেওয়া হয় --স্পীকার

ঢাকা, ০১ সেপ্টেম্বর, ২০২২ খ্রি.

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, এসপিসিপিডি প্রকল্পের আওতায় বাল্য বিবাহ প্রতিরোধ, মাতৃমৃত্যু হার হ্রাস, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধসহ প্রতিটি ক্ষেত্রে সংসদ সদস্যগণের মতামতের গুরুত্ব দেওয়া হয়। এসবের প্রতিটি ক্ষেত্রে সংসদ সদস্যগণ উৎসাহহের সাথে অংশগ্রহন করে তাঁদের মতামত প্রদান করেন।

এসপিসিপিডি প্রকল্পের আওতায় বাল্য বিবাহ প্রতিরোধ, মাতৃমৃত্যু হার হ্রাস, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধসহ প্রতিটি ক্ষেত্রে সংসদ সদস্যগণের মতামতের গুরুত্ব দেওয়া হয়।

আজ সংসদ ভবনস্থ শপথ কক্ষে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)-এর কারিগরি সহায়তায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় কর্তৃক বাস্তবায়নাধীন এসপিসিপিডি প্রকল্পের আওতায় "ফুল ইমপ্লিমেন্টেশন অফ দ্য আইসিডি এজেন্ডা এ্যাজ এ্যান এক্সিলারেটর ফর দ্য এসডিজি'স" কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে স্পীকার এসব কথা বলেন।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আ,ফ,ম রুহুল হক এমপি। এছাড়াও ডা. আব্দুল আজিজ এমপি,আনোয়ারুল আবেদীন খান এমপি,মেরিনা জাহান এমপি,অপরাজিতা হক এমপি কর্মশালায় বক্তব্য প্রদান করেন।

কর্মশালায় প্রবন্ধ উপস্থাপন করেন ইউএনএফপিএ'র চিফ অফ হেল্থ ড. ভিভাভেন্দ্রা রাঘুভানশি, ইউএনএফপিএ'র পিপিআর প্রধান এম শহীদুল ইসলাম পিএইচডি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের অধ্যাপক ড মোঃ মাঈনুল ইসলাম এবং স্বাগত বক্তব্য রাখেন এসপিসিপিডি প্রকল্পের প্রকল্প পরিচালক যুগ্ম-সচিব এম এ কামাল বিল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম। কর্মশালার শেষে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয় এবং এ পর্বে সংসদ সদস্যগণ মূল্যবান মতামত প্রদান করেন।

স্পীকার বলেন, বিভিন্ন দেশের সরকার মাতৃমৃত্যু হ্রাস,শিশু মৃত্যু হ্রাস,কারিগরী শিক্ষা প্রদান,যুব উন্নয়ন,নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ,নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করে। কিন্তু জাতীয় সংসদ এগুলো নিয়ে কাজ করে এমন উদাহরণ বিশ্বে কম। সেক্ষেত্রে বাংলাদেশের সংসদ অনেক এগিয়ে আছে।

উল্লেখ্য, সম্প্রতি নিউইয়র্ক সফরকালীন স্পীকারের সাথে ইউএনএফপিএ এবং ইউএনডিপি এর প্রতিনিধির সাথে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় তারা বাংলাদেশ জাতীয় সংসদের এ কার্যক্রমের প্রশংসা করেন।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে. এম. আব্দুস সালাম এর সভাপতিত্বে হাবিবুর রহমান এমপি, এস এম জগলুল হায়দার এমপি,উম্মে কুলসুম স্মৃতি এমপি,এম এ মতিন এমপি, প্রান গোপাল দত্ত এমপি,আরমা দত্ত এমপি, সৈয়দা রুবিনা আক্তার এমপি,খঃ মমতা হেনা লাভলী এমপি,আদিবা আনজুম মিতা এমপি এবং সংসদ সদস্যবৃন্দ ও ইউএনএফপিএ'র প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

স্বাক্ষরিত
(মোঃ তারিক মাহমুদ)
পরিচালক (গণসংযোগ)
মোবাইল-০১৯৫৭২০৬৫৮৬

31/08/2022

সংবাদ বিজ্ঞপ্তি

‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ৩৪তম বৈঠক অনুষ্ঠিত।
ঢাকা, ৩১ আগস্ট, ২০২২ খ্রিষ্টাব্দ:

একাদশ জাতীয় সংসদের ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ৩৪তম বৈঠক আজ কমিটির সভাপতি মেহের আফরোজ এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য মোঃ শাহজাহান মিয়া, মোঃ আব্দুল আজিজ, শবনম জাহান, লুৎফুন নেসা খান, সৈয়দা রাশিদা বেগম, সাহাদারা মান্নান এবং কানিজ ফাতেমা আহমেদ বৈঠকে অংশগ্রহণ করেন। এছাড়া মাননীয় সভাপতির বিশেষ আমন্ত্রণে বাংলাদেশ এ্যাসোসিশন অফ পার্লামেন্টারিয়ানস অন পপুলেশন এন্ড ডেভেলপমেন্ট (বিএপিপিডি) এর অধীনে Strengthening Parliament’s Capacity in Population and Development issues (SPCPD) এর আওতায় গঠিত ‘বাল্যবিবাহ প্রতিরোধ ও জেন্ডার ভিত্তিক সংহিংসতা প্রতিরোধ বিষয়ক সাব-কমিটি’র সদস্য উম্মে কুলসুম স্মৃতি, শিরীন আখতার, শামীম হায়দার পাটোয়ারী, আরমা দত্ত এবং আদিবা আনজুম মিতা বৈঠকে যোগদান করেন।

বৈঠকে স্থায়ী কমিটি কর্তৃক “পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) বিধিমালা, ২০১৩” তে প্রদত্ত সংশোধনীর প্রস্তাব ও যৌন হয়রানি বন্ধে হাইকোর্ট প্রদত্ত নির্দেশনাসমূহ বাস্তবায়নে মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে এবং গত সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।

জেন্ডার ভিত্তিক সংহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধের লক্ষে “পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন, ২০১০” এবং “পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) বিধিমালা, ২০১৩” এর কার্যকর ও ফলপ্রসূ প্রয়োগের উপর গুরুত্ব আরোপ করে সাব-কমিটি’র সদস্যগণ কর্তৃক কতিপয় বিধির সংশোধনী প্রস্তাব উপস্থাপন ও আলোচনা করা হয়। এর অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।

বৈঠকে কালিগঞ্জের কর্মজীবী মহিলা হোস্টেলের অবশিষ্ট কাজ দ্রুত সম্পন্ন করে উদ্বোধনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার অধীনে যতগুলো শিশু দিবাযত্ন কেন্দ্র আছে, বিশেষ করে যে সমস্ত কেন্দ্র অতি শ্রীঘ্রই বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলো এবং ‘তথ্য আপা’ প্রজেক্টের ওয়েব পোর্টালের মেয়াদ শেষ হওয়ার আগেই মেয়াদ বৃদ্ধির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

বৈঠকের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদতবরণকারী সকল শহীদদের এবং ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকলের প্রতি এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে, এম, আব্দুস সালাম, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন অধিদপ্তর ও সংস্থা প্রধানগণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়; বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়সহ এসপিসিপিডি প্রকল্পের উর্দ্ধতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

স্বা:
(মোছা: রুবা মিরাতুল ফাতিমা)
সহকারী পরিচালক
মোবাইল: ০১৯১১১৫৭৭৪১।

30/08/2022

এসপিসিপিডি প্রকল্প বাস্তবায়নে সংসদ সদস্যগণের উদ্ভাবনী পরামর্শ কার্যকর ভূমিকা রাখছে--স্পীকার

ঢাকা, ৩০ আগস্ট, ২০২২ খ্রি.

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, এসপিসিপিডি প্রকল্পের আওতায় বাল্য বিবাহ প্রতিরোধ, মাতৃমৃত্যু হার হ্রাস, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সংসদ সদস্যগণের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ প্রসঙ্গে জাতীয় সংসদের সংসদ সদস্যগণ দ্বারা গৃহীত পদক্ষেপ ইউএনএফপিএ কর্তৃক প্রশংসিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আজ সংসদ ভবনস্থ শপথ কক্ষে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)-এর কারিগরি সহায়তায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় কর্তৃক বাস্তবায়নাধীন এসপিসিপিডি প্রকল্পের আওতায় "পলিসি এ্যাকশন'স টু অ্যাচিভ আইসিপিডি থ্রি ট্রান্সফরমেশন রেজাল্ট'স বাই ২০৩০" কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে স্পীকার এসব কথা বলেন।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার শামসুল হক টুকু এমপি, হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, সরকারী প্রতিষ্ঠান কমিটির সভাপতি আ.স.ম ফিরোজ এমপি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ এমপি এবং ইউএনএফপিএ'র প্রতিনিধি ক্রিস্তিনে ব্লখুস।

কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউএনএফপিএ'র পিপিআর প্রধান এম শহীদুল ইসলাম পিএইচডি এবং স্বাগত বক্তব্য রাখেন এসপিসিপিডি প্রকল্পের প্রকল্প পরিচালক যুগ্ম-সচিব এম এ কামাল বিল্লাহ। অনুষ্ঠানের মুক্ত আলোচনা পূর্ব সঞ্চালনা করেন কে এম আব্দুস সালাম এবং এ পর্বে সংসদ সদস্যগণ মূল্যবান মতামত প্রদান করেন।

স্পীকার বলেন, এসপিসিপিডি প্রকল্পের যথাযথ বাস্তবায়নে সংসদ সদস্যগণ অত্যন্ত আন্তরিকতা ও দায়িত্বশীলতার সাথে কাজ করছেন। সদস্যগণের সুচিন্তিত মতামত ও উদ্ভাবনী পরামর্শ খুবই কার্যকর উল্লেখ করে তিনি বলেন, প্রকল্প কার্যক্রম অব্যাহত রাখা জরুরি।

উল্লেখ্য, সম্প্রতি (১২ আগস্ট, ২০২২) নিউইয়র্ক সফরকালীন স্পীকারের সাথে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে ইউএনএফপিএ এর ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর এম্বাসেডর ইব পেটারসেনসহ ইউএনএফপিএ এর সংশ্লিষ্ট কর্মকর্তাগণ সাক্ষাত করেন। সাক্ষাতকালে ড. শিরীন শারমিন চৌধুরী ইউএনএফপিএ'র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর এম্বাসেডর ইব পেটারসেনকে মাতৃস্বাস্থ্য উন্নয়ন ও পরিবার পরিবল্পনা, বাল্যবিবাহ ও জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং যুব উন্নয়ন ও জনসংখ্যার বহুমাত্রিকতা- এই তিনটি ইস্যূতে সংসদ সদস্যগণের অংশগ্রহণে সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম অবহিত করেন। এসময় ইউএনএফপিএ বাংলাদেশের কার্যক্রমের প্রশংসা করে।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে. এম. আব্দুস সালাম এর সভাপতিত্বে কর্মশালায় অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আ ফ ম রুহুল হক এমপি, ডা. আব্দুল আজিজ এমপি, শামীম হায়দার পাটোয়ারী এমপি, উম্মে ফাতেমা নাজমা বেগম এমপি, সৈয়দা রুবিনা আক্তার এমপি, শামীমা আক্তার খানম এমপি বক্তব্য রাখেন। এছাড়াও অনুষ্ঠানে সংসদ সদস্যগণ এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

স্বাক্ষরিত
(মোঃ তারিক মাহমুদ)
পরিচালক (গণসংযোগ)
মোবাইল-০১৯৫৭২০৬৫৮৬

https://www.bssnews.net/bangla/news-flash/53872
12/08/2022

https://www.bssnews.net/bangla/news-flash/53872

ঢাকা, ১২ আগস্ট, ২০২২ (বাসস): স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সংসদ সদ....

Address

Parliament Building
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Association of Parliament on Population and Development-BAPPD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share