Dhaka Cares

Dhaka Cares প্রিয় রাজধানী ঢাকাকে আরো বেশি সুন্দর ও বাসযোগ্য করার প্রয়াসে

31/12/2024
🙏😓😓🙏🙏🙏😭😭
31/12/2024

🙏😓😓🙏🙏🙏😭😭

02/09/2024

অভিনন্দন নতুন বাংলাদেশ
25/08/2024

অভিনন্দন নতুন বাংলাদেশ

বাংলাদেশ সময় আজ রাত ১০টায় কাপ্তাই বাঁধের ১৬ টি গেট খুলে কাপ্তাই লেকে জমা হওয়া অতিরিক্ত পানি ধীরে ধীরে ছেড়ে দেয়া হবে...
24/08/2024

বাংলাদেশ সময় আজ রাত ১০টায় কাপ্তাই বাঁধের ১৬ টি গেট খুলে কাপ্তাই লেকে জমা হওয়া অতিরিক্ত পানি ধীরে ধীরে ছেড়ে দেয়া হবে। কর্ণফুলী নদীর তীরে অবস্থিত সকলকে সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ করা যাচ্ছে।

22/08/2024

বন্যাদুর্গত কারো নৌকা স্পিড বোট প্রয়োজন হলে যোগাযোগ করুন। এছাড়া কোথাও উদ্ধারের প্রয়োজন হলেও তথ্য দিয়ে সহযোগিতা করুন।
🔴 জরুরি প্রয়োজনে কল করুন (স্পিড বোট বা অন্য যেকোনো কিছু)
★UNO PARSHURAM- 01713187316
★UNO FULGAZI:- 01713186315
★SENA BAHINI:- 01769335461, 01769335434
★RESCUE TEAM ARFAT-01836-889812
★স্পিড বোট,ছাগলনাইয়া -০১৬৩৭১১৯৩৯০(ফয়সাল)
★JASHED - 01818521000
★JOYNAL - 01818746542
★SHOWRAB SHAKIL- 01843-720516
★MIZAN- 01609430285
★SAIKAT- 01831588759
ছাগলনাইয়া 01644364349
ছাগলনাইয়া 01615414520
মোঃফোরকান -01818738984
আরাফাত হোসেন-01829260044
নাদের চৌধুরী -01690-028474
মীর হোসাইন হৃদয় -01875-149204
মাহেদী হাসান -01766-046785
জিয়াউর রহমান ফারুকী 01820746314(ফুলগাজী)
আবদুর রহমান -01887954818(ফুলগাজী)
আসাদুল ইসলাম -01402933308(পরশুরাম)
ওমর ফারুক -01822789872(ছাগলনাইয়া)
মেহেদী হাসান -01865445795(ছাগলনাইয়া)

21/08/2024
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সময় আহত/নিহত ব্যক্তির তথ্য এবং সুচিকিৎসার জন্য স্বাস্থ্য বাতায়ন- ১৬২৬৩, ০১৭৫৯১১৪৪৮৮ এবং ০১৭...
21/08/2024

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সময় আহত/নিহত ব্যক্তির তথ্য এবং সুচিকিৎসার জন্য স্বাস্থ্য বাতায়ন- ১৬২৬৩, ০১৭৫৯১১৪৪৮৮ এবং ০১৭৬৯৯৫৪১৯২ নাম্বারে যোগাযোগ করুন- এমআইএস, স্বাস্থ্য অধিদপ্তর

সর্বোচ্চ গুরুত্ব সহকারে নাগরিক সেবাদান অব্যাহত রাখা হবে: ঢাদসিক প্রশাসক ড. মহঃ শের আলী ---------------------------------...
21/08/2024

সর্বোচ্চ গুরুত্ব সহকারে নাগরিক সেবাদান অব্যাহত রাখা হবে: ঢাদসিক প্রশাসক ড. মহঃ শের আলী
--------------------------------------
সর্বোচ্চ গুরুত্ব সহকারে নাগরিক সেবাদান কার্যক্রম অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) নবনিয়োগপ্রাপ্ত প্রশাসক ড. মহঃ শের আলী।

আজ মঙ্গলবার (২০ আগস্ট) সকালে নগর ভবনের বুড়িগঙ্গা হলে নিয়োগ পরবর্তী প্রথম কর্মদিবসে করপোরেশনের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও তত্ত্বাবধায়ক প্রকৌশলীদের সাথে দাপ্তরিক কার্যক্রম সুচারুভাবে পরিচালনা সংক্রান্ত মতবিনিময় সভায় অংশগ্রহণ শেষে গণমাধ্যমের সাথে মতবিনিময়কালে ঢাদসিক প্রশাসক ড. মহঃ শের আলী এসব কথা বলেন।

ঢাদসিক প্রশাসক ড. মুহ. শের আলী বলেন, "আপনারা জানেন যে, একটা বিশেষ প্রেক্ষাপটে সরকার আমাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করার নির্দেশনা দিয়েছেন। সে প্রেক্ষিতে আজ সহকর্মীদের সাথে মতবিনিময় করেছি। তাদের কাছ থেকে করপোরেশনের বর্তমান কাজে কোন চ্যালেঞ্জ আছে কিনা, সে বিষয়ে অবহিত হয়েছি এবং সেগুলো বিশেষ করে নাগরিক সেবা আরো সুন্দরভাবে, আরো দক্ষতার সাথে জনগণকে প্রদানের দিকনির্দেশনা প্রদান করেছি। সর্বোচ্চ গুরুত্ব সহকারে অব্যাহতভাবে সেসব সেবা প্রদান করতে পারব বলে আমরা আশা করছি।"

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ঢাদসিক প্রশাসক শের আলী বলেন, "যে সেবাগুলো ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে দেওয়া হয়, সেগুলো অব্যাহত আছে এবং অব্যাহত থাকবে। কাউন্সিলরগণের মাধ্যমে যে সেবাগুলো দেওয়া হয় সে বিষয়গুলোর কি হবে এবং কাউন্সিলর মহোদয়দের অবস্থানের বিষয়ে সরকার কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নেবে। তবে কাউন্সিলরদের যে অফিসগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, সে অফিসগুলোর বিষয়ে আমরা নজর দিচ্ছি। যাতে করে সেবাগুলো আমরা আরো সুন্দরভাবে দিতে পারি। আমরা আশা করছি, সাম্প্রতিক সময়ের কোনো বিষয়ই নাগরিক সেবাদান কার্যক্রমকে বাধাগ্রস্থ করবে না। আমরা সামনের দিকে এগিয়ে যাবো, ইনশাআল্লাহ।"

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে ঢাদসিক প্রশাসক আরো বলেন, "জন্ম-মৃত্যু নিবন্ধন সংক্রান্ত যে সমস্যা ছিল সেটি দূর হয়েছে। এখন আমরা কেন্দ্রীয় সার্ভারের এই সেবা দিচ্ছি। এছাড়া ট্রেড লাইসেন্স বা অন্যান্য সেবা প্রদানে আমরা সর্বোচ্চ ওয়াকিবহাল। আমরা সর্বোচ্চ সেবা দিতে চাই। যদি ইচ্ছাকৃতভাবে কোন কর্মকর্তা বা কর্মচারীর কারণে ট্রেড লাইসেন্স প্রদানসহ অন্যান্য সেবা প্রদান কার্যক্রমে কোন ধরনের সমস্যা হয়, তাহলে তার বিরুদ্ধে আমরা আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নিব।"

ধন্যবাদসহ
মো. আবু নাছের
জনসংযোগ কর্মকর্তা, ঢাদসিক

ডিএনসিসিতে প্রশাসক হিসেবে যোগদান করেছেন সরকারের অতিরিক্ত সচিব জনাব মোঃ মাহমুদুল হাসান, এনডিসিঢাকা উত্তর সিটি কর্পোরেশনের...
21/08/2024

ডিএনসিসিতে প্রশাসক হিসেবে যোগদান করেছেন সরকারের অতিরিক্ত সচিব জনাব মোঃ মাহমুদুল হাসান, এনডিসি

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সকল সেবা নিরবিচ্ছিন্নভাবে অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ডিএনসিসির নবনিযুক্ত প্রশাসক।

মঙ্গলবার (২০ আগস্ট) বিকালে গুলশানস্থ ডিএনসিসি নগর ভবনে সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ ঘোষণা দিয়েছেন তিনি।

উল্লেখ্য, মঙ্গলবার (২০ আগস্ট) সকালে ডিএনসিসির প্রশাসক হিসেবে যোগদান করেছেন মোঃ মাহমুদুল হাসান, এনডিসি। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন অতিরিক্ত সচিব। প্রশাসক হিসেবে যোগদান করে তিনি ডিএনসিসির সকল বিভাগীয় প্রধান এবং ঊর্ধ্বতন অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে ডিএনসিসির সার্বিক কার্যক্রম বিষয়ে সভা করেন। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন ডিএনসিসির প্রশাসক মোঃ মাহমুদুল হাসান।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ডিএনসিসির প্রশাসক মোঃ মাহমুদুল হাসান বলেন, 'ছাত্র-জনতার অভ্যূত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। বর্তমান সরকারের কাছে ছাত্র-জনতার যে প্রত্যাশা সেটি পূরণে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমাদের কার্যক্রম পরিচালনা করবো। ডিএনসিসি একটি সেবামূলক প্রতিষ্ঠান। জনগণের প্রত্যাশা অনুযায়ী সেবার পরিসর বৃদ্ধি কর‍তে পদক্ষেপ নেওয়া হবে।'

এসময় ডিএনসিসির কার্যক্রম পরিচালনায় জনগণের সহযোগিতা চেয়েছেন তিনি।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dhaka Cares posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category