নবধারা পাঠক ফোরাম

নবধারা পাঠক ফোরাম ❝আজকের পাঠক আগামীর লেখক❞

15/07/2026

বেফাকের দুর্নীতি...............
-কাগজ কিনা হয় ১০ টাকার। লেখা হয় ১৫ টাকা।
-পরীক্ষার খাতা কিনা হয় ৬০ গ্রাম। লেখা হয় ৮০ গ্রাম।

-প্রশ্নের সময় একরকম কাগজ কিনা হয় ৬৫ গ্রাম। লেখা হয় ১০০ গ্রাম।
-বেফাকের বই ছাপা হয়। স্বাভাবিক বই সর্ট পড়ে যায়। পরে নকল বই বেফাকের ভিতরে থাকা কর্মী তারাই ছাপায়। বেফাকেরটা বিক্রি হয় না। তাদেরটা বিক্রি হয়..।

বেফাকের চলাফেরার মাঝে ফাঁকিবাজি হয়। কেউ মুরব্বিদের মারফতে গাড়িতে চলে যায়। আলাদাভাবে লেখে আমার বাস ভাড়া এত।

বেফাকের জমি কিনার মধ্যও দুর্নীতি হয়। বেফাকের একটা বিল্ডিং হয়েছে সিলেট। সেখানে নাকি খরচ হয়েছে ৮০ লাখ টাকা। দুনিয়ার সবাই বলবে, যদি টাকা ঢালাইয়ের মধ্যও দেয়। তাহলেও এখানে ৮০ লাখ দেওয়ার জায়গা নেই।

আসলে এগুলা করে কয়েকজন। কিন্তু, শেষে সাইন হয়ে এগুলাও পাস হয়ে যায়।

29/06/2026

সন্তান পেতে কবিরাজের ডেরায় যা হয়

===পাপ ছাড়ে না বাপরেও===🔰ওয়েবফিল্মঃ দুই দিনের দুনিয়া🔰 গল্পঃ আশরাফুল আলম শাওনঅনম বিশ্বাসের চমৎকার নির্মাণ আর চঞ্চল-বাবুর ...
19/05/2026

===পাপ ছাড়ে না বাপরেও===
🔰ওয়েবফিল্মঃ দুই দিনের দুনিয়া
🔰 গল্পঃ আশরাফুল আলম শাওন

অনম বিশ্বাসের চমৎকার নির্মাণ আর চঞ্চল-বাবুর অভিনয় জাদুতে মুগ্ধ হলাম!

গল্পটা ইন্টারেস্টিং; চঞ্চল চৌধুরী একজন ট্রাকড্রাইভার। একদিন এক অচেনা বয়স্ক লোক অর্থাৎ ফজলুর রহমান বাবু তাকে ফলো করে। চঞ্চল কৌতূহলী হয়ে কারণটা জানতে চাইলে বাবু জানায়, সে ২০৩৩ সাল থেকে এসেছে। সে আরও জানায়, চঞ্চলের সামনে বড় বিপদ আছে। যদি তার কথা মতো চঞ্চল চলে তাহলে সে বিপদ থেকে উদ্ধার পেতে পারে!

এরপর ধীরে ধীরে গল্পের একেকটি অধ্যায় উম্মোচিত হতে থাকে এবং জানা যায় কে এই বৃদ্ধ লোকটা! তার উদ্দেশ্য কী কিংবা কেন সে এসব আজব কথা বলছে! ট্রাক ড্রাইভারেরই বা কেন বিপদ হবে কিংবা কোন কর্মের ফলে এই বিপদ! সে কি বিপদ থেকে উদ্ধার পাবে? এসব কিছুই সুন্দর ও গোছালোভাবে নির্মাতা ছবিটিতে দেখিয়েছেন।

যদিও গোটা ছবিজুড়ে স্বভাবতই এই দুই অভিনেতার ভেলকি দেখা গেছে, তারপরও অন্যান্য অভিনয়শিল্পীরাও নিজ নিজ চরিত্রে দারুণ মানিয়ে গেছেন। এক সময়ের প্রিয় অভিনেত্রী তানভিন সুইটি চঞ্চল চৌধুরীর স্ত্রীর চরিত্রে চমৎকার অভিনয় করেছেন। তার বড় বড় চোখের ধারালো এক্সপ্রেশন দিয়ে তিনি যেন তার করা প্রতিটি দৃশ্যকে অন্য লেভেলে নিয়ে গেছেন। এছাড়া ছোট্ট একটি চরিত্রে মৌসুমী হামিদকেও ভালো লেগেছে। ট্রাকের হেলপার চরিত্রের ছেলেটাকেও দারুণ লেগেছে।

19/05/2026
যদি আমি বেঁচে ফিরিJodi Ami Beche Firi (2022)মানুষের জীবন লিফটের মতো! কখনো উত্থান, কখনো পতন! একজন পাপী মানুষ মিশা সওদাগর।...
19/05/2026

যদি আমি বেঁচে ফিরি
Jodi Ami Beche Firi (2022)

মানুষের জীবন লিফটের মতো! কখনো উত্থান, কখনো পতন! একজন পাপী মানুষ মিশা সওদাগর। তিনি ঘুষ ছাড়া অফিসের কাজ করেন না। মদ খান, পরকীয়া করেন। এক রাতে নতুন ফ্ল্যাট দেখতে গিয়ে লিফটে আটকা পড়েন। তখন তিনি দোয়া-দরুদ পড়ে #তওবা করেন। মুনাজাত ধরেন। দোষটা মূলত বখাটে দারোয়ানের। সে সারাক্ষণ হেডফোন লাগিয়ে নারীর প্রেমে মত্ত হয়ে থাকে...

মিশা সওদাগরের সেই বান্ধবীর আরও প্রেমিক থাকে। তার যুক্তি, শহরে বাঁচতে হলে প্রচুর করতে হয়। তাই সে দেহ বিক্রি করে সুখী।

মিশা সওদাগরের কিউট দুটি বাচ্চা থাকে। লিফটে আটকা পড়ার পর তাদের কথা মনে পড়ে তার। মনে পড়ে পরিবারের কথা, বাবা-মায়ের কথা। সে ভেবেছিল এটাই তার জীবনের শেষ মুহূর্ত। তাই সে তার সহজ-সরল বন্ধুকে ভিডিও রেকর্ড করে জানায়, তার বৌকে ভোগ করার কথা। মাফ চায় বান্ধবী ও বৌয়ের কাছে। দুনিয়ার মুহাব্বত ছেড়ে ভালো হওয়ার প্রতিজ্ঞা করে!...



১. ফ্ল্যাটের ছবি তোলা এবং ভিডিও রেকর্ড করার সময় মিশা সওদাগরের মোবাইলের স্ক্রিনে কী ছিল?
২. দারোয়ান শোবার খাট থাকতেও কেন ফ্লোরে ঘুমায়?
৩. মিশা সওদাগর ওটিটি প্লাটফর্মে সম্পূর্ণ নতুন। কনটেন্টটি যারা বানালেন তারাও বোধয় অনভিজ্ঞ!

গত ১১ আগস্ট রাখি উপলক্ষে মুক্তি পেয়েছিল ‘লাল সিং চাড্ডা’। হলিউডের কালজয়ী ছবি ‘ফরেস্ট গাম্প’-এর হিন্দি রিমেক আমির খানের এ...
19/05/2026

গত ১১ আগস্ট রাখি উপলক্ষে মুক্তি পেয়েছিল ‘লাল সিং চাড্ডা’। হলিউডের কালজয়ী ছবি ‘ফরেস্ট গাম্প’-এর হিন্দি রিমেক আমির খানের এই ছবি। ছবিটি ঘিরে সিনেমাপ্রেমীদের আগ্রহ ছিল তুমুল। কিন্তু আমিরের এই ছবি আশাহত করেছে তাঁর অনুরাগীদের। বক্স অফিস থেকেও খুব দ্রুত ‘বিদায়’ নিয়েছে ‘লাল সিং চাড্ডা’।

আমিরের ছবি মানেই সিনেমাপ্রেমীদের আকাশছোঁয়া প্রত্যাশা। আর ‘আমির’ নামটির প্রতি দর্শকের আস্থাও দারুণ। এর আগে আমির খানের একাধিক ছবি বক্স অফিসে লম্বা ইনিংস খেলেছে। কিন্তু ‘লাল সিং চাড্ডা’ সিনেমাপ্রেমীদের আশাহত করেছে। এই রিমেক ছবির সঙ্গে ‘ফরেস্ট গাম্প’-এর ক্রমাগত তুলনা টানা হচ্ছে। অনেকের মতে, আমিরের এই ছবি ‘ফরেস্ট গাম্প’-এর উচ্চতায় পৌঁছাতে চরম ব্যর্থ। ‘লাল সিং চাড্ডা’কে ঘিরে নেট দুনিয়ায় একদিকে বইছে বয়কটের ঝড়।

এদিকে ভারতের বিভিন্ন প্রান্তে এই ছবির প্রদর্শন বন্ধ করার জন্য বিক্ষোভ দেখাচ্ছে বিভিন্ন ধর্মীয় সংগঠন। আমিরের এই ছবির বিরুদ্ধে বেশ কিছু মামলা করা হয়েছে। তাই সবমিলিয়ে দেশের মাটিতে ‘লাল সিং চাড্ডা’ ছবির অবস্থা খারাপ। কিন্তু বিদেশের মাটিতে সাড়া জাগিয়েছে ছবিটি।

ইউটিউবে দেখা যাচ্ছে এখন...

খুবই সামাজিক ও মানবিক কাহিনি নিয়ে তৈরি হয়েছে ছবিটি। প্রতিবন্ধী শিশুদের জন্য আশাবাদী হওয়ার মতো উপাদান রয়েছে এতে। তবে বিয়েবহির্ভূত বাচ্চা জন্মদান কিভাবে দেখাতে পারলেন তাবলিগের সাথীভাই আমির খান? বুঝলাম না। আসলে ময়লার পাইপ দিয়ে দুধের আশা করা কখনোই উচিত না!

28/04/2026

পেইজটি নিয়ন্ত্রণে আনা হচ্ছে...

28/04/2026

শহিদ মিনারে খালি পায়ে কেন?

28/04/2026

গরুর বন্ধু!

Address

Tejgaon Railway
Dhaka
1215

Alerts

Be the first to know and let us send you an email when নবধারা পাঠক ফোরাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to নবধারা পাঠক ফোরাম:

Shortcuts

Share