V.I.P Savar Upazila

V.I.P Savar Upazila WEL-COME TO OUR 'VERY IMPORTANT PLACE' SAVAR UPAZILA........
(1)

22/08/2026
22/08/2026

ভিআইপি সাভারে আগমন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর। তার আগমন ও শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে সাভার জাতীয় স্মৃতিসৌধে ব্যাপক প্রস্তুতি ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ শনিবার সকাল ১১টার দিকে তিনি মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে উপস্থিত হবেন।

এরপর শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি। এসময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতির সম্মানে গার্ড অব অনার প্রদান করবে। শ্রদ্ধা জানিয়ে কিছু সময় নীরবতা পালন করবেন রাষ্ট্রপতি। এরপর তিনি জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে সই করবেন এবং স্বাক্ষর শেষে প্রাঙ্গণ ত্যাগ করবেন।

এদিকে নতুন রাষ্ট্রপতির আগমন উপলক্ষে স্মৃতিসৌধ চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা, সৌন্দর্যবর্ধন ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ইতোমধ্যে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা উপস্থিত হয়েছেন। মহড়া দিয়েছেন পুরো সৌধ এলাকা। পাশাপাশি ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিটকেও মহড়া দিতে দেখা গেছে।

ঢাকা জেলা উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) জাহাঙ্গীর আলম জানিয়েছে, আমিনজাবার থেকে স্মৃতিসৌধ পর্যন্ত পোশাক ও সাদা পোশাকে থানা পুলিশ, হাইওয়ে পুলিশ, ডিবি, র্যাব ও রাষ্ট্রীয় বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রায় সাড়ে ৫ শতাধিক সদস্য উপস্থিত আছেন। এ সময় মহাসড়কের যান চলাচল স্বাভাবিক থাকবে বলেও জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।

20/08/2026

ভি,আই,পি সাভার আমিন বাজার এলাকা

13/08/2026

আনসার ভিডিপি ব্যাংক এর শাঁখা উদ্বোধনে মহাপরিচালক এর বক্তব্য

12/08/2026

বিস্ফোরিত বোমার ধ্বংসাবশেষ ও আলামত সংগ্রহ করে বোম ডিসপোজাল ইউনিট..

12/08/2026

বিস্ফো*রণের দৃশ্য - প্রেসার কুকার সাদৃশ্য বো*মাটি নিরাপদে বোম ডিসপোজাল ইউনিট বিস্ফো*রণ ঘটায়।

11/08/2026

সাভারের ৪ তলা ভবন থেকে ককটেল উদ্ধার, ঘিরে রেখেছে সিটিটিসি ও স্থানীয় থানা পুলিশ..3

11/08/2026

সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের দক্ষিণ শ্যামপুর এলাকায় ৪ তলা বিশিষ্ট একটি ভবন থেকে ককটেল উদ্ধারের পর ঘিরে রেখেছে সিটিটিসি ও স্থানীয় থানা পুলিশ সদস্যরা।

Address

Savar, Upazila
Dhaka
1349

Alerts

Be the first to know and let us send you an email when V.I.P Savar Upazila posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share