Md. Abu Nahid

Md. Abu Nahid Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Md. Abu Nahid, Dhaka.

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সমাবেশ ও  #গণমিছিল অনুষ্ঠিত‘সংস্কার ছাড়া নির্বাচন হলে জনগণে...
05/08/2025

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সমাবেশ ও #গণমিছিল অনুষ্ঠিত

‘সংস্কার ছাড়া নির্বাচন হলে জনগণের সাথে বিশ্বাসঘাতকতার শামিল হবে’
- Syeed Abdullah Muhammad Taher

‘দেশের কিছু মানুষ ও চিহ্নিত রাজনৈতিক দল ছাড়া সকলেই জুলাই মুক্তিযোদ্ধা; তাই এ বিষয়ে কোন বিভেদ সৃষ্টির সুযোগ নেই’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।

তিনি আজ ৫ আগস্ট সকাল ১০ টায় মহাখালী কলেরা হাসপাতালের সামনে জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষ্যে গণমিছিল পূর্ব বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমের পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিম উদ্দীন মোল্লা, ডা. ফখরুদ্দীন মানিক ও ইয়াছিন আরাফাত, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য জিয়াউল হাসান,জামাল উদ্দিন, ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক মো. আতাউর রহমান সরকার এবং ঢাকা মহনগরী উত্তরের কর্মপরিষদ সদস্য নাসির উদ্দীন প্রমূখ।

ডা. তাহের বলেন, বিগত ১৫ বছর আওয়ামী-বাকশালীরা দেশে অপশাসন-দুঃশাসন চালিয়েছে। কিন্তু ছাত্র-জনতার ঐক্যবদ্ধ অভ্যুত্থানের মাধ্যমে তাদেরকে লজ্জাজনকভাবে ক্ষমতা থেকে বিদায় নিতে হয়েছে। তারা আবার দৃশ্যপটে ফিরে আসার জন্য নানাবিধ ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। কিন্তু বীর জনতা তাদের সে ষড়যন্ত্র কোনভাবেই সফল হতে দেবেনা। যারা নতুন করে স্বৈরাচার হওয়ার চেষ্টা করছেন তাদেরকেও জনগণ কোন ভাবেই মেনে নেবে না। তিনি দেশ ও জাতিকে নিয়ে জামায়াতের ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, জামায়াত সত্য, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত রাখবে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে জামায়াত কারো সাথে আপোষ করবে না বরং দেশে টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা ও তা রক্ষার জন্য সবকিছু করবে। তিনি দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য আগামী নির্বাচনকে চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করতে সকলের প্রতি আহবান জানান।

তিনি বলেন, গতানুগতির পদ্ধতির নির্বাচন দেশ ও জাতির জন্য কোন সুফল বয়ে আনবে না। স্বাধীনতার ৫৪ বছরে প্রায় সকল নির্বাচনই প্রশ্নবিদ্ধ ছিলো। বিশেষ করে ১৯৭৩ সালের নির্বাচন সহ শেখ হাসিনার অধীনে কোন নির্বাচনই নির্বাচন ছিলো। এসব নির্বাচনে ব্যাপক ভিত্তিক রিগিং,গণহারে সিল মারা,কেন্দ্র দখল,ডামি নির্বাচন, ব্যালট ছিনতাই, দিনের ভোট রাতে করা সহ ভোটারবিহীন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মূলত, এসব ছিলো ভুয়া ও নির্বাচনের নামে প্রহসন। তাই দেশে অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে হলে সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি তথা পিআর পদ্ধতির নির্বাচন চালু করতে হবে। এ পদ্ধতি চালু হলে নির্বাচনী অপরাধ থাকবে না, ভোট চুরি ও কেন্দ্র দখল হবে না। থাকবে না টাকার খেলা। মূলত,যাদের প্রয়োজনীয় জনসমর্থন নেই তারাই এ পদ্ধতির বিরোধীতা করছেন। তারা মাস্তানী ও অর্থের বিনিময়ে নির্বাচনী বৈতরণী পার হতে চান। কিন্তু জনগণ তাদেরকে সে সুযোগ দেবে না। পিআর পদ্ধতি ছাড়া অন্যকোন পদ্ধতি তারা মেনে নেবে না।

ডা. তাহের প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলেন, ‘জনগণের রক্তের ওপর দিয়েই জুলাই বিপ্লব সাধিত হয়েছে। তাদের রক্তের ওপর দাঁড়িয়েই আপনি এখন ক্ষমতায়। আপনি বা আপনার পরিবারের কোন সদস্য আন্দোলনে ক্ষতিগ্রস্ত হননি। তাই নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষ করার রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার করতে হবে। সংস্কার ছাড়া নির্বাচন ঘোষণা করলে জনগণের সাথে বিশ্বাসঘাতকতার শামিল হবে। আর দেশ ও জাতির সাথে বিশ্বাসঘাতকতা করলে তারা আপনাকে ছাড়বে না। তাই অন্তর্বর্তী সরকারকে সময় থাকতে শুভবুদ্ধির পরিচয় দিতে হবে’।
তিনি অতীতের অপশাসন- দুঃশাসনের কথা উল্লেখ করে বলেন, ‘আমরা বিএনপি- আওয়ামী লীগের শাসনামল দেখেছি। কিন্তু মানুষের মুক্তি মেলেনি। জনগণ তাদের অধিকারের নিশ্চয়তা পায়নি। আপনারা যদি আমাদেরকে এক বার সুযোগ দেন এবং আমাদের ওপর আস্থা রাখেন, তাহলে আমরা ৫৪ বছরের ইতিহাসই বদলে দেবো। দুর্নীতিবাজদের হয় দুর্নীতি ছাড়তে হবে, নয়তো জেলে যেতে হবে। আমাদের মন্ত্রী-এমপিরা শুল্কমুক্ত গাড়ী কিনবেন না বা সরকারি প্লট গ্রহণ করবেন না’।

ড. মুহাম্মদ রেজাউল করিম বলেন, আগামীর বাংলাদেশ হবে ইনসাফ ও ইসলামের বাংলাদেশ। যেখানে সকল মানুষের অধিকারের নিশ্চয়তা থাকবে। তিনি গণহত্যাকারীদের বিচার এবং পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন দিতে সরকারের প্রতি জোর দাবি জানান।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, প্রধান উপদেষ্টা জুলাই সনদ ঘোষণা করতে যাচ্ছেন। কিন্তু সে সনদে জনপ্রত্যাশার বাইরে কিছু থাকলে তা দেশপ্রেমী জনতা কোন ভাবেই মেনে নেবে না। শুধু ঘোষণা নয় বরং তা নির্বাচনের আগেই পুরোপুরি বাস্তবায়ন করতে হবে। নির্বাচন হতে হবে জুলাই সনদের ভিত্তিতেই। নির্বাচনের আগেই গণহত্যার বিচার দৃশ্যমান হতে হবে। চাই প্রয়োজনীয় সংস্কারও। অন্যথায় অন্তর্বর্তী সরকারকে জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

গণমিছিল মহাখালী রেলগেট থেকে শুরু হয়ে মগবাজার চৌরাস্তায় এসে মহানগরী আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন এর বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।

Md. Abu Nahid Abu Nahid
#গনমিছিল
#আবু_নাহিদ

31/07/2025

যেমন-তেমন জুলাই ঘোষণাপত্র দিলে জাতি তা কখনোই মেনে নেবে না।

 #জাতীয়_সমাবেশ_২০২৫ #আমীরে_জামায়াত  #বাংলাদেশ_জামায়াতে_ইসলামী #আবু_নাহিদ
25/07/2025

#জাতীয়_সমাবেশ_২০২৫
#আমীরে_জামায়াত
#বাংলাদেশ_জামায়াতে_ইসলামী
#আবু_নাহিদ

সোহরাওয়ার্দী উদ্যান ছাড়িয়ে কাকরাইল, শাহবাগ, ফার্মেগেট, পল্টন, কারওয়ান বাজার ও বায়তুল মোকাররমে লোকে লোকারন্য। #দাঁড়িপাল্ল...
19/07/2025

সোহরাওয়ার্দী উদ্যান ছাড়িয়ে কাকরাইল, শাহবাগ, ফার্মেগেট, পল্টন, কারওয়ান বাজার ও বায়তুল মোকাররমে লোকে লোকারন্য।

#দাঁড়িপাল্লা #জাতীয়_সমাবেশ
#বাংলাদেশ_জামায়াতে_ইসলামী

AbuNahid

06/06/2025



12/04/2025

সরাসরি…
ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে।
💚✊ "March for Gaza" — Solidarity Movement
📅 ১২ এপ্রিল ২০২৪
একটিই কণ্ঠস্বর: গাজা’র পাশে দাঁড়াও!
একটিই প্রত্যয়: নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ হোক বিশ্বব্যাপী!
একটিই দাবি: স্বাধীন ফিলিস্তিন, মুক্ত গাজা!
#গাজার_পক্ষে

10/03/2025
27/10/2024

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।

মুহতারাম কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ভাইয়ের সম্মানিত মা দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ সকাল ৬:৩০ মিনিটে ইন্তেকাল করেছেন।

মহান আল্লাহ সম্মানিত মাকে ক্ষমা করে দিন এবং জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন, আমীন।

আলহামদুলিল্লাহ মোহাম্মদ সেলিম উদ্দিন ঢাকা মহানগরী উত্তরের আমীর নির্বাচিত২০২৫-২০২৬ সেশনের জন্য ঢাকা মহানগরী উত্তর জামায়াত...
24/10/2024

আলহামদুলিল্লাহ
মোহাম্মদ সেলিম উদ্দিন ঢাকা মহানগরী উত্তরের আমীর নির্বাচিত
২০২৫-২০২৬ সেশনের জন্য ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমীর নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সেলিম উদ্দিন। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের বার্ষিক সদস্য(রুকন) সম্মেলনে উক্ত ভোট গ্রহণ করা হয়।আজ ২৩ অক্টোবর কেন্দ্রীয় কর্মপরিষদ বৈঠকে আমীরে জামায়াত উক্ত ফলাফল ঘোষণা করেন। ১৩ অক্টোবর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সম্মেলনে ১০ হাজার ভোটার ২০২৫-২০২৬ সেশনের জন্য আমীর নির্বাচনের ভোট প্রদান করেন।পুরুষ ও মহিলা রুকনরা প্রত্যক্ষ ও গোপন ব্যালটে ভোট প্রদান করেন।নির্বাচন কমিশনার ছিলেন কেন্দ্রীয় নির্বাহি পরিষদের প্রবীণ সদস্য মো.আব্দুর রব।তাকে সহায়তা করেন ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল।১৩টি বুথে ভোট গ্রহণ করা হয়।কেন্দ্র থেকে পাঠানো কেন্দ্রীয় প্রধান নির্বাচন কমিশনার এ টি এম মাসুম স্বাক্ষরিত ব্যালট পেপারে রুকনরা পছন্দের দায়িত্বশীলের নাম লিখে ব্যালট বক্সে ফেলেন।জামায়াতের সকল ধরনের নির্বাচন গণতান্ত্রিক পদ্ধতিতে অনুষ্ঠিত হয়।সব্বোচ্চ ভোট প্রাপ্ত ব্যক্তিই নির্বাচিত হন।জামায়াতের গঠনতন্ত্র অনুযায়ী নেতৃত্ব নির্বাচনে কোনো প্রার্থী থাকেননা।কেউ পদের জন্য আকাঙ্ক্ষাহী হলে তিনি অযোগ্য বলে বিবেচিত হবেন।
মোহাম্মদ সেলিম উদ্দিন ২০০৪-২০০৫ সালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন।ছাত্রজীবন শেষ করে তিনি দিগন্ত টেলিভিশনের অন্যতম উদ্যোক্তা হিসেবে ভূমিকা রাখেন এবং ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন।তিনি ২০০৮-২০১১ সাল পর্যন্ত রমনা আমীর, ২০১২-২০১৬ সাল পর্যন্ত অবিভক্ত ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারি, ২০১৭-২০২৪ সাল পর্যন্ত কেন্দ্রীয় নির্বাহি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর হিসেবে দায়িত্ব পালন করেন।

21/10/2024

খুনি হাসিনার পদত্যাগ পত্র আছে,হাজার শহীদের কবর ফলকে । যারা এটা নিয়ে বিশৃংখলা করতে চাইবে, বিবেকের তারনায় প্রথমবার ক্ষমা করার পর এখনো ঘুরে বেড়াবার সুযোগ দিলেও, আর একবার এই ভুল করিয়েন না। ধরে প্যাদানী দিয়ে বেধে রাখেন, আর আইন শৃংখলা বাহিনীর কাছে সোপার্দ করেন। সহযোগিতা না পেলে আমাদেরকে জানাতে পারেন।
Abu Nahid

রাজিব ভাইয়ের সাদী মোবারক Private University Brothers Association (PUBA)Executive MemberYouth for Better Future Society E...
11/10/2024

রাজিব ভাইয়ের সাদী মোবারক
Private University Brothers Association (PUBA)
Executive Member
Youth for Better Future Society
Ex-Execitive Member

ইসলামী শিক্ষা ব্যবস্থার সংগ্রামের ইতিহাস যখনই সামনে আসবে তখনই শহীদ আব্দুল মালেকের নাম আসবে সবার আগে। তিনি ইসলামী শিক্ষা ...
15/08/2024

ইসলামী শিক্ষা ব্যবস্থার সংগ্রামের ইতিহাস যখনই সামনে আসবে তখনই শহীদ আব্দুল মালেকের নাম আসবে সবার আগে। তিনি ইসলামী শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয়তা তুলে ধরার কারনে বাম ধারার ফ্যাসিস্টদের চক্ষুশুল হন। ১৯৬৯ সালের ১২ আগষ্ট তারা তাকে রেসকোর্স ময়দানে আক্রমণ করে আহত করে এবং ১৫ আগষ্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহাদাতের অমিও সুধা পান করেন শহীদ মালেক।





Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Md. Abu Nahid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Md. Abu Nahid:

Share