“সুপ্রিয় আসসালামুআলাইকুম”
ভালোবাসা, বিশ্বাস, মানবতা জেগে উঠুক প্রতিটি মানুষের ধর্মে, কর্মে ও প্রার্থনায় এই নৈতিক প্রত্যাশায় প্রিয় জেলাবাসীকে শ্বশ্রদ্ধ সালাম, নিরন্তর শুভেচ্ছা ও পুস্পিত অভিনন্দন।
“নিরাপদ নোয়াখালী চাই” সংগঠনটি নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী জেলার সমন্বয়ে গঠিত একটি অরাজনৈতিক, অলাভজনক, সামাজিক, সম্প্রীতিমুলক স্বেচ্ছাসেবী সংগঠন, যা বৃহত্তর নোয়াখালীর অসহায় ও শোষিতের কথা বলে।
“ গনপ্রজাতন
্ত্রী বাংলাদেশ সরকারের কাছে নিরাপদ নোয়াখালী চাই” সংগঠনের এর প্রস্তাবিত ৭দফা যৌক্তিক দাবি সমূহ :
প্রধান দাবি : নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী জেলার সমন্বয়ে নোয়াখালীর বিভিন্ন উপজেলাকে বিভক্ত করে আরো ৭টি থানা ও উপজেলা গঠনের মাধ্যমে বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের প্রানের জেলা “নোয়াখালী”কে ৯ম প্রশাসনিক বিভাগ হিসেবে ঘোষনা ও দ্রুত বাস্তবায়ন চাই।
দ্বিতীয় দাবি : ১৪৫ বছরের পুরনো ঐতিহ্যবাহী নোয়াখালী পৌরসভা ও পাশ্ববর্তী চৌমুহনী পৌরসভাকে একত্রিত করে অবিলম্বে নোয়াখালী সিটি কর্পোরেশন ঘোষনা ও বাস্তবায়ন চাই।
তৃতীয় দাবি : অবিলম্বে বৃহত্তর নোয়াখালীতে একটি আন্তর্জাতিক বিমান বন্দর ও সমুদ্রবন্দর স্থাপন প্রকল্প একনেকে পাশসহ বাস্তবায়ন চাই।
চতুর্থ দাবি : চিকিৎসা সেবায় হয়রানি বন্ধে অনুমোদনহীন হাসপাতাল ও ক্লিনিকগুলোকে স্থায়ীভাবে বন্ধ ঘোষনা, সার্জারী ডাক্তারবিহীন অপারেশন বন্ধে ব্যবস্থা গ্রহন,পরীক্ষার নামে নিবন্ধিত ও অনিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টারগুলোতে বিবেকবর্জিত রক্তচোষা চিকিৎসা বাণিজ্য স্থায়ীভাবে বন্ধ ঘোষনা করার মাধ্যমে অসহায় চিকিৎসা প্রত্যাশী মানুষকে সঠিক চিকিৎসা সেবা প্রদানের উন্নততর ব্যবস্থা গ্রহন করতে হবে।
৫ম দাবি : নোয়াখালীতে একটি সরকারী ইঞ্জিনিয়ারিং কলেজ, একটি সরকারী ক্যাডেট কলেজ ও একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্প একনেকে পাস ও বাস্তবায়ন চাই।
৬ষ্ঠ দাবি : নোয়াখালীতে “নিঝুম দ্বীপ” নামে দুটি নতুন আন্ত:নগর টেন সংযোজনসহ একটি আইটি পার্ক, একটি শিশু পার্ক ও একটি উন্নতমানের চিড়িয়াখানা স্থাপন চাই।
৭ম দাবি : বৃহত্তর নোয়াখালীর প্রধান বানিজ্যিক শহর চৌমুহনী, জেলা শহর মাইজদী ও সোনাপুর জিরো পয়েন্টের যানজট নিরসনে একটি ফ্লাইওভার ও বাইপাস সড়ক নির্মাণ চাই।
সর্বোপরি বৃহত্তর নোয়াখালীর প্রত্যেকটি শ্রেণী পেশার, ধর্মের ও বর্ণের মানুষের মধ্যে মানবিক মুল্যবোধ সৃষ্টির মাধ্যমে আগামী প্রজম্মের জন্য একটি সুখী, সমৃদ্ধ ও সকলের বাসযোগ্য সুস্থ্য, সুন্দর, পরিচ্ছন্ন ও নিরাপদ নোয়াখালী নির্মাণ করাই আমাদের মুল লক্ষ্য ও উদ্দেশ্য।
তাই আসুন সকল দল, মত, ধর্ম, বর্ণ ভুলে প্রাণের জেলার আর্থ-সামাজিক ও অবকাঠামোগত উন্নয়নে ঐক্যবদ্ধ হয়ে শান্তিপূর্ণ আন্দোলন করি, আগামী প্রজম্মের জন্য সুস্থ, সুন্দর ও নিরাপদ নোয়াখালী গড়ি।
সাইফুর রহমান রাসেল
লেখক ও সাংবাদিক
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান , নিরাপদ নোয়াখালী চাই সংগঠন।
সাবেক সিনিয়র নির্বাহী কর্মকর্তা ও সিনিয়র সংবাদ সমন্বয়ক ,আরটিভি।
মোবা : ০১৭২৫-৩৮৩৩৭৯