Nexus Politics

Nexus Politics সংগ্রামের পথের পথিক,
বিশ্বাসের কাছে আজও আপসহীন।✊

২২ জুন ছাত্রলীগের মিছিলের পর নিখোঁজ ৭ জনের মধ্যে তুরাগ নদী থেকে ৩ জনের অর্ধগলিত ম'রদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ৪ জন!
26/06/2026

২২ জুন ছাত্রলীগের মিছিলের পর নিখোঁজ ৭ জনের মধ্যে তুরাগ নদী থেকে ৩ জনের অর্ধগলিত ম'রদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ৪ জন!

25/06/2026

২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোলা জেলা, দৌলতখান উপজেলা ছাত্রলীগের কেক কাটা ও মিছিল কর্মসূচি পালন

23/06/2026

৭৭ বছরের গৌরবগাঁথা, সংগ্রাম আর অর্জনের ইতিহাস সবাইকে জানাই মুজিবীয় শুভেচ্ছা।

21/06/2026

গতকাল গ্রেফতার, আজ লাশ এ কেমন বিচার?
সুস্থ মানুষকে বাসা থেকে তুলে নেওয়া হলো, সকালে পাওয়া গেল মরদেহ!
এটা কি হেফাজতে মৃত্যু, নাকি ঠান্ডা মাথার পরিকল্পিত হত্যাকাণ্ড?
রাতে গ্রেফতার করা হলো জীবিত অবস্থায়, সকালে মিললো লাশ।
আইনের রক্ষক যদি জীবনের নিরাপত্তা দিতে না পারে, তবে সাধারণ মানুষ কার কাছে যাবে?
প্রান্ত মির্জার মৃত্যুর রহস্য উদঘাটন করে দায়ীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

16/06/2026

শিশুমৃত্যু, খুন, ধর্ষণ, তেল-গ্যাস-বিদ্যুতের সংকট ও মূল্যবৃদ্ধি এবং শিক্ষার অধিকার হরণের দায়ে বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে ভোলা জেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু।

15/06/2026

যুক্তরাজ্য ছাত্রলীগের নেতাকর্মীদের ভয়ে দৌড়ে পালালো হাসনাত আব্দুল্লাহ।

11/06/2026

জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা ও বাস্তব প্রয়োজনের যথাযথ প্রতিফলন দেখা যাচ্ছে না বর্তমান বাজেটে।

অনেকের মতে, জনস্বার্থের চেয়ে বিশেষ একটি গোষ্ঠীর সুবিধাকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। ভোলা-বরিশাল সেতুর মতো জনদাবির গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো এখনও বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের যে ধারা তৈরি হয়েছিল, তা অব্যাহত থাকলে এ ধরনের প্রকল্পের কাজ আরও আগেই শুরু হতে পারত। উন্নয়ন তখনই অর্থবহ হয়, যখন তা মানুষের আশা-আকাঙ্ক্ষা ও প্রয়োজনের প্রতিচ্ছবি হয়ে ওঠে।

10/06/2026

ভোলা জেলা ছাত্রলীগের সভাপতি রাইহান আহমেদের একটি ফেসবুক পোস্ট দেখেই যেন ভোলা জেলা ছাত্রদলের ঘুম হারাম হয়ে গেছে।

এত দ্রুত প্রতিক্রিয়া আর উদ্বেগ দেখে বোঝাই যাচ্ছে, একটি পোস্টই তাদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভয় পেয়ে তড়িঘড়ি করে সমালোচনা শুরু করলে বাস্তবতা বদলায় না।

10/06/2026

ভোলা জেলা আওয়ামী লীগের অগ্রযাত্রা থামানোর স্বপ্ন যারা দেখছে,
তাদের জানা উচিত ভোলা জেলা ছাত্রলীগ সবসময় রাজপথে ছিল, আছে এবং থাকবে। সংগঠনের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র ও অপপ্রচারের জবাব গণতান্ত্রিক ও সাংগঠনিক শক্তির মাধ্যমেই দেওয়া হবে। ভোলা জেলা আওয়ামী লীগের অগ্রযাত্রা অব্যাহত রাখতে ভোলা জেলা ছাত্রলীগ দৃঢ়প্রতিজ্ঞ।

08/06/2026

RP STATION-এ ভোলা জেলা ছাত্রলীগের সভাপতি রাইহান আহমেদের গুরুত্বপূর্ণ বক্তব্যে

প্রয়াত প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন ভোলা জেলা ছাত্রলীগের সভাপতি রাইহান আহমেদ। সম্প্রতি RP STATION-কে দেওয়া এক গুরুত্বপূর্ণ বক্তব্যে তিনি বলেন, তোফায়েল আহমেদের সঙ্গে তাদের পরিবারের দীর্ঘদিনের সুসম্পর্ক ছিল এবং তিনি রাইহান আহমেদকে অত্যন্ত স্নেহ করতেন।

রাইহান আহমেদ বলেন, “তোফায়েল আহমেদ শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্বই ছিলেন না, তিনি ছিলেন ভোলা তথা দেশের রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র। তিনি সবসময় ছাত্রলীগের নেতাকর্মীদের খোঁজখবর রাখতেন এবং সংগঠনের প্রতি গভীর ভালোবাসা পোষণ করতেন।

তিনি আরও বলেন, তোফায়েল আহমেদের রাজনৈতিক আদর্শ, নেতৃত্বগুণ ও দেশপ্রেম নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁর অবদান ভোলাবাসী চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
ভোলা জেলা ছাত্রলীগের সাংগঠনিক ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে রাইহান আহমেদ বলেন, “আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে ভোলা জেলা ছাত্রলীগকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও কার্যকর ইউনিট হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর। সামনের দিনে ভোলা জেলা ছাত্রলীগ অতীতের যেকোনো সময়ের তুলনায় আরও শক্তিশালী ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি।
তিনি সকল নেতাকর্মীর প্রতি সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা বজায় রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nexus Politics posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share