শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট, শিক্ষা মন্ত্রণালয়

  • Home
  • শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট, শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট, শিক্ষা মন্ত্রণালয় ngte24

08/07/2024
31/03/2024

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের সুযোগ-সুবিধা বাড়িয়ে চলছে সরকার

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট সংস্থাটির আইন অনুযায়ী এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীগ...
09/05/2023

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট সংস্থাটির আইন অনুযায়ী এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীগণ কল্যাণ সুবিধা পেয়ে থাকেন। সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে যে, কল্যাণ ট্রাস্ট হতে অতিরিক্ত কল্যাণ সুবিধা পাইয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে উল্লেখিত মোবাইল নাম্বার (01327691358. 01866549271, 01951482355, 01406189738, 01808046636. 01871813109, 01301126889, 01997375756. ০১৮৭১৮১৩১০৯, 01723671194, 01301141842, ০১৭০৫৮৯৪৭২৯, 01737322957, 01808046636. ও 0188৫৮৮১১৬৮৫) থেকে কল্যাণ ট্রাস্টের সচিব, কর্মকর্তা ও শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন পদ-পদবী উল্লেখপূর্বক বিভিন্ন পরিচয়ে এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের সাথে প্রতারকচক্র যোগাযোগ করে বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ পাওয়া যায়। এরূপ অভিযোগের ভিত্তিতে লালবাগ থানায় একাধিক সাধারণ ডায়েরী করা হয়েছে। সাধারণ ডায়েরী নাম্বার-১৪৬২, তারিখ- ৩০-০৯- ২০১৯ ও সাধারণ ডায়েরী নাম্বার-১৩৩৯ তারিখ- ৩০/০৫/২০২২, সাইবার ক্রাইমে মামলা তদন্তাধিন রয়েছেন। কল্যাণ ট্রাস্টের আইন অনুযায়ী এককালীন কল্যাণ সুবিধার টাকা পাওয়ার পর পুনরায় অতিরিক্ত টাকা পাবার কোন সুযোগ নেই। প্রতারক চক্রের ফাঁদে পা না দেওয়ার জন্য সতর্ক করা হলো। যদি কোন শিক্ষক/কর্মচারীকে প্রতারক চক্র কল করে টাকা দাবি করে তাহলে ০১৮১৭০৯২০৮৯ নাম্বারে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।

হজ ও তীর্থ গমনে কল্যাণ ট্রাস্টের ৩৯ কোটি টাকা পেলেন ৪৫৫ শিক্ষক-কর্মচারীহজ পালন ও তীর্থ গমনেচ্ছু ৪৫৫ জন অবসরপ্রাপ্ত শিক্ষ...
18/04/2023

হজ ও তীর্থ গমনে কল্যাণ ট্রাস্টের ৩৯ কোটি টাকা
পেলেন ৪৫৫ শিক্ষক-কর্মচারী

হজ পালন ও তীর্থ গমনেচ্ছু ৪৫৫ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে বিশেষ ব্যবস্থায় ৩৯ কোটি ৩৭ লক্ষ ৩৬ হাজার ৯০১ টাকা প্রদান করেছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট।

হজ পালন ও তীর্থযাত্রার জন্য কল্যাণ ট্রাস্টে আবেদনকারী ৪৫৫ শিক্ষকের ব্যাংক অ্যাকাউন্টে ইতোমধ্যে অনলাইন ব্যবস্থায় আরটিজিএস-এর মাধ্যমে বরাদ্দকৃত টাকা পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব ও স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু বলেন, হজ ও তীর্থযাত্রা ধর্মীয় গুরুত্বপূর্ণ বিষয়। মানুষ শেষ জীবনে বিশেষ করে মুসলমান সম্প্রদায়ের মানুষ শেষ জীবনে হজে যাওয়ার প্রতীক্ষায় থাকেন। বেসরকারি শিক্ষক কর্মচারীরা তাদের সারা জীবনের সঞ্চিত কল্যাণ ও অবসর বোর্ডের টাকা দিয়ে শেষ জীবনে হজ পালনে উদগ্রীব হয়ে উঠেন। এক বছর দেরি হলে অনেকেই পরের বার হজে যাওয়ার শারীরিক সক্ষমতাও হারিয়ে ফেলেন।

এসব দিক বিবেচনায় কল্যাণ ট্রাস্ট কর্তৃপক্ষ শিক্ষকদের জন্য বিশেষ ব্যবস্থায় কল্যাণ ট্রাস্টের টাকা প্রদান করে থাকে বলে জানান শাহজাহান আলম। কল্যাণ ট্রাস্টের দায়িত্ব নেওয়ার পর ২০১০ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত অন্তত ৮ হাজার শিক্ষককে বিশেষ বিবেচনায় হজের টাকা প্রদান করা হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, কল্যাণ ট্রাস্ট কর্তৃপক্ষ এই বিশেষ উদ্যোগ গ্রহণ না করলে অনেক শিক্ষকেরই হয়তো হজ পালনের স্বপ্ন পূরণ হতো না। এ ছাড়া, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্বের অর্থনৈতিক চরম সংকটে বাংলাদেশেও হজ খরচ অনেক বৃদ্ধি পেয়েছে। এক্ষেত্রে কল্যাণ ট্রাস্টের টাকা প্রদান করা না হলে হয়তো অনেক শিক্ষকের পক্ষেই হজ পালন করা সম্ভব হতো না।

শোক বার্তামাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিক্ষা, সামাজিক উন্নয়ন ও রাজনৈতিক বিষয়ক সা‌বেক উপদেষ্টা অধ্যাপক ড. আলাউদ্দি...
13/12/2022

শোক বার্তা

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিক্ষা, সামাজিক উন্নয়ন ও রাজনৈতিক বিষয়ক সা‌বেক উপদেষ্টা অধ্যাপক ড. আলাউদ্দিনের মৃত্যুতে শোক জানিয়েছেন শিক্ষক কর্মচারী কল্যান ট্রাস্ট এর স‌চিব ও স্বাধীনতা শিক্ষক পরিষদ এর সাধারণ সম্পাদকঅধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু। শোক বার্তায় তিনি বলেন, অধ্যাপক ড. আলাউদ্দিন আহমেদের মৃত্যুতে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হলো। সমাজনীতি, রাজনীতি এবং রসায়ন বিজ্ঞানে তার জ্ঞান এবং প্রাজ্ঞতায় জাতি সমৃদ্ধ হয়েছে। শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট ডি‌জিটাইলজট করার ক্ষে‌ত্রে তি‌নি অত্যন্ত গুরুত্বপুর্ণ দা‌য়িত্ব পালন ক‌রেন । তিনি কর্মের মধ্যদিয়ে অমর হয়ে থাকবেন।

উপাচার্য শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করে তার আত্মার মাগফেরাত কামনা করেন।

ড. আলাউদ্দিন আহমেদ ১৯৪৭ সালে কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার বুরুদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি, ১৯৮২ সালে জাপানের কানাজাওয়া বিশ্ববিদ্যালয় থেকে এমএস এবং ১৯৮৫ সালে জাপানের তোহোকু বিশ্ববিদ্যালয় থেকে ডিএসসি ডিগ্রি অর্জন করেন। ১৯৭৭ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে প্রভাষক হিসেবে যোগ দিয়ে তিনি ১৯৯২ সালে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন।

১৯৯৮ সালের ১৮ জুলাই থেকে ১৯৯৯ সালের ৯ ডিসেম্বর পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন ড. আলাউদ্দিন আহমেদ। তিনি কিশোরগঞ্জের একটি সংসদীয় আসন থেকে নির্বাচনে অংশ নিতে ১৯৯৯ সালের ৯ ডিসেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নেন। তিনি ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিক্ষা, সামাজিক উন্নয়ন ও রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব পালন করেন।

২০২০-২১ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের দ্ধিতীয় স্হান অর্জন করায় শিক্ষা ...
17/07/2022

২০২০-২১ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের দ্ধিতীয় স্হান অর্জন করায় শিক্ষা মন্ত্রনালয়ের কনফারেন্স রুমে আয়োজিত শুভেচ্ছা বিনিময় সভায়। প্রধান অতিথি মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দিপু মনি এমপি। উক্ত সভায় অংশগ্রহন ক‌রেন ট্রা‌স্টি বোর্ডের স‌চিব অধ্যক্ষ মো ঃ শাহজাহান আলম সাজু

Address

1 Sonargaown Road, Palashi-nillkhet

1207

Alerts

Be the first to know and let us send you an email when শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট, শিক্ষা মন্ত্রণালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট, শিক্ষা মন্ত্রণালয়:

Shortcuts

  • Want your organization to be the top-listed Government Service?

Share