BNMPC Social Service Club

BNMPC Social Service Club Our product is compassion of the youth to the community.
(1)

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের HSC ২০২৫ ব্যাচের প্রিয় শিক্ষার্থী রাকিন আ...
22/08/2026

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের HSC ২০২৫ ব্যাচের প্রিয় শিক্ষার্থী রাকিন আয়মানের ইন্তেকালে BNMPC Social Service Club -এর পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানাই।

রাকিন শুধু আমাদের ক্লাবের একজন সদস্য ছিল না, সে ছিল আমাদের পরিবারের একজন গুরুত্বপূর্ণ অংশ। দীর্ঘদিন সে ক্লাবের SR In-Charge হিসেবে অত্যন্ত নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করেছে। নেতৃত্ব দেওয়ার অসাধারণ সক্ষমতা, মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা এবং তার আন্তরিকতা তাকে আমাদের সবার কাছে বিশেষ করে তুলেছিল।

ক্লাবের বিভিন্ন মানবিক কার্যক্রমে তার অবদান ও নেতৃত্ব আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব। তার মতো একজন নিবেদিতপ্রাণ সদস্য ও দক্ষ নেতাকে হারানো আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। তার কাজ, নেতৃত্ব এবং রেখে যাওয়া স্মৃতিগুলো আমাদের পথচলায় সবসময় অনুপ্রেরণা হয়ে থাকবে।

রাকিন, তোমাকে আমরা কখনো ভুলব না। তুমি আমাদের স্মৃতিতে এবং আমাদের ক্লাবের ইতিহাসে চিরকাল বেঁচে থাকবে।

মহান আল্লাহর দরবারে আমাদের বিনীত প্রার্থনা, তিনি যেন রাকিনের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে দেন, তাঁর প্রতি রহমত ও মাগফিরাত নাজিল করেন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন।

এই শোকাবহ সময়ে রাকিনের পরিবার, স্বজন, সহপাঠী, শিক্ষক এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি BNMPC Social Service Club-এর পক্ষ থেকে রইল গভীর সমবেদনা। আল্লাহ সবাইকে এই কঠিন শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দান করুন।

🤲 রাকিনের জন্য সকলের কাছে দোয়ার আবেদন।

আল্লাহুম্মাগফির লাহু ওয়ারহামহু।
আমিন।

আজ ২৫ ফেব্রুয়ারি, জাতীয় শহিদ সেনা দিবস।২০০৯ সালের বিডিআর বিদ্রোহে পিলখানায় নির্মমভাবে শহিদ হন ৫৭ জন সেনা কর্মকর্তা। স...
24/02/2026

আজ ২৫ ফেব্রুয়ারি, জাতীয় শহিদ সেনা দিবস।
২০০৯ সালের বিডিআর বিদ্রোহে পিলখানায় নির্মমভাবে শহিদ হন ৫৭ জন সেনা কর্মকর্তা। সেই বেদনাবিধুর দিনের স্মৃতি আজও জাতির হৃদয়ে গভীর ক্ষত হয়ে আছে।

তাঁদের আত্মত্যাগ আমাদের দায়িত্ব, শৃঙ্খলা ও দেশপ্রেমের অর্থ নতুন করে মনে করিয়ে দেয়। ব্যক্তিগত জীবনের স্বপ্ন, পরিবার, প্রিয়জন, সবকিছুর ঊর্ধ্বে উঠে তাঁরা ছিলেন দেশের জন্য নিবেদিত। সেই ত্যাগ কখনও বিস্মৃত হওয়ার নয়।

বিএনএমপিসি সোশ্যাল সার্ভিস ক্লাব, গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় সকল শহিদ সেনা কর্মকর্তাকে স্মরণ করছে।
আমরা বিশ্বাস করি, শহিদদের সম্মান রক্ষা করা মানে ন্যায়, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধকে ধারণ করা।

শ্রদ্ধায় ও কৃতজ্ঞতায়,
শহিদদের স্মরণে। 🇧🇩

ভাষা শহীদদের রক্তে রাঙানো একুশ।তাঁদের আত্মত্যাগেই আজ আমাদের মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠিত।গভীর শ্রদ্ধায় স্মরণ করছি ১৯৫২ স...
21/02/2026

ভাষা শহীদদের রক্তে রাঙানো একুশ।
তাঁদের আত্মত্যাগেই আজ আমাদের মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠিত।

গভীর শ্রদ্ধায় স্মরণ করছি ১৯৫২ সালের সেই অমর বীরদের।
একুশ আমাদের চেতনা, একুশ আমাদের অহংকার।

স্মরণে : বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ সোশ্যাল সার্ভিস ক্লাব।

আজকে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিএনএমপিসি সোশ্য...
29/01/2026

আজকে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিএনএমপিসি সোশ্যাল সার্ভিস ক্লাব কর্তৃক পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি পালিত হয়।

28/01/2026

জরুরি ভিত্তিতে রোগীর জন্য O+ রক্তের প্রয়োজন।
তারিখ: ২৮/০১/২০২৬

রোগির সমস্যাঃ ব্লাড ক্যান্সার
রোগীর বয়স: ৬ বছর
রক্তের গ্রুপ : O+ (১ব্যাগ)

ফোন নম্বর: +880 1888-261323 (রোগীর ভাই)
হাসপাতালের নাম : রায়েরবাগ ডক্টর জোন। (ওভার ব্রিজের কাছেই)

স্থান: ধানমন্ডি ল্যাবএইডসময়: শনিবার ২৪/০১/২০২৬রোগীর বিবরণ: হার্টের বাইপাস সার্জারিরক্তের গ্রুপ: 🅱️+পরিমান: ৫ ব্যাগযোগাযো...
22/01/2026

স্থান: ধানমন্ডি ল্যাবএইড
সময়: শনিবার ২৪/০১/২০২৬
রোগীর বিবরণ: হার্টের বাইপাস সার্জারি
রক্তের গ্রুপ: 🅱️+
পরিমান: ৫ ব্যাগ
যোগাযোগ: 01797190100 (Nazmul Hasan)

স্নেহের আবরার—বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের একজন মেধাবী শিক্ষার্থী, এসএসসি–২০২৬ পরীক্ষার্থী। শান্ত, ভদ্র, বিনয়ী—...
20/12/2025

স্নেহের আবরার—
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের একজন মেধাবী শিক্ষার্থী, এসএসসি–২০২৬ পরীক্ষার্থী। শান্ত, ভদ্র, বিনয়ী—যে ছেলেটা স্বপ্ন দেখত পড়াশোনা করে মানুষ হবে।

টেস্ট পরীক্ষা চলাকালীন হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়ে আবরার। প্রথমে আইসিইউ, পরে লাইফ সাপোর্ট, শুধু একজন মায়ের নিরন্তর দোয়া আর মধ্যবিত্ত আয়ের একজন বাবার অদম্য মনোবল আবরারকে আজও লড়াইয়ে রেখেছে।

কিছুটা সুস্থ হয়ে আইসিইউ থেকে সাধারণ বেডে আনা হলেও আবার তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। এখন সে উন্নত চিকিৎসার অধীনে। প্রতিটি দিন, প্রতিটি মুহূর্তই তার জীবনের জন্য গুরুত্বপূর্ণ। আর এই চিকিৎসার খরচ তার পরিবারের পক্ষে একা বহন করা অসম্ভব হয়ে উঠেছে।

এই মুহূর্তে আবরারের পাশে দাঁড়ানো মানে, একজন মেধাবী ছাত্রের ভবিষ্যতের পাশে দাঁড়ানো।
আপনার সামান্য সহায়তাই হতে পারে তার বেঁচে থাকার বড় আশার জায়গা।

যারা পারেন, অনুগ্রহ করে সাহায্যের হাত বাড়িয়ে দিন।

বিকাশ (পার্সোনাল): ০১৭১১ ৯৫০৪০০
অ্যাকাউন্ট হোল্ডার: আবরারের বাবা

একটি জীবন বাঁচানো মানে একটি পুরো পরিবারের আলো জ্বালানো।
আজ আবরারের জন্য সেই আলোটুকু হয়ে উঠুন।

We stand under this sky because they stood their ground in fire and darkness.Because a few thousand brave hearts chose f...
15/12/2025

We stand under this sky because they stood their ground in fire and darkness.
Because a few thousand brave hearts chose freedom over fear.

🇧🇩 54th Victory Day of Bangladesh
Glory, sacrifice, independence. These aren’t just words. They are the backbone of a nation.

Honor to the martyrs.
Respect to the warriors.
Bangladesh, every heartbeat is for you.

#1971

আজকে BNMPC Social Service Club কর্তৃক আয়োজিত “Find It, Solve It” ইভেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে সম্প...
14/12/2025

আজকে BNMPC Social Service Club কর্তৃক আয়োজিত “Find It, Solve It” ইভেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।

৭২ জন অংশগ্রহণকারীর মধ্য থেকে নির্বাচিত শীর্ষ ১০ প্রতিযোগী, ১৯ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর এবং ৫টি ক্লাব পার্টনারকে সম্মাননা ও পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে আমাদের সম্মানিত অধ্যক্ষ স্যার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। সাথে ছিলেন ক্লাব মডারেটর স্যার এবং কো-মডারেটর ম্যাম ও আমাদের শিক্ষকবৃন্দ। তাদের উপস্থিতি অনুষ্ঠানে আলাদা গুরুত্ব যোগ করে।

আনন্দমুখর ও অনুপ্রেরণামূলক এক আয়োজনের মধ্য দিয়ে আজকের ইভেন্টের সফল সমাপ্তি ঘটেছে।

ইভেন্টটি সফল করতে দিনরাত পরিশ্রম করা আমাদের ইভেন্ট ম্যানেজমেন্ট টিমের প্রতি বিশেষ কৃতজ্ঞতা।

আসসালামু আলাইকুম। আমরা জানাতে পেরে আনন্দিত যে, আগামীকাল (রবিবার) "Find it, Solve it" ইভেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি...
13/12/2025

আসসালামু আলাইকুম। আমরা জানাতে পেরে আনন্দিত যে, আগামীকাল (রবিবার) "Find it, Solve it" ইভেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।

📍 বিজয়ী ১০ জন পার্টিসিপেটকে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হবে।

📍সকল ক্লাব পার্টনার দের সার্টিফিকেট প্রদান করা হবে।

📍বিজয়ী ৩ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর কে ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রদান করা হবে। তাছাড়া বাকি সকল ক্যাম্পাস অ্যাম্বাসেডর দের সার্টিফিকেট প্রদান করা হবে।

স্থান : বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের অডিটরিয়াম।
তারিখ : ১৪ ডিসেম্বর ২০২৫।(রবিবার)
সময় : সকাল ১১:০০ - ০১:৩০ ।
পোশাক : যার যার প্রতিষ্ঠানের ইউনিফর্ম ।

Address

Dhaka
BIRSHRESHTHANOORMOHAMMADPUBLICCOLLEGE02-58613870HTTPS://MAPS.APP.GOO.GL/JF4U9BFL

Alerts

Be the first to know and let us send you an email when BNMPC Social Service Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to BNMPC Social Service Club:

Shortcuts

Share

Category